তারিখ লোড হচ্ছে...

পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক ১৩ মাসের ডেলিভারি: প্রতিশ্রুতি নয়, প্রমাণ চান সংশ্লিষ্টরা পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন ডিএজি-এএজিদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান টি-টোয়েন্টিতে ইতিহাস, ৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন প্রাথমিক শিক্ষকদের যোগদানের তারিখ জানাল মন্ত্রণালয় পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, নিহত ১৩ ডিএমপির বিশেষ অভিযানে, গুলশান ও যাত্রাবাড়ীতে গ্রেফতার ৩৭

ধর্ষণ মামলার অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক

ধর্ষণ মামলা অভিযোগ এড়াতেই শিবিরের কেন্দ্রীয় নেতার নিখোঁজ নাটক
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

দাউদকান্দি থানায় ভুক্তভোগী বিধবা নারীর মামলা শিবিরের কেন্দ্রীয় নেতা ও সংগঠনটির সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. জিসান মিয়া প্রধানের নিখোঁজ হওয়ার ঘটনায় করা সাধারণ ডায়েরির (জিডি) অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তে উঠে এসেছে, বিয়ের চাপ এড়াতে তিনি নিজেই আত্মগোপনে গিয়েছিলেন। পরে তাকে উদ্ধার করা হলে ধর্ষণ, ধর্ষণে সহায়তা, ভ্রূণ নষ্ট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টা ২৯ মিনিটের দিকে দাউদকান্দি বাজার এলাকা থেকে জিসান মিয়া প্রধান নিখোঁজ হয়েছেন উল্লেখ করে শুক্রবার দাউদকান্দি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। তার পক্ষে মো. রাসেল আহম্মেদ জিডিটি করেন। জিডিতে উল্লেখ করা হয়, জিসানের কোনো পরিচয়পত্র নেই এবং তার স্থায়ী ও বর্তমান ঠিকানা কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের বীরবাগ গোয়ালী গ্রাম। জিডির পর জেলা পুলিশের একাধিক টিম তাকে উদ্ধারে মাঠে নামে। অনুসন্ধানের একপর্যায়ে জিসানের চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুলিশ জানতে পারে, প্রায় পাঁচ থেকে ছয় মাস আগে ফেসবুকের মাধ্যমে এক ২৫ বছর বয়সী এক বিধবা নারীর সঙ্গে জিসানের পরিচয় হয়। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ শুরু হয়ে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তদন্তে আরও জানা যায়, গত ২০ মে দাউদকান্দি এলাকায় জিসানের ভাড়া বাসায় ওই নারী ধর্ষণের শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে বিভিন্ন সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পুলিশ বলছে, এরপর জিসান ওই নারীকে গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন এবং সন্তান নষ্ট না করলে তাকে হত্যার হুমকিও দেন বলে অভিযোগ রয়েছে। পরে ভয়ভীতির মুখে তিনি গর্ভপাত করাতে রাজি হন। অভিযোগ অনুযায়ী, জিসান তার বন্ধু সেকান্দার আলীর ওষুধের দোকান থেকে গর্ভপাতের ট্যাবলেট সংগ্রহ করে তাকে সেবন করান। ওষুধ সেবনের দুই থেকে তিন দিন পর তার প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হলে তিনি বিষয়টি জিসানকে জানান। তখন জিসান তার চাচাতো ভাই সজীবের মাধ্যমে পুনরায় ফার্মেসি থেকে ওষুধ সংগ্রহ করে তার বাড়িতে পৌঁছে দেন। পরবর্তীতে রক্তক্ষরণ বন্ধ হয়। এদিকে গর্ভপাতের ঘটনার পর ওই নারী জিসানকে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। অভিযোগে বলা হয়েছে, জিসান ১২ জুন বিয়ে করতে সম্মতি দিলেও ১১ জুন রাত ৮টার পর বিয়ে না করার উদ্দেশ্যে আত্মগোপনে চলে যান। একই সঙ্গে তার চাচাতো ভাই মো. রাসেল আহম্মেদের মাধ্যমে দাউদকান্দি থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি করানো হয়। জিডির অনুসন্ধান চলাকালে কুমিল্লার লাকসাম থানা এলাকায় স্থানীয় লোকজন ও লাকসাম থানা পুলিশের সহায়তায় আত্মগোপনে থাকা জিসান মিয়া প্রধানকে উদ্ধার করা হয়। পরে ভুক্তভোগী নারী দাউদকান্দি থানায় হাজির হয়ে জিসান মিয়া প্রধানকে প্রধান আসামি করে ধর্ষণ, ধর্ষণে সহায়তা এবং ভ্রূণ নষ্ট করার অভিযোগে এজাহার দায়ের করেন। এর প্রেক্ষিতে শুক্রবার রাতে দাউদকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১)/৩০ এবং দণ্ডবিধির ৩১৩/৫০৬/৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে যার নং- ১৩। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় একটি ট্রলার থেকে সাত জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির(এএ)বিরুদ্ধে। বুধবার(২৯ অক্টোবর)বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ কে কে পাড়ার জেলে ইমাম হোসেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যার দিকে তাদের ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তিনি। জেলে ইমাম হোসেন জানান,টেকনাফের কে কে পাড়া ঘাট  থেকে কয়েকটি ট্রলার সাগরে মাছ ধরতে যায়। মঙ্গলবার সন্ধ্যার পরে জাহাজগুলো আরাকান আর্মির কবলে পড়ে। পরে আরাকান আর্মি সদস্যরা মাছ ও ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায়। এ বিষয়ে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন,টেকনাফ কে কে পাড়ার শাওন মালিকানাধীন হামিদ মাঝির পরিচালিত একটি ট্রলার সাগরে মাছ শিকার শেষে ঘাটে ফিরছিল। পথে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের হাতে

আরও পড়ুন
language Change