তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সরকারি স্বাস্থ্যসেবায় অবহেলা অনিয়ম গ্রহণযোগ্য নয়: স্বাস্থ্যমন্ত্রী কাস্টমস কর্মকর্তা আলতাফের অ’বৈধ সম্পদের পাহাড় সাবেক আইজিপি বেনজীর গ্রেফতার ইসলামী ব্যাংককে আড়াই হাজার কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক ঝালকাঠিতে বসত বাড়িতে দেয়াল নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫ সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের পূর্বাভাস জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার এমপি আমির হামজা আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জে যাচ্ছেন শিক্ষা উন্নয়নে লায়ন সৈয়দ হারুন এমজেএফ-এর মহতী উদ্যোগ, মাদ্রাসায় দুই লক্ষ টাকার চেক প্রদান আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ সংখ্যালঘুদের অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী অংশগ্রহণ নিশ্চিতে শ্রীমঙ্গলে রূপসার প্রেসব্রিফিং নজরুল বর্ষ পালনে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ঘোষণা সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুলে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি মোংলার জনগণের অভিযোগ নিরসনে সালিশী টিমের নিরলস পরিশ্রম চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ প্রবাসীদের নিয়ে সরকারের নতুন উদ্যোগ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ সম্মিলিত সাংবাদিক পরিষদের শপথ গ্রহণ রাউজানে দিনদুপুরে যুবদল নেতাকে গুলি করে হত্যা নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ধর্ষণ মামলায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার ৫০ শতাংশ পর্যন্ত বাড়াল ক্যানসারের ওষুধের দাম কেশবপুরে আওয়ামীলীগের ৬ নেতাকর্মী আটক ঝিনাইগাতী বাজারে জলাবদ্ধতার দুর্ভোগ: মহারশি নদীর পানি বৃদ্ধিতে চরম ভোগান্তি নলডাঙ্গায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ উদ্বোধন বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম বিরোধী দল অস্থিতিশীলতা তৈরি করতে চায়: প্রধানমন্ত্রী গ্রামের মেধাবী ছাত্র থেকে বিসিএস ক্যাডার চিকিৎসক: ডা.জে এম রাসেল হাসানের সাফল্য! বটিয়াঘাটায় বিএনপি নেতা রফিক কে গুলি করে হত্যা বিশ্বম্ভরপুরে মাদক নিমূল ও প্রতিরোধে সচেতনতা মুলক সভা মেধা ও বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কালীগঞ্জে দিনব্যাপী শিক্ষা ও উদ্ভাবনী প্রদর্শনী শ্রীমঙ্গলে বৃষ্টির মধ্যে ঘোড়ার গাড়ি নিয়ে ব্রাজিল সমর্থকদের শোভাযাত্রা এক মঞ্চে দুই ‘রকস্টার’ সানির সঙ্গে কণ্ঠ মেলালেন শাকিব নাটোরে দিনব্যাপী এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এসইডিপি অনুষ্ঠিত মেট্রোরেলের লাইনে বিড়াল, ট্রেন চলাচল বন্ধ বিশ্বকাপে প্রথম ম্যাচে দর্শক হিসেবে থাকবেন নেইমার নলডাঙ্গায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান বিএনপি নেতা সামসুজ্জামান সামু বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায়  আনন্দ মিছিল সুনামগঞ্জের হরিনগরে গাঁজার গাছসহ ১ জন আটক

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ঢাকাগামী একটি বাসে এক নারী শিক্ষার্থীর অনুমতি ছাড়া গোপনে ছবি তোলার পর তার প্রতিবাদ করায় তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এক ছাত্রের বিরুদ্ধে।

এই ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। পাশাপাশি অপরাধের গুরুত্ব বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ঢাকার বঙ্গবাজারগামী একটি দোতলা বাসে এই ঘটনা ঘটে। ঘটনার পরপরই বাসটি ক্যাম্পাসে ফিরিয়ে এনে অভিযুক্তকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় সোপর্দ করা হয়। অভিযুক্ত মো. হাসানুর রহমান বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী এবং নবাব সলিমুল্লাহ হলের আবাসিক ছাত্র। অন্যদিকে ভুক্তভোগী নারী শিক্ষার্থী একই বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের শিক্ষার্থী। লিখিত অভিযোগ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী জানা যায়, বাসে ভুক্তভোগী শিক্ষার্থীর অজান্তে তার কয়েকটি ছবি তোলেন হাসানুর রহমান। বিষয়টি এক শিক্ষার্থীর নজরে এলে ভুক্তভোগী তার মোবাইল ফোন নিয়ে নেন। এ সময় তিনি ছবি তোলার বিষয়টি অস্বীকার করে ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং ওই নারী শিক্ষার্থীর সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ধস্তাধস্তির সময় তিনি পড়ে গিয়ে আহত হন।

পরবর্তীতে অভিযুক্ত জোর করে মোবাইল ফোন নিয়ে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। এ সময় বাসে থাকা অন্য শিক্ষার্থীরা তাকে আটক করে ক্যাম্পাসে ফিরিয়ে আনেন এবং প্রক্টরিয়াল টিমের কাছে সোপর্দ করেন। পরে নিরাপত্তা অফিসে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে লিখিত জবানবন্দি দেন। সেখানে তিনি অনুমতি ছাড়া ছবি তোলা এবং ধস্তাধস্তির সময় নারী শিক্ষার্থীকে লাঞ্ছিত করার কথা স্বীকার করেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, ঘটনার খবর পাওয়ার পরপরই আমরা নিরাপত্তা অফিসে যাই এবং ভুক্তভোগীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী এবং লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে মামলার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ফেন্সিডিল,গাঁজা, হেরোইন উদ্ধার সহ চারজন নাটক

কাউসার, মেহেরপুর থেকে: মেহেরপুরে গাংনীতে থানা পুলিশের একাধিক অভিযানে ৬৩০ বোতল ফেনসিডিল,১৫০ গ্রাম গাঁজা ও চার গ্রাম হেরোইনসহ আটক করা হয়েছে। আটককৃতরা ব্যাক্তিরা হলো কাজিপুর মধ্যপাড়ার এলাহী বক্সের ছেলে সাহাজুল ইসলাম(৪০), সহড়াতলার আকছেদ আলীর ছেলে মশিউর রহমান মুসা (৪৩), সাহারবাটি ভাটপাড়ার কাবুল হোসেনের ছেলে কাজল (২০) ও খাসমহল গ্রামের আব্দুল আজিজের ছেলে মো: পল্টু মিয়া (৪১)। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে গ্রেফতার পূর্বক আদালতে প্রেরন করা হয়েছে। মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) আহসান হাবিব জানান, আজ বৃহষ্পতিবার সিমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে এসময় সাহাজুল ইসলামকে কাজিপুর মধ্যপাড়া থেকে ৫৬০ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। এছাড়াও আজ সকাল ০৯.৪৫ মিনিটের দিকে সহড়াতলা মাদ্রাসা পাড়া থেকে

আরও পড়ুন
language Change