তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম নিঃস্বার্থ ভালোবাসার অন্য নাম বাবা: আজ বিশ্ব বাবা দিবস অভিযোগের পাহাড়েও নিশ্চুপ রাজউক: জোন-৫/১-এর মোবাইল কোর্টে অনিয়ম, নেপথ্যে মেহরাব হোসেন জাতীয় চা দিবস-২০২৬: বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের চা বাগান ও প্রতিষ্ঠান পুকুরে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু যমুনা অয়েলে আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট রংপুর সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে ‎আমি আগামী দিনে নলডাঙ্গার মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিব - হুইপ দুলু ১৪ বছর পর ভোটযুদ্ধ: চাটখিল দলিল লেখক সমিতির নেতৃত্বে ওমর-স্বপন স্বাস্থ্যকর্মী ও মিডওয়াইফদের সুখবর দিল সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী উত্তাল সাগর থেকে ফিরছে জেলেরা,লোকসানের শঙ্কা ‎আশুলিয়ায় বিধবার জমি দখলে নেওয়ার অভিযোগ ইউএনও শাহীদুল ইসলামের বিরুদ্ধে, ব্যাপক দুর্নীতি'র অভিযোগ বিআইডব্লিউটিএতে সাইদুর রহমানের হরিলুট রেল জংশনের দাবিতে সিরাজগঞ্জে বিশাল মানববন্ধন চাটখিলে নববধূর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা মোংলায় কবি রুদ্রের মুত্যুবার্ষীকি পালিত হচ্ছে শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও চারা বিতরণ রামগড়ের মেধাবী তরুণ ফারহান পেলেন রাশিয়ায় ফুল-ফান্ডেড স্কলারশিপ মুখ ঢেকে কথা বলায় ‘লাল কার্ড’, ইতিহাস গড়লেন আলমিরন পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ বেনজীরকে দেশে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বিয়ের সাজে বুবলী বটিয়াঘাটায় জাল ও ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টার অভিযোগ আমরা ট্যুরিজমের একটা মাস্টার প্ল্যান করছি, এই মাস্টার প্ল্যানে সিলেটও আছে: পর্যটনমন্ত্রী যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব, পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন পুরোনো ভিডিও ও ছবি দিয়ে নোয়াখালীতে মিছিলের অপপ্রচার, আইনগত ব্যবস্থা নিচ্ছে পুলিশ মোংলায় ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ মিছিল ও মটর শোভাযাত্রা

পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ
পাঠক সংখ্যা
638

মোঃ হাচান আল মামুন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খাগড়াছড়ির দীঘিনালায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির আওতায় স্থানীয় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের মোট ৩ হাজার ৬০০টি চারা বিতরণ করা হয়।

রবিবার খাগড়াছড়ি  দীঘিনালা জোনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন। তিনি স্থানীয় বাসিন্দাদের হাতে গাছের চারা তুলে দেন এবং একটি চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সমৃদ্ধ করে না, বরং মানুষের জীবন ও জীবিকার সঙ্গেও প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। তাই গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ব্যাপক সবুজায়ন কার্যক্রম সময়ের দাবি। সেনাবাহিনী ভবিষ্যতেও জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৩ নং কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা,৫ নং  বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, দীঘিনালা বাজার চৌধুরী জেসমিন চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক পাহাড়ি ও বাঙালি বাসিন্দা। চারা গ্রহণকারী স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে বলেন, পার্বত্য অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সচেতন মহল বলেন , সেনাবাহিনীর এ বৃক্ষরোপণ অভিযান শুধু পরিবেশ রক্ষার উদ্যোগই নয়, বরং স্থানীয় জনগণের মধ্যে প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি জোরদার এবং টেকসই উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ফুজাইরা ক্রাউন প্রিন্সের সাথে আমিরাত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জে.এম রফিকুল সরকার, সংযুক্ত আরব আমিরাত: সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা রাজ্যের ক্রাউন প্রিন্স শেখ মোহাম্মদ বিন হামাদ বিন মোহাম্মদ আল শারকির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নিযুক্ত আমিরাত রাষ্ট্রদূত তারেক আহমেদ। এসময় তিনি ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান। এছাড়া ফুজাইরার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের জন্য বিশেষ শিক্ষাবৃত্তি প্রদানের উপর গুরুত্বারোপ করেন তিনি। গত ২১ জানুয়ারি (বুধবার) এ সাক্ষাৎ করেন তিনি। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে আরও উপস্থিত ছিলেন দুবাইস্থ বাংলাদেশের কনসাল জেনারেল মোঃ রাশেদুজ্জামান, আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান শাহনাজ রানু এবং কমার্শিয়াল কাউন্সেলর আশিস কুমার। সাক্ষাৎকারে আমিরাতে বাংলাদেশীদের জন্য ভিসা খোলার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রায় ১২ লক্ষ বাংলাদেশী প্রবাসী যেমন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ঠিক তেমনি সংযুক্ত আরব আমিরাতের আর্থসামাজিক উন্নয়নেও

আরও পড়ুন
language Change