ইসমাইল মাহমুদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কৃতি সন্তান, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাষ্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও এজ গ্রুপ কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শ্রীমঙ্গল শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
শ্রীমঙ্গলের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে শহরের হবিগঞ্জ সড়কস্থ সোনালী মার্কেট থেকে শুরু হয়ে আনন্দ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টেশন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলার ৪ নম্বর সিন্দুরখান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আরাফাত রবিন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামুল হক তরফদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান (তপন), শ্রীমঙ্গল উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়া, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লোপ্পা, সহ-সাধারণ সম্পাদক বসন্ত গোয়ালা, উপজেলা যুবদল নেতা ফখরুল ইসলাম প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত