তারিখ লোড হচ্ছে...

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কাশিয়ানীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত উত্তরায় বেনামি ক্লাবের রফিকের জমজমাট জুয়ার আসর, যথারীতি নিরব প্রশাসন উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে কবির কে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় এলাকাবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর খুরুশকুল ইউনিয়নের অকুতোভয় সৈনিক মরহুম আমির হামজার ১৬তম মৃত্যু... খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন: ৫ বসতবাড়িতে তালা নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার -১ পাঁচ আগস্টের দুই বছর: অর্জনের স্বীকৃতি, অপূর্ণতার প্রশ্ন পূবাইলে সাংবাদিকের পৈত্রিক জমি আওয়ামীলীগ নেতার দখলে নেয়ার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মনিরুজ্জামানের অস্বাভাবিক সম্পদের পাহাড় পপুলার লাইফের গ্রাহকরা দাবির টাকা পাচ্ছে না ছাত্রদল-ছাত্রশিবিরের ফের সংঘর্ষ, পুলিশ মোতায়েন ‎ঢাকা জেলা সিএনজি মেট্রো করার মিথ‍্যা প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১০ কোটি টাকা দুর্নীতি সিলেট রেঞ্জের মধ্যে শ্রেষ্ট অফিসার হিসেবে সম্মাননাপত্র গ্রহন করেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বাড়ির পাশেই পৌরসভার ময়লার স্তূপ, মানবেতর জীবন ব্র্যাক আবাসনের বাসিন্দাদের আইনি ব্যবস্থার হুশিয়ারিতে উল্টো গণক্ষোভ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ রাজউকের মোবাইল কোর্ট নিয়ে প্রশ্ন: অথরাইজড অফিসার সাইদা ইসলামের বিরুদ্ধে দায়সারা অভিযান ও অনিয়মের ... কেশবপুরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে মানববন্ধন রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক দুপুরে প্রথম বৈঠকে বসছে সংবিধান সংশোধন কমিটি গলাচিপায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন নদী খননের নামে ১৩৪ কোটি আত্মসাৎ, তবুও বহাল তবিয়তে বিআইডব্লিউটিএ’র সাইদুর রহমান রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সে আগুন মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে কী হয়? বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম সেপ্টেম্বরে ১০ দিনের সফরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প কদমতলী থানা অধীনস্থ রায়েরবাগে ১২ বছরের মাদ্রাসা ছাত্রের রহস্যজনক মৃত্যু ‎ নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষ... এমপি মিলনের প্রতিশ্রুতি বাস্তবায়ন: দীর্ঘদিন পর চালু হলো কালীগঞ্জ-গুলিস্তান KTL বাস সার্ভিস রামুতে নূর ডেন্টাল পয়েন্ট নিয়ে প্রশ্ন,বিএসসি (ডেন্টাল) ডিগ্রি দিয়ে রুট ক্যানাল-সার্জারির অভিযোগ ব্রেন টিউমার সারেনি ইলিয়াস কাঞ্চনের, তবুও কেন দেশে ফেরা হাইকোর্টে জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর স্বাস্থ্য অধিদপ্তরে বদলি বাণিজ্যের অভিযোগ: আলোচনায় সহকারী পরিচালক ডা. শফিউল আজম রাজউকের নির্দেশ অমান্য করে নির্মাণে আল-আকসা-৩ ভবন কর্তৃপক্ষ নলডাঙ্গায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত সাতক্ষীরা সদর এসিল্যান্ড অফিসে সেবার মান বৃদ্ধি-খুশি সেবা প্রত্যাশিরা বৃষ্টির পানি আর চোখের জল-একই ঘরে অসহায় বৃদ্ধ দম্পতির জীবনযুদ্ধ মোংলায় প্রতিমন্ত্রীর সাক্ষর জাল করে তদবির বাণিজ্য, গ্রেফতার ১ পানছড়িতে বিজিবির উদ্যোগে জনকল্যাণমূলক সামগ্রী বিতরণ সুন্দরবন রক্ষায় ৪ হাজার কোটি টাকা দেবে জাতিসংঘ নিরাপদ ও নিয়মিত অভিবাসন জোরদারে আইওএমের আরও সহযোগিতা চায় বাংলাদেশ আবারও আলোচনায় চট্টগ্রামের এস এম মিজানুল্লাহ সমরকন্দী ওরফে চশমা মিজান দুদক কমিশনার হতে শতকোটি টাকার লবিং: সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ পুর্ব সুন্দরবনে বন বিভাগের অভিযানে শুটকি তৈরির আস্তানা ধংস আটক হয়নি কেউ নিরাপত্তাহীনতায় সিরাজগঞ্জের জ্যেষ্ঠ সাংবাদিক ও তাঁর পরিবার সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা ২০২৬ আনুষ্ঠানিক উদ্বোধন সাংবাদিক নিবন্ধনের আগে সংবাদমাধ্যমের জবাবদিহি নিশ্চিত হোক

ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া!

ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২! সংঘর্ষে মৃতের ঘটনায় গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া!!
পাঠক সংখ্যা
638

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

ভোলাহাটে পূর্ব শত্রুতার জের ও গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষ। ঘটনায় আসাদুল ইসলাম (৫০) নামে ১ জন নিহত ও অন্তত ১২ জন আহত। গত ১৯ জুন ২০২৬ শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আসাদুল ইসলাম বটতলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও মামলা দায়ের ও আসামি শনাক্তকরণকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। অনেককে গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে আত্মগোপনে যেতে দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রমজান মাসের ৩য় রোজার দিন উপজেলার দলদলী ইউনিয়নের বটতলা গ্রামের পক্ষ ইলিয়াসের ছেলে দেলোয়ার, বিপক্ষ আসাদুল ইসলামের ছেলে আব্দুর রশিদ এবং বাইসাপুকুর গ্রামের শাহীন আলী মোটরসাইকেলে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এতে দেলোয়ার গুরুতর আহত হয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন বলে দাবি করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় আব্দুর রশিদ ও শাহীনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরে তারা জামিনে মুক্তি পান। ঘটনার কয়েকদিন আগে আব্দুর রশিদ কর্মস্থলের উদ্দেশ্যে ঢাকায় যান।

স্থানীয়দের দাবী, ঢাকায় আব্দুর রশিদকে মারধরের খবরকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনার দিন সকালে আসাদুল ইসলাম ও তার ৩ ভাই-ভাতিজাসহ_প্রতিপক্ষ ইলিয়াস এবং তার জামাতা বাবলুর ওপর হামলা চালান। এতে তারা আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে স্থানীয় হাসপাতালে রয়েছেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ইলিয়াস ও তার জামাই বাবলু মারা গেছেন-এমন গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা আসাদুল ইসলাম ও তার স্বজনদের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় আসাদুল, তার ভাই আশরাফুল ও আবু তালেবের বাড়িতে অগ্নিসংযোগ করে এবং তার বোন খোদিজা ও ভাই ফুজুল আলী এবং নজরুল ইসলামের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটায়। তবে আগুনে পুড়া ও ভাঙচুরের ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক তথ্য জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ৩টি বাড়ীঘরে আগুন দিলে আগুন নিভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ীকেও উত্তেজিত জনতা বাঁধাপ্রদাণ করে। এমনকি পুলিশ প্রশাসনকেও নানান ধরণের অকথ্য ভাষা ব্যবহার করে ঐ গ্রামবাসীগণ। তারপরেও পুলিশ ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ধৈর্য্যের সাথে তাদের দায়িত্ব পালন করেন বলে জানা যায়। স্থানীয়দের দাবী ও প্রত্যক্ষ জানা যায়, অগ্নিকাণ্ডে ৩টি বাড়ির সম্পূর্ণ আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও অন্যান্য মালামাল আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এমনকি ঘরের ভিতর থাকা মটরসাইকেলও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এছাড়াও ভাঙচুরকৃত ঘরবাড়ি থেকে মূল্যবান জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ রয়েছে।

এ ঘটনায় পুলিশ ও ফায়ার সার্ভিস জরুরী ভিত্তিতে গুরুতর আহতদের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল ওয়াজিদ ফরহাদ জানান, ঘটনায় মোট ১২ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে ৩ জন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যান, দুজন হাসপাতালে ভর্তি ছিলো এবং ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, গুরুতর আহত আসাদুল ইসলামকে রাজশাহীতে নেয়ার পথে তার অবস্থার অবনতি হলে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফিরিয়ে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক জানান, পূর্ব বিরোধের জেরে ঘটনার সূত্রপাত হয়। আহত ২ ব্যক্তি মারা গেছেন-এমন ভুল তথ্য ও গুজব এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত লোকজন আসাদুল ও তার স্বজনদের ওপর হামলা চালায় এবং কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়। তিনি আরো জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার সার্বিক তদারকি করছেন বলে জানা গেছে। স্থানীয়দের অভিযোগ, মামলায় নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আসামি করায় অনেক নিরীহ ব্যক্তি গ্রেপ্তার আতঙ্কে নিজ গ্রাম ছেড়ে আত্মগোপনে রয়েছেন। ফলে ঘটনার পর কয়েকদিন গ্রামে অনেকটা পুরুষশূন্য পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয়দের অনেকে জানান, পরিস্থিতি দ্রুত অবনতি হলেও পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন এবং পরবর্তী সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় দু’জন-সারোয়ার মাষ্টার ও বর্তমান মেম্বার বাবুর ভূমিকা ছিল প্রশসংনীয় বলে তারা মত প্রকাশ করেন। তবে তদন্তের স্বার্থে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড পাচ্ছেন অভিনেতা পলাশ ও দূর্বার তারুণ্যের আবু আবিদ

  স্টাফ রিপোর্টারঃ পুরো দেশ থেকে হাজার হাজার আবেদন বাছাই করে গতকাল রাতে চূড়ান্ত হয় কারা পাচ্ছেন বাংলাদেশ ইয়ুথ ভলেন্টিয়ার এওয়ার্ড ২০২৩। আয়োজক সূত্রে জানা যায়, দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও চট্টগ্রাম থেকে গড়ে উঠা দেশব্যাপী সাড়া জাগানো সামাজিক সংগঠন দূর্বার তারুণ্যের স্বপ্নদ্রষ্টা মুহাম্মদ আবু আবিদ পাচ্ছেন জাতীয় এ সম্মাননা। আজ ১১ মার্চ বিকালে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ। এ বিষয়ে মুহাম্মদ আবু আবিদ বলেন, এওয়ার্ড এর বিষয়ে গুঞ্জন শুনেছিলাম। তবে গতকাল রাতে আমাকে অফিশিয়ালি জানানো হয়। আমি এত বড় সম্মাননার জন্য যোগ্য কিনা তা জানি না। তবে অবশ্যই

আরও পড়ুন
language Change