তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫ ব্রাজিল দলের অনুশীলনে ফিরলেন নেইমার এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী রংপুরে পল্লী উন্নয়ন কর্মকর্তার ওপর হামলা প্রশাসনের অভিযানের পরও গভীর রাতে ড্রেজার দিয়ে মাটি কাটার মহোৎসব রংপুর সদরে ফল মেলা ও পাটনার কংগ্রেসের উদ্বোধন সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নকলায় স্কুল ড্রেস ও ব্যাগ বিতরণ ফাইল আটকে কমিশন বাণিজ্য গণপূর্তের প্রকৌশলী শরিফুলের যমুনা রেলওয়ে সেতু প্রকল্পে হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তে দুদক পানি নিষ্কাশনের জন্য কাটা বাঁধই এখন দুর্ভোগের কারণ জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা সংবাদ প্রকাশের জেরে সাপ্তাহিক ‘তদন্ত রিপোর্ট’-এর সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে মামলা চাকরিতে প্রক্সি সিন্ডিকেটের নেপথ্যে জনস্বাস্থ্যের আনোয়ার ও কাস্টমসের সিপাহী আজিজ! অভিযোগের পাহাড়, তবুও নীরব রাজউক: ‘অপ্রতিরোধ্য’ দুর্নীতির জালে আবুল কালাম আজাদ উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এর বিরুদ্ধে যৌন হয়রানীর অভিযোগ সিরাজগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কমিটির উদ্যোগে মিছিল ‎ সিরাজগঞ্জে সেতুর নিচ থেকে মরদেহ উদ্ধার নলডাঙ্গার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন-মনিরুল ইসলাম ডাবলু বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান জ্বালানি সিন্ডিকেটের প্রভাবে সচিব সাইফুল ইসলাম বহাল তবিয়তে প্রতিমন্ত্রী শাহে আলমের মানহানী মামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত ঢাকার গুরুত্বপূর্ণ ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে ইরান ও লেবাননের পাশে থাকার ঘোষণা চীনের হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬ বার জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী চট্টগ্রামের শিশু ধর্ষণের আসামি মুনিরের যাবজ্জীবন কারাদণ্ড মামলা ও সিন্ডিকেটের ফাঁদে ঢাকার ১২৩ পরিত্যক্ত সরকারি বাড়ি, বেহাত হাজার কোটি টাকা জিয়া শিশু কিশোর মেলা, গাজীপুর মহানগর কমিটি ঘোষণা ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ বিদ্যুৎতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু ​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে সিরাপ ও ইয়াবাসহ আটক ২ কামারখন্দে সাড়ে ৩ হাজার ফুট পতাকা টাঙিয়ে আর্জেন্টিনার সমর্থকদের চমক বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদক থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন ট্রাকচাপায় ট্রাফিক পুলিশ নিহত বুড়িচংয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক মাদক সেবন ও অশ্লীল কর্মকাণ্ডে জড়িত ৪ জনের কারাদণ্ড ভাগনেকে বিয়ে করলেন মামী, দেশে ফিরে আত্মহত্যা প্রবাসী স্বামী চট্টগ্রাম-জামালপুরের শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল বিশ্বকাপে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়লেন মেসি মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী সাব রেজিস্টার মাইকেলের হাজার কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগ ২০ বছরেও পাকা হয়নি ইটের রাস্তা, ভোগান্তিতে সাধারণ মানুষ বটিয়াঘাটায় সুধী সমাবেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ, পুলিশের কঠোর আশ্বাস শ্রীমঙ্গলে ৮ বছর বয়সী শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ

জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা

জয়মনি গ্রামে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুর্ভোগে বাসিন্দারা
পাঠক সংখ্যা
638

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঠোট এলাকার ব্রাক কর্তৃক প্রতিষ্ঠিত ‘আদর্শ গ্রাম’টি বর্তমানে মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একমাত্র চলাচলের রাস্তাটি দীর্ঘ দিন ধরে সংস্কারহীন থাকায় সেটি এখন যাতায়াতের অযোগ্য। ফলে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। প্রতিদিন জোয়ারের পানি কিংবা অতিরিক্ত বৃষ্টিতে সড়কটি সম্পূর্ণ তলিয়ে যাওয়ায় পুরো এলাকাবাসী এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালের শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল-এর তাণ্ডবে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নামমাত্র কিছু সংস্কার কাজ করলেও তা দীর্ঘমেয়াদি কোনো কাজে আসেনি। এরপর থেকে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আর কোনো টেকসই পদক্ষেপ নিতে দেখা যায়নি। যোগাযোগ ব্যবস্থার এই ভয়াবহ অবস্থার কারণে মোংলা বন্দরের অন্তর্ভুক্ত জয়মনির ঠোটার একমাত্র ঘাটটিও বর্তমানে পুরোপুরি অকেজো ও পরিত্যক্ত হয়ে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, জয়মনি বাজার সংলগ্ন এই এলাকায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। রাস্তাটি জোয়ারের পানিতে ডুবে থাকায় প্রতিদিন কোমলমতি শিশুদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক অভিভাবকই দুর্ঘটনার ভয়ে সন্তানদের বিদ্যালয়ে পাঠানো বন্ধ করে দিয়েছেন।

এ বিষয়ে স্থানীয় ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আল আমিন উদ্বেগ প্রকাশ করে বলেন, যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক হওয়ার কারণে প্রতিদিন ৫০ থেকে ১০০ জন ছাত্রছাত্রী স্কুল ও মাদ্রাসায় আসতে পারছে না। এতে শিক্ষার্থীদের পড়াশোনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র ৫০০ মিটার সড়কের এই বেহাল দশার কারণে কেউ হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও অসম্ভব হয়ে পড়েছে। জরুরি চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন কয়েকশত পরিবার। এলাকার ভুক্তভোগী সাধারণ জনগণ অবিলম্বে এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি টেকসইভাবে সংস্কার এবং উঁচু করার জন্য স্থানীয় প্রশাসন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও দৃষ্টি আকর্ষণ করেছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আসছে ধুরন্ধর-২ জানা গেল মুক্তির তারিখ

আসছে ধুরন্ধর-২ জানা গেল মুক্তির তারিখ

ডেস্ক রিপোর্টঃ রণবীর সিং অভিনীত স্পাই অ্যাকশন থ্রিলার ধুরন্ধর এখন বক্স অফিসে দুর্দান্ত সাফল্যের ধারায় রয়েছে। আদিত্য ধর পরিচালিত এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শকদের প্রবল আগ্রহ কাড়ছে এবং তৃতীয় সপ্তাহেও শক্ত অবস্থান ধরে রেখেছে। উদ্বোধনী সপ্তাহ পার হলেও ছবিটির আয় থামার নাম নেই বরং দিন দিন আরও জমজমাট হয়ে উঠছে বক্স অফিস দৌড়। প্রথম পর্বের সাফল্যের মাঝেই নির্মাতারা ভক্তদের জন্য বড় চমক নিয়ে এসেছেন। ঘোষণা দেওয়া হয়েছে, ধুরন্ধর ২ মুক্তি পাবে ১৯ মার্চ ২০২৬। নতুন বছরের ঈদ সামনে রেখে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম মিন্ট জানায়, নির্মাতার এমন ঘোষণা দর্শক আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। তবে এই দিনে বক্স অফিসে বড় ধরনের প্রতিদ্বন্দ্বিতার আভাসও রয়েছে। নতুন বছরের একই তারিখে মুক্তির কথা রয়েছে যশ অভিনীত টক্সিক আ ফেয়ারি টেল

আরও পড়ুন
language Change