ডেস্ক রিপোর্টঃ
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি বাইকও জব্দ করা হয়েছে। গ্রেফতার ইমন ধর (২৮)কক্সবাজার জেলার রামু থানার শ্রীকুল এলাকার বাদল চন্দ্র ধরের ছেলে।
বুধবার (১০ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বহদ্দারহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, কক্সবাজার থেকে মোটরসাইকেলে করে ইয়াবার একটি বড় চালান চট্টগ্রামের দিকে আসছে-এমন তথ্যের ভিত্তিতে বহদ্দারহাট এলাকায় চেকপোস্ট বসানো হয়। একপর্যায়ে একটি সন্দেহভাজন বাইক চেকপোস্টের দিকে আসলে সেটি থামানো হয়। মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে সিটের নিচে লুকিয়ে রাখা ৭ হাজার ৮৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাইক চালক ইমন ধরকে গ্রেফতার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ ৫৭ হাজার টাকা। গ্রেফতার আসামি ও উদ্ধার ইয়াবাসমূহ চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত