আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চাটখিল উপজেলা ও পৌরসভা যুবদল। এ উপলক্ষে বুধবার বিকেলে চাটখিল পৌর এলাকায় বর্ণাঢ্য র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হওয়ায় সন্তোষ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটি আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে এবং পৌরসভা যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানার সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন ভূঁইয়া, হানিফ আহমেদ হানিফ ও গোলাম মোস্তফা ভূঁইয়া, পৌরসভা যুবদলের সদস্য সচিব গিয়াস উদ্দিন সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, সাইফুল আজম, বাহার উদ্দিন, মোহাম্মদ আলী, ওমর ফারুক, তারেক আজিজ শিপন, মাহমুদুল হাসান শান্ত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, ছাত্রদল নেতা শাহাদাত হোসেন মুরাদ ও রিয়াজ খন্দকারসহ নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ ঘোষণার মধ্য দিয়ে যুবদলের সাংগঠনিক কার্যক্রম নতুন গতি পাবে। এ সময় তারা চাটখিল-সোনাইমুড়ী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের পক্ষ থেকেও তারেক রহমানকে অভিনন্দন জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত