তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা

উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা
পাঠক সংখ্যা
638

হাফিজ খান,
বরিশাল ব্যুরোঃ

বৈরী আবহাওয়া ও আমবশ্যার জোয়ারের প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠায় হাজার হাজার জেলে মাছ ধরা বন্ধ করে উপকূলে ফিরতে শুরু করেছে। বৃহস্পতিবার থেকে শত শত ট্রলার মহিপুর-আলীপুর আড়ৎঘাটে নিরাপদ আশ্রয় নিয়েছে। ফেরত আসা ট্রলারের জেলেদের কেউ খালি হাতে, আবার কেউ সামান্য ইলিশ নিয়ে তীরে ফিরেছেন। এতে অধিকাংশ জেলেই লোকসানে পড়েছেন বলে জানা গেছে। স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, ইলিশ প্রজনন রক্ষায় ৫৮ দিনের অবরোধ শেষে জেলেরা বুকভরা আশা নিয়ে সাগরে গেলেও এক সপ্তাহের মধ্যেই অধিকাংশ ট্রলারকে ফিরতে হয়েছে। ফলে অনেকেই প্রত্যাশিত ইলিশ আহরণ করতে পারেননি।

জেলেরা জানান, একটি ট্রলারে সাধারণত ১২ থেকে ১৮ জন পর্যন্ত জেলে থাকেন। এর মধ্যে একজন মাঝি, একজন বাবুর্চি এবং বাকিরা জেলে হিসেবে কাজ করেন। তারা সাগরে ৭ থেকে ১০/১২ দিন অবস্থান করে মাছ শিকার করেন। সাগরে যাওয়ার সময় জেলে সংখ্যার ভিত্তিতে প্রায় ৫০ হাজার থেকে এক লাখ টাকার বাজারসামগ্রী সঙ্গে নিয়ে যান। এতে আবহাওয়া প্রতিকূল হওয়ায় অধিকাংশ ট্রলার বড় ধরনের লোকসানে পড়েছে। স্থানীয় মহাজনদের কাছ থেকে দাদন নিয়েই তারা মূলত সাগরে মাছ ধরতে যান, ফলে প্রাকৃতিক দুর্যোগ বা ডাকাতির ঝুঁকিতে আর্থিক ক্ষতি আরও বাড়ে। মহিপুর এলাকার জেলে আজিজ হাওলাদার বলেন, প্রাকৃতিক দুর্যোগে মানুষের কোনো হাত নেই। প্রকৃতি অনুকূলে না থাকলে জেলেরা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি এই ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরাও ক্ষতির মুখে পড়ে।

জেলে মো. রফিক মিয়া বলেন, সবই আল্লাহর উপর নির্ভর করে, আল্লায় দিলে আছে, না দিলে নাই। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। আলীপুর মৎস্য ব্যবসায়ী মনির হোসেন জানান, জেলেদের তথ্য অনুযায়ী সাগরে পর্যাপ্ত ইলিশের আভাস রয়েছে। তবে খারাপ আবহাওয়ার কারণে ট্রলারগুলো মাছ ধরা বন্ধ করে তীরে ফিরে এসেছে। মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমবায় সমিতির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান মো: ফজলু গাজী বলেন, অবরোধ শেষ হওয়ার পরও আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে অধিকাংশ ট্রলার ঘাটে অবস্থান করছে। কিছু ট্রলার সাগরে গেলেও উত্তাল সমুদ্রের কারণে তারা আবার তীরে ফিরে আসছে। এছাড়া সাগরে এখনো প্রত্যাশিত পরিমাণ ইলিশ ধরা পড়ছে না বলেও তিনি মন্তব্য করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

স্টাফ রিপোর্টারঃ নোয়াখালীর সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল ডিসপ্লেতে আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে উঠেছে। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাসপাতাল রোডের ‘সিটি হসপিটাল’-এর মূল ফটকের ডিসপ্লেতে এ লেখা ভেসে ওঠে। ঘটনার পরপরই বিএনপির স্থানীয় নেতাকর্মীরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের শাস্তি দাবি করেন। বুধবার (৮ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার। স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর হাসপাতাল রোডের ‘সিটি হসপিটাল’-এর ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে হাসপাতালের সামনে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। একপর্যায়ে হাসপাতালে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে। সিটি হসপিটালের ম্যানেজার কাজী মো. শাহজাহান নাজিম বলেন, গত ১৬ ডিসেম্বর রাতে

আরও পড়ুন
language Change