তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর উদ্যোগ, ৩ হাজার ৬০০ গাছের চারা বিতরণ ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা আলুবোখারা চাষে সফলতা অর্জন রামগড় কৃষি গবেষণা কেন্দ্রের কেশবপুরে ড. সুকুমার রায়ের স্বরণে শিক্ষাবৃত্তি চালু বগুড়ার সিটি কর্পোরেশনে প্রশাসককে সন্মননা স্মারক প্রদান ক্রীড়া প্রতিযোগিতায় ক্যারাম একক রানার্সআপ ও দ্বৈত খেলায় চ্যাম্পিয়ন মমিনুর রশীদ শাইন জাতীয় কবি দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত বিদেশি শিক্ষার্থীদের শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা দিচ্ছে নিউজিল্যান্ড ৪৩ বছর বয়সে মা হচ্ছেন হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি‎ ইমারত পরিদর্শক মোহাম্মদ আমিনুল ইসলাম পিয়ালের বিরুদ্ধে অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ মাদ্রাসার আড়ালে রাস্তা দখলের মহোৎসব, আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ ইরানকেই জয়ী মনে করছে ইসরায়েলি ব্যাংক নির্ভরতা কমিয়ে বিকল্প অর্থায়নে নজর দিচ্ছি: অর্থমন্ত্রী দুর্নীতির মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ৪ দিনের রিমান্ডে ১১ বলে ফিফটি করে সূর্যবংশীর বিশ্বরেকর্ড বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট দুর্নীতি, সন্ত্রাস মুক্ত ও বৈষম্যহীন আদর্শ সমাজ গড়তে মেম্বার পদপার্থী আশরাফুল ইসলাম

পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা

পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা
পাঠক সংখ্যা
638

বাদল চৌধুরীঃ

আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন মানুষ ও জিন জাতির জন্য। মানুষ ও জীন জাতির বেঁচে থাকার জন্য পাহাড় পর্বত টিলা সমতল নদী-নালা খাল বিল সমুদ্র মহাসমুদ্র গাছপালাসহ আঠার হাজার মাকলুকাত দিয়েছেন ভারসাম্য রক্ষায় পরিবেশ মানবজীবনের বেঁচে থাকার অস্তিত্বের মূল ভিত্তি। সুস্থ ও নিরাপদ পরিবেশ ছাড়া টেকসই উন্নয়ন, জনস্বাস্থ্য গণতন্ত্র, এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ জীবন নিশ্চিত করা সম্ভব নয়।

কিন্তু জলবায়ু পরিবর্তন, বায়ু ও পানি দূষণ, বন উজাড়, পাহাড় কাটা,খাল বিল নদী নালা জলাশয় ভরাট,যেখানে সেখানে ময়লা ও থুথু ফেলা, প্লাস্টিক বর্জ্যের বিস্তার এবং জীববৈচিত্র্যের ক্ষয় আজ বিশ্বব্যাপী উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো এ পরিস্থিতিতে পরিবেশ সুরক্ষায় কাজ করে যাচ্ছে। জনসচেতনতা সৃষ্টি অত্যন্ত জরুরি, আর সেই সচেতনতা গড়ে তুলতে গণমাধ্যম পালন করতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যকর ভূমিকা। বর্তমান যুগে সংবাদপত্র, টেলিভিশন, রেডিও, অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তির প্রধান উৎস। গণমাধ্যম পরিবেশ দূষণের কারণ, এর ভয়াবহ প্রভাব এবং প্রতিরোধের উপায় সম্পর্কে জনগণকে নিয়মিত তথ্য প্রদান করে। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদন, ফিচার, টকশো ও সচেতনতামূলক প্রচারণার মাধ্যমে পরিবেশগত সমস্যাগুলোকে জনসমক্ষে তুলে ধরা সম্ভব হয়। বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশে গণমাধ্যমের দায়িত্ব আরও বেশি। নদী দখল, পাহাড় কাটা, অবৈধ ইটভাটা, শিল্পবর্জ্যের কারণে নদী দূষণ কিংবা বনভূমি ধ্বংসের মতো বিষয়গুলো গণমাধ্যমে প্রকাশিত হলে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনেক সময় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য হয়। ফলে গণমাধ্যম একদিকে যেমন জনগণকে সচেতন করে, অন্যদিকে জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখে।

সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারের ফলে পরিবেশবিষয়ক সচেতনতা তৈরির সুযোগ আরও বৃদ্ধি পেয়েছে। পরিবেশ রক্ষায় ব্যক্তিগত দায়িত্ব হলো বৃক্ষরোপণ কর্মসূচি, প্লাস্টিকের ব্যবহার কমানো এবং পরিচ্ছন্নতা অভিযান সংক্রান্ত বার্তা খুব দ্রুত অন্যের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করতেও সামাজিক যোগাযোগমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করাও জরুরি। পরিবেশসংক্রান্ত তথ্য প্রচারের ক্ষেত্রে অতিরঞ্জন বা ভুল তথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই তথ্যভিত্তিক ও গবেষণানির্ভর প্রতিবেদন প্রকাশের মাধ্যমে গণমাধ্যমকে জনস্বার্থে কাজ করতে হবে।
গণমাধ্যম ছাড়াও শিক্ষা ধর্মীয় ও ক্লাব এধরণের প্রতিষ্ঠানগুলো মানুষকে সচেতন করতে পারে। পরিশেষে বলা যায়, পরিবেশ সুরক্ষার লড়াই শুধু সরকারের একার দায়িত্ব নয়; এটি সমগ্র সমাজের দায়িত্ব। আর জনগণকে এ দায়িত্ব সম্পর্কে সচেতন ও উদ্বুদ্ধ করার ক্ষেত্রে গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী মাধ্যম। পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলা এবং একটি বাসযোগ্য পৃথিবী নির্মাণে গণমাধ্যমের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা সময়ের দাবি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

রাতের আঁধারে ভারতে গরু আনতে গিয়ে ‘নিখোঁজ’ বাংলাদেশি

রাতের আঁধারে ভারতে গরু আনতে গিয়ে ‘নিখোঁজ’ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে গরু আনতে গিয়ে মোহাম্মদ লাল চাঁন নামে এক বাংলাদেশি নিখোঁজ রয়েছেন। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে সদর উপজেলার নারায়ণপুর সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে গরু আনতে যান তিনি। এরপর আর ফিরে আসতে পারেননি এবং তার কোনো খোঁজও মিলছে না। এ দিকে স্থানীয়রা বাংলাদেশি নিখোঁজের তথ্য দিয়েছেন বলে জানান চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু। নিখোঁজ মোহাম্মদ লাল চান নারায়ণপুর ইউনিয়নের কালুপুরের বাসিন্দা। জানা যায়, শনিবার রাতে কয়েকজন সহযোগীর সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যান লাল চান। অন্যরা ফিরে আসলেও লাল চান ফেরেননি। রোববার সকালে এলাকায় তার মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে কেউ বলতে পারেননি। এ বিষয়ে বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু

আরও পড়ুন
language Change