তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ রেল যোগাযোগের আওতায় যুক্ত হচ্ছে আরও ১০ জেলা ২৪ নম্বর ওয়ার্ডে ময়লা অপসারণে ব্যাপক উদ্যোগ-সফিউদ্দিন আহম্মেদ সেন্টু বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন অনুষ্ঠিত গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের হিসাব সহকারী মনির হোসেনের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অভিযোগ ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন সুপ্রিম কোর্ট সচিবালয়: আপিল শুনানি ১ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি বাংলা টিভির সামাদুল হকের বিরুদ্ধে অভিযোগের পাহাড় ডাব পাড়ার প্রলোভনে ডেকে নিয়ে ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ ইথিওপিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ৩১ সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য আটক সমতায় শেষ হল ইরান-নিউজিল্যান্ডের রোমাঞ্চকর লড়াই মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন রেকর্ড পতনের পর আবারও বাড়ল জ্বালানি তেলের দাম আদ্-দ্বীনের নির্বাহী পরিচালকের পদত্যাগ সৌদি আরবে হিজরি নববর্ষ শুরু শিক্ষার ৪ স্তম্ভে আমূল পরিবর্তন আনা হচ্ছে: ববি হাজ্জাজ ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী , চলছে ব্যাপক প্রস্তুতি রংপুরের ঐতিহ্যবাহী হাঁড়িভাঙ্গা আমের আনুষ্ঠানিক বাজারজাতকরণ শুরু বরগুনায় পুলিশ সার্ভিস ডেস্ক সেবা বিষয়ে সচেতনতা সভা রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে নির্দেশ: প্রধানমন্ত্রী কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৩ লক্ষ টাকা মূল্যের ফেন্সিডিল ও ভারতীয় ঔষধ জব্দ সাতক্ষীরা উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা মালিকদের নিকট হস্তান্তর নড়াইলে ১২ বছরের শিশুকে ধর্ষণ, ভিডিও ধারনের অভিযোগ শ্রীমঙ্গলে মাছ শিকারের জালে ধরা পড়লো বিশালাকার অজগর ৪৪৪ বর্গকিলোমিটারের কুরাসাও বনাম ২০ কোটির বাংলাদেশ: ফুটবলের আয়নায় এক কঠিন বাস্তবতা এবি ব্যাংক শ্রীমঙ্গল শাখার কৃষিঋণ বিতরণ মোংলায় বিএনপি নেতার নামে ফেসবুকে অপপ্রচার থানায় জিডি চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ জিয়া শিশু কিশোর মেলা, জয়পুরহাট জেলা কমিটি ঘোষণা দীঘিনালায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড আমরা হাসপাতাল বন্ধ করেছি কিন্তু মেডিকেল কলেজ বন্ধ করিনি ১১ বছরের শিশুকে বিয়ে, লক্ষ্য জমি দখল! আর্জেন্টিনা নিয়ে পারশার উচ্ছ্বাস নাটোরের নলডাঙ্গায় বিপুল পরিমাণ ভেজাল মেয়াদোত্তীর্ণ ও যৌন উত্তেজক ওষুধ জব্দ সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার নেতৃব... ‎পুষ্পধারা হাউজিংয়ের মনিরুজ্জামানের বিরুদ্ধে এবার দুদকে অভিযোগ সুনামগঞ্জ জেলায়,মদ,জুয়া,ধর্ষণসহ সকল অপরাধ দমনে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাই কোর্টে চ্যালেঞ্জ মৌলভীবাজারের তরুণ উদ্ভাবক সাজ্জাদুলের পণ্য দেখলেন প্রধানমন্ত্রী বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতুত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার জামিন কেরানীগঞ্জে গ্যাস সিন্ডিকেটের রফিক-শাহআলম চক্রের বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী

গণমাধ্যম স্বাধীন থাকলে ক্ষমতা জবাবদিহিতার মুখোমুখি থাকবে: তথ্যমন্ত্রী
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামের প্রতিটি ধাপে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং কঠিন সময়ে তারা সবসময় পাশে ছিলেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের সংকটময় সময়ে তাদের অবদান কখনো ভোলার নয়। মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘১৬ জুন-সংবাদপত্রের কালো দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, ‘গণমাধ্যমকে দায়িত্বশীল জায়গায় দাঁড় করানোর জন্য সঠিক নীতিমালা প্রয়োজন। গণমাধ্যম সঠিক ভূমিকা পালন করলে রাষ্ট্র ও ক্ষমতা সবসময় জবাবদিহিতার মুখোমুখি থাকবে এবং এর সুফল দেশের মানুষ পাবে। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয়কে দিকনির্দেশনা দেওয়ার জন্য সরকারের একটি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরাম থাকা প্রয়োজন।’মঙ্গলবার (১৬ জুন) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৪ সালের চতুর্থ সংশোধনীর মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করে গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। ৫১ বছর পর সেই কালো দিবসের স্মরণে ফিরে তাকালে অতীত ও বর্তমানের সংকটকে আলাদাভাবে মূল্যায়ন করতে হবে। তৎকালীন রাষ্ট্র গণমাধ্যমের প্রতি কর্তৃত্ববাদী আচরণ করলেও বর্তমান সরকার গণমাধ্যমের সমস্যা সমাধানে অংশীদার হিসেবে কাজ করতে চায়।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিনিয়ত অসত্য, বিভ্রান্তিকর ও বিকৃত তথ্য তৈরি হচ্ছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তা মুহূর্তেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে রাজনৈতিক নেতাদের নামে ভুয়া তথ্য ও বিকৃত ছবি ছড়িয়ে দেওয়ার ঘটনাও বাড়ছে। তাই শুধু অতীতের সংকট নিয়ে আলোচনা না করে বর্তমান বাস্তবতার আলোকে নতুন সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে।

গণমাধ্যমকে একটি সুসংহত কাঠামোর মধ্যে আনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘সরকার স্বাধীনতা দিলেও মালিকপক্ষ যদি সাংবাদিকদের স্বাধীনতা, ন্যায্য বেতন ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত না করে, তাহলে সংকট কাটিয়ে ওঠা কঠিন হবে। একটি কল্যাণমূলক রাষ্ট্র কেবল পরিস্থিতি পর্যবেক্ষণ করে বসে থাকতে পারে না। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, আর্থিক নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গণমাধ্যম খাতের সার্বিক সমস্যা সমাধানে একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এ বিষয়ে আগামী ১৮ জুন অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে সম্পাদক পরিষদ, অ্যাটকো এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের সঙ্গে আলোচনা হয়েছে। শিগগিরই বিএফইউজে, ডিইউজে ও জাতীয় প্রেসক্লাবের প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের আয়োজন করা হবে।’

তিনি আরও বলেন, ‘বর্তমান যুগে গণমাধ্যমের সংকট ও চ্যালেঞ্জ অতীতের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। প্রযুক্তির দ্রুত বিকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারের ফলে নতুন ধরনের ঝুঁকি ও জটিলতা তৈরি হয়েছে। এসব বিষয়ে গভীর উপলব্ধি নিয়ে উদ্ভাবনী সমাধান বের করতে হবে।’

নাগরিক সাংবাদিকতার বাস্তবতাকে অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে এ বিষয়ে আইন ও নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশেও প্রিন্ট, টেরিস্ট্রিয়াল, ডিজিটাল ও স্যাটেলাইটসহ সব ধরনের গণমাধ্যমকে একটি সুশৃঙ্খল কাঠামোর আওতায় আনতে হবে। পাশাপাশি গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মালিকদের প্রচলিত আইন মেনে কর্মীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সৎ ও সৃজনশীল গণমাধ্যম উদ্যোক্তাদের জন্য রাষ্ট্রীয় প্রণোদনার বিষয়টিও বিবেচনায় রয়েছে।’

তথ্যমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ‘সবার সম্মিলিত উদ্যোগে বিচারিক ক্ষমতাসম্পন্ন একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠন করা সম্ভব হলে তা ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।

ডিইউজের সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফইউজের মহাসচিব সাংবাদিক নেতা কাদের গণি চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ,সাংবাদিক কল্যান ট্রাস্টের এমডি বাছির জামাল এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পেঁয়াজের কেজিতে কমল ১৫-২০ টাকা

অনলাইন ডেস্কঃ গতকাল সোমবার থেকে আমদানির অনুমতি পাওয়ার পরপরই আসতে শুরু করেছে পেঁয়াজ। এর প্রভাবে বিভিন্ন জেলায় কেজিতে ১৫-২০ টাকা কমেছে পেঁয়াজের দাম। ১০০ টাকা থেকে নেমে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। এতে স্বস্তি প্রকাশ করেছেন ভোক্তারা। আমদানিকারকরা বলছেন, বন্দরে আসা পেঁয়াজ সারা দেশের বাজারে পৌঁছে গেলে দাম আরও কমবে। সোমবার (৫ জুন) সকালে আমদানির অনুমতি দেওয়ার পর দুপুর থেকেই বিভিন্ন বন্দর দিয়ে ভারত থেকে আসতে থাকে পেঁয়াজ। পেঁয়াজ আমাদানি শুরু হয় চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। ৫৭টি ট্রাকে পেঁয়াজ আসে ১১শ টন। সোমবার সন্ধ্যায় হিলি স্থলবন্দর দিয়ে তিনটি ট্রাকে আসে আরও ৬৩ টন পেঁয়াজ। পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, ২০ হাজার টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছেন তারা। বিকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আসে ৭ ট্রাক

আরও পড়ুন
language Change