মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরের নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৬ জুন) দিনব্যাপী ভোটগ্রহণের পর তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে রাত ৮টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচিত নেতৃত্ব
সভাপতি: সাইফুল ইসলাম
(সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাতা প্রতীক)
সাধারণ সম্পাদক: আব্দুল হান্নান
(সন্যাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, আনারস প্রতীক)
এবারের নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষক মহলে স্বস্তি বিরাজ করছে। নবনির্বাচিত নেতৃত্ব আগামী দিনে সমিতির উন্নয়ন ও শিক্ষকদের কল্যাণে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত