তারিখ লোড হচ্ছে...

ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০ সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞায় প্রথমবার খাদ্য সহায়তা পেতে যাচ্ছে জেলেরা রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে আফসার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান : প্রত্যাশা-প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা কাশিয়ানীর মাহমুদপুর স্কুলের সভাপতি হলেন গোবিন্দ কির্ত্তনীয়া দোয়ারাবাজারে এক ভূমিহীনের দখলে থাকা সরকারী জায়গা প্রভাবশালীচক্র স্টাম্পের মাধ্যমে জোরপূর্বক দখল সংবাদ প্রকাশের জেরে রামুতে সাংবাদিক আবুল কাশেমের ওপর হামলা; নিন্দা ও হামলাকারীদের গ্রেফতারের দাবি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পাওয়া নতুন বাংলাদেশকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে গড়ে তুলতে হবে: আফরোজা... অপ-সাংবাদিকতা  আজ পেশাদারিত্ব ও জনআস্থাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে তাহিরপুরের এক ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে মোটা অংকের চাদা দাবি নবাবগঞ্জ পার্ক ও খেলার মাঠ সংস্কারের দাবিতে মাদকবিরোধী আলোচনা সভা প্রায় ৩ যুগেও পাকা হয়নি উত্তর দাড়িয়ারপাড়ের প্রধান সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ গলায় দড়ি প্যাঁচানো যুবদল নেতার মরদেহ ডোবায়, দুই চাচাতো ভাই পলাতক মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি শাহজাদপুরে সংবাদ সংগ্রহকালে ‘সবুজ বাংলাদেশ পত্রিকার সাংবাদিকের মোবাইল ছিনতাই ও প্রাণনাশের হুমকি জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ

অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ
পাঠক সংখ্যা
638

ফারজানা আক্তার শ্রাবণীঃ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন-৩/২-এর ইমারত পরিদর্শক আবুল কালাম আজাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ব্যাপক দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগীর লিখিত অভিযোগ, গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ এবং অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে।

জানা গেছে, ২০১৮ সালের বিতর্কিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে রাজউকে যোগদান করেন আবুল কালাম আজাদ। অভিযোগ রয়েছে, লিখিত পরীক্ষায় তার পরিবর্তে অন্য কেউ অংশ নিলেও ভাইভা বোর্ডে উপস্থিত হয়ে প্রভাব খাটিয়ে চাকরি নিশ্চিত করেন তিনি। তবে এ বিষয়ে আজ পর্যন্ত কোনো তদন্ত হয়নি, যা রহস্যজনক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শেরখালী গ্রামের মৃত আব্দুল কাদেরের পুত্র আবুল কালাম আজাদ, যিনি জামিল নামেও পরিচিত, ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করে রাজউকে যোগ দেন। চাকরিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যেই বিপুল সম্পদের মালিক বনে যান তিনি। অভিযোগ রয়েছে, বর্তমানে হেমায়েতপুরে কটেজ, নিজ এলাকায় আলিশান বাড়ি, রাজধানীতে একাধিক প্লট ও ফ্ল্যাটসহ শত কোটি টাকার সম্পদের মালিক তিনি। ২০২৩ সালের ২৮ মার্চ জাকির পাটোয়ারী নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকায় বিভিন্ন অননুমোদিত ভবনের মালিকদের কাছ থেকে লাখ লাখ টাকা ঘুষ আদায় করেন তিনি।

অভিযোগ অনুযায়ীঃ
– পূর্ব বাড্ডার একটি প্ল্যানবিহীন ভবনের মালিকের কাছ থেকে ১০ লাখ টাকা,
– ডা. আলমাসের ভবনের অনিয়মের জন্য ১৮ লাখ টাকা জরিমানা দেখিয়ে রসিদ ছাড়াই আত্মসাৎ,
– দক্ষিণ আনন্দ নগরের একটি অনুমোদনহীন ১০ তলা ভবনের মালিকের কাছ থেকে ৩২ লাখ টাকা ঘুষ গ্রহণ।

এছাড়া অভিযোগ রয়েছে, তিনি ভবন মালিকদের রাজউকের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করার পরামর্শ দিয়ে অবৈধ স্থাপনা রক্ষার কৌশলও বলে দেন। ২০২৫ সালের ২৯ এপ্রিল মহাখালী জোনাল অফিসের অধীনে পরিচালিত একটি মোবাইল কোর্টের পর তার কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীরা জানান, তার নির্দেশ না মানলে মোবাইল কোর্টের ভয় দেখিয়ে ভবনের বৈদ্যুতিক মিটার খুলে নেওয়ার হুমকি দেন তিনি। মধ্য পীরেরবাগ এলাকার একাধিক হোল্ডিং থেকে ২ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঘুষ দাবির অভিযোগ উঠেছে। এমনকি রেস্টুরেন্টে বসে নগদ টাকা লেনদেনের ঘটনাও সিসিটিভিতে ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে।একাধিক অভিযোগ ও সংবাদ প্রকাশের পর ২০২৩ সালে তাকে জোন-৪/১ থেকে জোন-৮-এ বদলি করা হলেও পরে আবার প্রভাব খাটিয়ে জোন-৩/২-এ ফিরে আসেন বলে জানা গেছে। এ ক্ষেত্রে সাবেক চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত ধারাবাহিক প্রতিবেদনে দেখা যায়, তার প্রত্যক্ষ সহযোগিতায় রাজধানীর বিভিন্ন এলাকায় অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ ও বিক্রি অব্যাহত রয়েছে। এসব ভবনকে ঘিরে জননিরাপত্তা হুমকির মুখে পড়লেও রাজউকের সংশ্লিষ্টদের নীরবতা জনমনে ক্ষোভ সৃষ্টি করেছে। সাম্প্রতিক সময়ে রাইসা বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকেও মোটা অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, আবাসিক ভবনকে বাণিজ্যিক ভবনে রূপান্তরের অনুমোদন না থাকা সত্ত্বেও অর্থের বিনিময়ে সুরক্ষা দিয়েছেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এদিকে, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনেকেই এড়িয়ে যান। এমনকি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট একাধিক উচ্চপদস্থ কর্মকর্তার কাছে লিখিত নথি জমা দেওয়া হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ভুক্তভোগীদের প্রশ্ন! এত অভিযোগ, প্রমাণ ও সংবাদ প্রকাশের পরও কেন নীরব রাজউক? তবে কি সরষের ভেতরেই ভূত লুকিয়ে আছে? বিশেষজ্ঞরা মনে করছেন, অবিলম্বে একটি নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে আবুল কালাম আজাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো যাচাই করা জরুরি। অন্যথায় এ ধরনের দুর্নীতি আরও বিস্তৃত হয়ে জনস্বার্থ ও নগর পরিকল্পনায় মারাত্মক প্রভাব ফেলবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইউরোপে দাবানল গৃহহারা বহু মানুষ

ইউরোপে দাবানল গৃহহারা বহু মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশগুলোতে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। জ্বলছে আলবেনিয়া, বুলগেরিয়া, তুরস্ক ও গ্রিসের বিস্তীর্ণ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর বনভূমি। গৃহহারা হয়েছেন বহু মানুষ। আলবেনিয়ার দক্ষিণাঞ্চলে দাবানল মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন ধরে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে শত শত হেক্টর বনভূমি ও চারণভূমি। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এই দাবানলের পেছনে রয়েছে মানবসৃষ্ট অগ্নিসংযোগ ও চলমান তাপপ্রবাহ। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় হাঙ্গেরি, ক্রোয়েশিয়া ও ইতালি থেকে আকাশপথে সহায়তা আসছে। বুলগেরিয়ার পরিস্থিতিও ভয়াবহ। দেশজুড়ে ২৩০টির বেশি দাবানল সক্রিয় রয়েছে বলে জানা গেছে। বিশেষ করে তুরস্ক সীমান্তবর্তী এলাকায় আগুনের প্রকোপ সবচেয়ে বেশি। ইউরোপীয় ইউনিয়ন থেকে চারটি হেলিকপ্টার ও দুটি বিমান আগুন নেভাতে সহায়তা করছে। ১১টি অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগুনে পুড়ে গেছে বসতভিটা ও বিশাল বনভূমি। তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর

আরও পড়ুন
language Change