তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান নালিতাবাড়ী মাধ্যমিক শিক্ষক সমিতি নির্বাচন সাংবাদিক ফারজানা রুপা ও শাকিলের জামিন স্থগিত মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির যৌতুকের টাকা না পেয়ে নির্যাতন, গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু কেশবপুরে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও লিফলেট বিতরণ বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান বাংলাদেশকে এবার ঘুরে দাঁড়ানোর পালা : প্রধানমন্ত্রী চলছে বিসিবি নির্বাচন, ভোট দিলেন তামিম সরকারের সিদ্ধান্তে নিম্ন আয়ের বিদ্যুৎ গ্রাহকদের স্বস্তি শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলনের অভিযান: জব্দ ২টি ড্রেজার মেশিন মোংলায় মাদক দুর্নীতিবিরোধী সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার আওয়ামীলীগ নেতা ও একাধিক মামলার আসামি কতৃক মৎস্য ঘেরের মাছ লুট, বিষ প্রয়োগের অভিযোগ মৎস্যজীবীদের বঞ্চিত করে বিল ভাতিয়া দখলের অভিযোগ, অবৈধ বাঁধের কারনে শঙ্কায় হাজারো কৃষক জুন মাসের শেষে সুন্দরবনে ফিরিয়ে দিচ্ছে ফাঁদে আটকা পড়া বাঘ শ্রীমঙ্গলে বাস-পিকআপভ্যানের সংঘর্ষে পিকআপ চালক নিহত ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির ২০ মিনিট বাড়ছে মেট্রোরেলের সময় চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ইয়াবা-গাঁজা ও চোলাই মদসহ ২১ জন গ্রেফতার সরকারদলীয় এমপিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩২ হাতের ছোঁয়ায় গড়ি ঐতিহ্য, শিল্পীর মর্যাদায় গড়ি সমৃদ্ধি মৃৎশিল্পী কারিগর সম্মাননা-২০২৬ অনুষ্ঠিত খুলনায় শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবু'র ক্যাশিয়ার কসাই লিটনসহ গ্রেফতার  পটুয়াখালীতে জামায়াত নেতার বিরুদ্ধে প্রতারণা, ফ্ল্যাট দখল ও অর্থ আত্মসাতের অভিযোগ ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিল, প্রশাসনকে দুষছেন জনগণ মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ শ্রীবরদীতে র‌্যালি, পরিষ্কার অভিযান ও লার্ভিসাইড স্প্রে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ সাদাপাথর ভ্রমণে প্রশাসনের নতুন নির্দেশনা দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স তৈরির বিষয়ে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সাতক্ষীরার তালা উপজেলায় অভিযানে পিলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের গজনী পর্যটন কেন্দ্র পরিদর্শন বরগুনায় স্বপ্নযাত্রী একতা ফাউন্ডেশনের বিশ্ব পরিবেশ দিবস পালন আর্তেরআশার সম্পদ আত্মসাৎ ও বসতভিটা দখলের অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৪০ পরিবার চাঁনশিকারী বিজিবির অভিযান চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ইউরোপের মাটিতে প্রথম জয়ের পর উচ্ছ্বাস ও বাস্তবতা জানালেন বাংলাদেশ কোচ বাগেরহাটের ফেসবুক লাইভে এসে যুবকের আত্মহত্যা পুলিশে মেধাবীদের বঞ্চনা : দক্ষ নেতৃত্ব হারানোর ঝুঁকিতে প্রশাসন তারেক রহমান মন্দিদের পুরোহিতদের জন্য বেতন ভাতার ব্যাবস্থা করেছেন-নাটোরে হুইপ কেশবপুরে গবাদি প্রাণির সুরক্ষায় খামারিদের প্রশিক্ষণ কেশবপুরে অভিযানে নারীসহ ১১ আসামি গ্রেফতার ঢাকা নবাবগঞ্জে এক সপ্তাহ নিখোঁজের পর মৃতদেহ উদ্ধার মোংলায় ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ দীর্ঘ ৮ বছরের সংগ্রাম পেরিয়ে অবশেষে চিকিৎসাবিজ্ঞানে স্নাতক হলেন শেরপুরের কৃতি সন্তান ও সমাজকর্মী আজহ... ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট মহাখালীতে বাস উল্টে প্রাণ গেল হেলপারের

মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান

মোংলা বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার যোগদান
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হিসেবে যোগদান করছেন রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা। তিনি পূর্বতন চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। আজ রববিার (৭ জুন) ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার এর থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা দায়িত্বভার গ্রহণ করেন।

বন্দর সূত্রে জানা গেছে, ইতিপূর্বে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ অপারেশনাল, প্রশাসনিক ও কৌশলগত পদে দায়িত্ব পালন করেছেন। দক্ষ নেতৃত্ব, প্রশাসনিক সক্ষমতা এবং নৌ-খাতে অভিজ্ঞতার কারণে তিনি সংশ্লিষ্ট মহলে পরিচিত মুখ। মোংলা বন্দরের নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণের পর সকল সদস্য, সকল বিভাগীয় প্রধান, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাগণ, অফিসার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ এবং সিবিএ-র এডহক কমিটির সদস্যবৃন্দকে নিয়ে মবক’র সভাকক্ষে মতবিনিময় সভা করেন। সভায় বন্দরের চলমান প্রকল্প, অসমাপ্ত প্রকল্প ও কর্মপরিকল্পনার বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যোগদানকৃত চেয়ারম্যানকে অবহিত করেন। নবযোগদানকৃত চেয়ারম্যান সার্বিক বিষয় পর্যালোচনা পূর্বক বন্দরের উন্নয়নের স্বার্থে গৃহীতব্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। তিনি বন্দরের সকল কর্মকর্তা-কর্মচারীকে নিজ দায়িত্ব ও ধর্মীয় অনুশাসন মেনে দলগতভাবে কাজ করার বিষয়ে উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করেন।

তিনি জানান যে, প্রশাসনিক কাজের জটিলতা হ্রাস করা সম্ভব হলে বন্দরের অন্যান্য অপারেশনাল কার্যক্রম সম্পাদন করা সহজ হবে। এছাড়াও বন্দরের আয় বৃদ্ধি ও ব্যয় সংকোচনের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনার জন্য সকলকে নির্দেশনা প্রদান করেন। সর্বোপরি বন্দরের সার্বিক উন্নয়নের স্বার্থে বন্দর ব্যবহারকারীদের সাথে অতিদ্রুত আলোচনা সভা করার বিষয়ে অভিমত ব্যক্ত করেন। রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা ১৯৯০ সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন এবং ১৯৯২ সালে বাংলাদেশ নৌবাহিনীর নির্বাহী শাখায় কমিশন লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে ডিস্টিংশনসহ স্নাতক এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস (বিইউপি) থেকে মিলিটারি স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ডিএসসিএন্ডএসসি মিরপুর, ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর এবং ন্যাশনাল ডিফেন্স কলেজ, নাইজেরিয়ার প্রাক্তন ছাত্র। রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা তাঁর ৩০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে বিভিন্ন কমান্ড, প্রশিক্ষক এবং স্টাফ অফিসার হিসেবে ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেছেন। তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা যিনি বাংলাদেশ নৌবাহিনীর দুটি ফ্রিগেট, যথা বানৌজা ওমর ফারুক এবং বানৌজা সমুদ্র জয়ের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বানৌজা দুর্জয়ের কমিশনিং ক্যাপ্টেন এবং বানৌজা ওমর ফারুকের ডিকমিশনিং ক্যাপ্টেন ছিলেন। রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা প্যাট্রোল ক্রাফট বানৌজা ফরিদ, তিস্তা, মেঘনা, এলপিসি বানৌজা দুর্জয়, ওপিভি বানৌজা এসআর আমিন এবং নৌঘাঁটি বানৌজা হাজী মহসিনের ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি মোংলা বন্দর। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হিসেবে মোংলা বন্দর আজ শুধু একটি বন্দর নয়, বরং জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বন্দরের আধুনিকায়ন, সক্ষমতা বৃদ্ধি ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজন দক্ষ, দূরদর্শী ও অভিজ্ঞ নেতৃত্ব। বিশেষজ্ঞদের মতে, নৌপরিবহন ও সামুদ্রিক অবকাঠামো ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা মোংলা বন্দরের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি এনে দেবে। বর্তমানে মোংলা বন্দর দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পদ্মা সেতু চালুর পর বন্দরের কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হয়েছে। দেশের দক্ষিণাঞ্চলে শিল্পায়ন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণের ফলে মোংলা বন্দরের গুরুত্ব বহুগুণ বৃদ্ধি পেয়েছে। বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক-রপ্তানিকারক ও অর্থনৈতিক বিশ্লেষকদের প্রত্যাশা, রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার নেতৃত্বে মোংলা বন্দর আরও আধুনিক, গতিশীল ও আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দরে পরিণত হবে। বিশেষ করে বন্দরের অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি, জাহাজজট নিরসন, কনটেইনার হ্যান্ডলিং ব্যবস্থার উন্নয়ন, নিরাপত্তা জোরদার এবং প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে তাঁর কার্যকর ভূমিকা থাকবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।

বর্তমানে মোংলা বন্দর শুধু বাংলাদেশের জন্য নয়, আঞ্চলিক বাণিজ্যের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত, নেপাল ও ভুটানের ট্রানজিট সুবিধা এবং আন্তর্জাতিক নৌবাণিজ্যে এই বন্দরের কৌশলগত গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। ফলে দক্ষ নেতৃত্বের মাধ্যমে বন্দরের কার্যক্রমকে আরও কার্যকর, আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করা সময়ের অন্যতম দাবি হয়ে উঠেছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও দূরদর্শী পরিকল্পনায় মোংলা বন্দর আগামী দিনে দেশের অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখবে। সংশ্লিষ্ট মহল মনে করছে, নতুন নেতৃত্বের মাধ্যমে মোংলা বন্দর দেশের সমুদ্রবাণিজ্য ও অর্থনৈতিক কার্যক্রমে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে তাই বাংলাদেশের সামুদ্রিক অর্থনীতি, আন্তর্জাতিক বাণিজ্য ও বন্দর ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের প্রত্যাশায় এখন সবার দৃষ্টি মোংলা বন্দরের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফার দিকে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

জুলাই গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন এসএটিভির কাওছার হামিদ

স্টাফ রিপোর্ট : জুলাই আন্দোলনে সাহসী সাংবাদিকের সম্মাননা পেয়েছেন এসএটিভির স্টাফ রিপোর্টার কাওছার হামিদ (সোহান খান)। চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালনকালে সাহসী ও ইতিবাচক ভূমিকার জন্য এ স্বীকৃতি ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহম্মেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) ফারুক ওয়াসিফ। কাওছার হামিদ (সোহান খান) দীর্ঘদিন ধরে বিভিন্ন

আরও পড়ুন
language Change