আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ
শিক্ষা, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর লায়ন সৈয়দ হারুন এমজেএফ। তাঁরই ধারাবাহিকতায় তিনি ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসার উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে প্রতিষ্ঠানটির আজীবন দাতা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে পে-অর্ডারের মাধ্যমে দুই লক্ষ টাকার চেক প্রদান করেছেন।
সম্প্রতি আয়োজিত এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানে সৈয়দ হারুন সাহেবের প্রতিনিধি হিসেবে সৈয়দ হারুন ফাউন্ডেশনের সদস্য সচিব মোঃ মাইন উদ্দিন এবং শুভাকাঙ্ক্ষী গোলাম সারোয়ার আনুষ্ঠানিকভাবে অত্র মাদ্রাসার সভাপতি মোঃ অলি উল্লাহর নিকট চেকটি হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকবৃন্দ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, অভিভাবক প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার পরিবেশ সমৃদ্ধ করতে সমাজের বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদের এগিয়ে আসা অত্যন্ত প্রয়োজন। লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর এই মহতী উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
বক্তারা আরও বলেন, দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ঢালুয়া দারুসসুন্নাত দাখিল মাদ্রাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ ধরনের আর্থিক সহযোগিতা প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হবে। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর প্রদত্ত এই অনুদান প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ উন্নতকরণ, প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও শিক্ষার মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তাঁর মতো শিক্ষানুরাগী ও সমাজসেবকদের সহযোগিতা শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। অনুষ্ঠান শেষে মাদ্রাসা পরিচালনা পর্ষদের পক্ষ থেকে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। উপস্থিত সবাই শিক্ষা ও সমাজকল্যাণে তাঁর অব্যাহত অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মহতী কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত