মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলায় ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও এক ঘণ্টার অসময়ের ভারী বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় স্থানীয় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রায় এক ঘণ্টার তুমুল বৃষ্টির সঙ্গে ভারতীয় পাহাড়ি অঞ্চল থেকে নেমে আসা প্রবল ঢলে সন্ধাকুড়া রোডের মেইন সড়কে পানি প্রবাহিত হয়। পানির স্রোত এতটাই তীব্র ছিল যে সড়কটি কয়েক ঘণ্টার জন্য যান চলাচলের অযোগ্য হয়ে পড়ে। একই সঙ্গে নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের ভিতর দিয়েও পাহাড়ি ঢলের পানি বয়ে যাচ্ছে। ইকোপার্কের সৌন্দর্য্যপূর্ণ এলাকা পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা মাইনুল হাসান মনির জানান, এ ধরনের পাহাড়ি ঢল প্রতি বছর বর্ষাকালে দেখা দেয়। তবে এবার অল্প সময়ের মধ্যে এত বেশি পানি নেমে আসায় সড়ক ও আশপাশের নিচু এলাকাগুলো দ্রুত পানিতে ডুবে যায়।
ঝিনাইগাতী উপজেলার সন্ধাকুড়া গ্রামের সার ডিলার ব্যাবসায়ী মোঃ নবি হোসেন ও প্রশান্ত মাস্টার বলেন,শাক-সবজি, মাছের ঘের তলিয়ে গেছে। আমরা প্রতি বছরেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। এতে চাষিদের মাঝে দেখা দিয়েছে চরম হতাশা ও আর্থিক ক্ষতির শঙ্কা। স্থানীয় চাষিদের অভিযোগ নদীর পানি বৃদ্ধির ফলে অনেক মাছের ঘেরের বাঁধ ভেঙে পানিতে মাছ ভেসে গেছে। একইসঙ্গে সবজি খেতের ফসল পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। সবজি চাষি মোজাফফর আলী বলেন, এবারের মৌসুমে বড় ধরনের লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন জানিয়েছেন, “আমরা ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি।আশা করছি খুবই দ্রুত পানি চলে যাবে,যদি ভাড়ি বৃষ্টিপাত হয় তাহলে ক্ষতিগ্রস্ত বেশি হবে।কৃষি অফিস থেকে উপ-সহকারী কর্মকর্তারা মাঠ পর্যায়ে করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক নজরদারি চলছে। তাই চাষিদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত