মো.মাসুদ রানা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড় সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর দিক সম্পর্কে জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
আজ বৃহস্প্রতিবার ১১ জুন সকালে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে খাগড়াছড়ি জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ দাউদুল ইসলাম নেতৃত্বে রামগড় সরকারি কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে এ লিফলেট বিতরন করা হয়েছে। ছাত্রদল নেতা শেখ দাউদুল ইসলাম জানান, আজকে তরুন প্রজন্মই আগামির বাংলাদেশ, মাদকের বিষাক্ত থাবা থেকে আগামির বাংলাদেশকে রক্ষা করতে, সমৃদ্ধ,মেধাবী এবং আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে সকলের অবস্থান নিশ্চিত করার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সংকল্পবদ্ধ। বিতরণে আরো উপস্থিত ছিলেন রামগড় পৌর ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সদস্য জাহিদুল নিশাত, জেলা ছাত্রদলের সদস্য নুরুল ইসলাম রাজু, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সালমান হোসেন, রামগড় কলেজ ছাত্রদলের সভাপতি আবদুল মতিন, সহ- সভাপতি আশরাফুল ইসলাম ইমন, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রোমান, পৌর ছাত্রদল নেতা কাজী আতাহার উদ্দিন অর্ক, শাহাদাত হোসেন সহ কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত