শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
সাধারণ মানুষের নানাবিধ সমস্যা ও অভিযোগ দ্রুত এবং নিরপেক্ষভাবে নিরসনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মোংলা উপজেলার ৬নং চিলা ইউনিয়নে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম এমপি মহোদয় বরাবর প্রেরিত এবং মোংলা উপজেলা প্রশাসন কার্যালয়ের অভিযোগ বক্সে জমা পড়া সাধারণ মানুষের অভিযোগগুলো সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সালিশী টিম। মাননীয় প্রতিমন্ত্রী, মোংলা উপজেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বয়ে এই সালিশী টিমটি গঠন হয়।
বিগত দুই মাস যাবত তারা চিলা ইউনিয়নের জয়মনি বাজারে একটি অস্থায়ী কার্যালয়ে সালিশী টিমের সদস্যরা তারিখ অনুযায়ী বসে অভিযোগ গুলোর বাদী বিবাদীদের কে নোটিশ করে উপস্থিত রেখে স্থানীয় জনগণের সামনে অভিযোগগুলো গভীর মনোযোগের সাথে পর্যালোচনা করছেন এবং সমাধানের পথ খুঁজছেন। এই সমন্বিত সালিশী টিমের নেতৃত্ব দিচ্ছেন চিলা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি মোঃ আবু তালেব হাওলাদার টিমের গুরুত্বপূর্ণ দায়িত্বশীল চিলা ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ ফারুক হাওলাদার চিলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কাজল খাঁন সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার শেখ। মোঃ হালিম শেখ এবং যুবদল নেতা মোঃ সাইফুল সিকদার সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।
এবিষয়ে মোঃ ফারুক হাওলাদার বলেন,চিলা ইউনিয়নে সাধারণ মানুষের দীর্ঘদিনের সমস্যার ন্যায়বিচার পাওয়ার আশায় মোংলা উপজেলা প্রশাসনের কার্যালয়ের অভিযোগ বক্সে যে সমস্ত আবেদন জমা পড়েছে, সেগুলো অত্যন্ত গুরুত্বের সাথে দেখার চেষ্টা করছি, আমরা এখানে কোনো ধরনের রাজনৈতিক বা দলীয় প্রভাবকে প্রশ্রয় দিচ্ছি না,দলীয় হিসেবে কাউকে কোনো ছাড়ও দেওয়া হচ্ছে না আমাদেরকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সুস্পষ্ট করে কঠোরভাবে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা মেনে আমরা সালিশী টিমের সদস্যরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, যেন সাধারণ মানুষ তাদের প্রকৃত ও সঠিক সমাধান পায়।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত