তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় কলেজে মাদক ও জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে লিফলেট বিতরন ঝিনাইগাতীতে চায়না দুয়ারি জালে নির্বিচারে দেশীয় মাছের অস্তিত্ব সংকটে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বৈজ্ঞানিক সেমিনার বিসিবি পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আনন্দ মিছিল আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল শেরপুরে পাহাড়ি ঢলে জলমগ্ন সড়ক হাতিমুড়া পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শনে খাগড়াছড়ির পুলিশ সুপার কেশবপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবক গ্রেফতার শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করলো বাংলাদেশ আদ-দ্বীন হাসপাতালে ৬ শিশু মৃত্যুর ঘটনা অমার্জনীয় অপরাধ চবিতে শিক্ষার্থীদের জন্য আবার জোবাইক সেবা চালু লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর শিক্ষা খাতে বাড়তে পারে ৪৩ হাজার কোটি টাকা বাজেটে দুদকের বরাদ্দ কমেছে রামিসাসহ অন্যান্য ধর্ষণ-হত্যা মামলার বিচার বিরতিহীনভাবে চলবে শিবগঞ্জ বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ কেন্দ্রীয় কমিটি ঘিরে উচ্ছ্বাস: চাটখিলে যুবদলের র‍্যালিতে তারেক রহমানকে অভিনন্দন সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন বিশ্বকাপ ২০২৬: তিন দেশে কখন কোথায় উদ্বোধনী অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের এফ-৩৫, এফ-১৫ ও এফ-১৬ যুদ্ধবিমান লক্ষ্য করে ইরানের হামলা রামগড় পুলিশের অভিযানে মাদক সেবনকালে ৯ যুবক আটক বরগুনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী সুন্দরবনের কুখ্যাত ডাকাত বাহিনীর তিন সক্রিয় সদস্য অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ‎মোংলায় আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেফতার উদ্ধার ৪ মোটরসাইকেল মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ৯ নং কুড়িকাহনীয়া চেয়ারম্যান পদে প্রার্থী আকরাম... বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ-অনুদান চুক্তি স্বাক্ষর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠন করা হবে: মির্জা ফখরুল গাবতলী সেতুতে উড়ছে ৪৮ দেশের পতাকা বাজেট ২০২৬-২৭: কর ও ভ্যাট নিয়ে আসতে পারে বড় সিদ্ধান্ত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন রামগড়ে ছয় কেজি গাঁজা সহ সিএনজি চালক আটক প্রধানমন্ত্রীর আগমন ঘিরে শ্রীমঙ্গল ও রাজনগরে ব্যাপক প্রস্তুতি ডেঙ্গু রোগীর অনুপাতে চিকিৎসকের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পাটকেলঘাটা ক্লাব  বাজারে ফের বাড়ল তেলের দাম বাগেরহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার মানবিক ও সামাজিক কাজের পাশাপাশি ৭নং ওয়ার্ডের সেবক হতে চান: মিজানুর রহমান ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা স্বপ্লের গাফিলতি’তে ১৫ লাখ গ্রাহক এখন বিপদগ্রস্থ হাইতির ‘গ্যাং সাপ্রেশন ফোর্স’-এ অংশ নেবে বাংলাদেশ: সেনাপ্রধান সন্ধ্যার মধ্যে দেশের ঝড়ের আশঙ্কা বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা ঢাকা-ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ পে-স্কেল, গ্রেড-পেনশন নিয়ে বড় চমক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সেনাকুঞ্জে প্রধানমন্ত্রী শিক্ষার আলো ছড়াতে দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগ

লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর

লন্ডন বিএনপির এক আলোকিত অধ্যায়, শেখ মোঃ ইয়াওর
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

যুক্তরাজ্য জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোঃ ইয়াওর প্রবাসী বাংলাদেশিদের আস্থার প্রতীক, এক আলোকিত অধ্যায়। যুক্তরাজ্য বাংলাদেশি প্রবাসী সমাজে একজন প্রতিষ্ঠিত আলোকিত ব্যক্তিত্ব হলেন শেখ মোঃ ইয়াওর। দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাজ্যে বসবাস করেও তিনি নিজ দেশ, এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্ব, সততা, এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে তিনি আজ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের কাছে আস্থার প্রতীক হিসেবে সুপরিচিত।

শেখ মোঃ ইয়াওর ১৯৫৯ সালের ১১ ফেব্রুয়ারি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিকভাবেই তিনি মানবিক মূল্যবোধ, নৈতিকতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতার শিক্ষা লাভ করেন। ১৯৭৩ সালে যুক্তরাজ্যে পাড়ি জমান। ভাষা, সংস্কৃতি এবং পরিবেশের ভিন্নতার মধ্যেও তিনি নিজের যোগ্যতা, অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে লন্ডন সমাজে প্রতিষ্ঠিত হন। শিক্ষাজীবনের পাশাপাশি তিনি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ শুরু করেন। ধীরে ধীরে তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একজন পরিচিত আস্থাশীল ব্যক্তি হিসেবে স্থান করে নেন। লন্ডনে বসবাসকারী বাংলাদেশী প্রবাসীদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ সহ অন্যান্য সমস্যা নিয়ে তিনি দীর্ঘ সময় কাজ করছেন। তিনি বিশ্বাস করেন,প্রবাসীরা দেশের অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। তিনি বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলন সহ প্রবাসীদের ভোটাধিকার প্রসঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন। বিএনপি লন্ডন রাজনৈতিক অঙ্গনেও শেখ মোঃ ইয়াওর একজন সুপরিচিত ব্যক্তিত্ব।

১৯৯৭ সালে জিয়া পরিষদের প্রথম কমিটি গঠিত হলে তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সভাপতি নির্বাচিত হয়ে ২০১৪ সাল পর্যন্ত সংগঠনটির নেতৃত্ব দেন।
তাঁর দক্ষ নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শ প্রচার, সাংগঠনিক ঐক্য প্রতিষ্ঠা এবং সামাজিক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে দীর্ঘ সময়।
এছাড়াও তিনি ১৯৯১ সালে লন্ডন মহানগর বিএনপির প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সালে যুক্তরাজ্য বিএনপির কো-অপ্ট সদস্য নির্বাচিত হন এবং পরবর্তীতে ২০১৪ সালে ওয়েস্ট লন্ডন বিএনপির সভাপতি হিসেবে নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। রাজনৈতিক জীবনের প্রতিটি ধাপে তিনি সংগঠনের শক্তি বৃদ্ধি, কর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য কাজ করেছেন। শেখ মোঃ ইয়াওর কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি একজন নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগীও বটে। শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়-এই বিশ্বাস থেকে তিনি ১৯৮২ সালে তাঁর পৈতৃক জমিতে কুবাজপুর শাহজালাল (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বিত সুযোগ প্রদান করে আসছে। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দেয়ায় আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় তাঁর নাম।

মানবকল্যাণমূলক নানাবিধ কাজকে গতিশীল করতে তিনি এসই ফাউন্ডেশন ইউকে প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান বাংলাদেশ ও যুক্তরাজ্যে শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বহু বছর। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, আর্থিক সংকট কিংবা মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছে এই ফাউন্ডেশন। অপ- রাজনীতি, শিক্ষা, সামাজিক অবক্ষয় এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর লেখালেখি সচেতন মহলে বেশ আলোচিত এবং সমাদৃত। শেখ মোঃ ইয়াওরের প্রমাণ করেছেন প্রবাস জীবনে থেকেও নিজের দেশ, সমাজ এবং মানুষের প্রতি দায়িত্বশীল এবং আন্তরিক হওয়া যায়। তাঁর কর্মময় জীবন নতুন প্রজন্মকে দেশপ্রেম, মানবসেবা এবং নেতৃত্বের শিক্ষা দেয়। শেখ মোঃ ইয়াওর প্রবাসী বাংলাদেশিদের আস্থার আলোকিত অধ্যায়।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শহীদ সাঈদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান সেনাপ্রধানের

স্টাফ রিপোর্টার: গত জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের বাবাকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (২৪ মার্চ) সেনানিবাসে আয়োজিত এক অনুষ্ঠানে আবু সাঈদের বাবা মকবুল হোসেনের হাতে এই সহায়তা তুলে দেন তিনি। উল্লেখ্য, ২০২৩ সালের ১৬ জুলাই রংপুরে চলমান আন্দোলনের সময় নিরস্ত্র অবস্থায় পুলিশের গুলিতে শহীদ হন আবু সাঈদ। এরপর, গত ১০ ডিসেম্বর তাঁর বাবা মকবুল হোসেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে সেনাবাহিনীর সহায়তায় জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে করে রংপুর থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়। উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। এর আগে, গত রোববার (২৩ মার্চ) সেনাবাহিনী প্রধানের আমন্ত্রণে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে অংশ নেন মকবুল হোসেন। সেনাবাহিনীর এই মানবিক সহায়তা ও সংবেদনশীল উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন
language Change