তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে হুশিয়ার নিউমার্কেট থানায় যুবদল যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কার্যকারিতা নিয়ে পেজেশকিয়ানের স্ট্যাটাস অবশেষে ঢাকার রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা বর্ধিত স্বাস্থ্য বাজেট অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে বিনিয়োগের আহ্বান প্রজ্ঞার জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে: রুহুল কবির রিজভী রামগড় বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক নাচে-গানে সমাপ্ত হলো হলো তিন দিনব্যাপী নৃ-গোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতির উৎসব ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস, বিদায় নিলেন শিক্ষকরা প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে এসে আটক- ২ র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিরাজগঞ্জে বেকারদের চাকরির লক্ষ্যে জব ফেয়ার অনুষ্ঠিত বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি জাকারিয়া, সম্পাদক আমিনুর বিস্ফোরক আইনের মামলায় বরগুনার সাবেক চেয়ারম্যান আটক রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার পিরোজপুরে মাদক ও চুরির বিরুদ্ধে মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আশুলিয়ায় ধর্ষককে গ্রেফতারের দাবী জানিয়ে মানব বন্ধন পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা শতকোটি টাকার সরকারি জমি সানভিউ টাওয়ার্সের দখলে ঝিনাইগাতীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে এমসিজিএল’র অর্থায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত ​সিরাজগঞ্জে মহাসড়কের পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ জিয়াউলের বিচার বিলম্বের চেষ্টা চলছে : চিফ প্রসিকিউটর ঝরা বকুল-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ জনসেবার রাজনীতি থেকে মেয়র ভাবনায় সাইদুর রহমান বাচ্চু আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশের ৫ শিক্ষার্থী সাকিব আল হাসান গ্রেফতার কেশবপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ গণপূর্ত প্রকৌশলী ফয়সাল হালিমের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ বাকেরগঞ্জে একই রাতে ৫ বাড়িতে চুরি ৫ বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার ভোলাহাটে গুজবের ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ১; আহত ১২: গ্রেফতার আতঙ্কে স্থানীয়রা গ্রামছাড়া! মানবতাবিরোধী অপরাধ মামলায় ইনুর রায় ৩০ জুন ফেসবুকে আলেমের বিরুদ্ধে বাপ-ছেলের অপপ্রচার খারিজ বাতিলের ২ দিন পরই নতুন খতিয়ান সিরাজগঞ্জে একাত্তর টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা ও কেপ ভার্দে রামগড় বিজিবি পরিচালিত কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরন মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস চলন্ত বাইকে ইটের আঘাতে আহত তরুণের মৃত্যু মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয়ের স্বাদ পেল মিশর মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সাভারে বজ্রপাতে ক্ষেতের মালিকসহ তিন কৃষকের মৃত্যু রামগড় ৪৩ বিজিবির উদ্যোগে মানবিক সহায়তা প্রদান যমুনার তীরে বাঁধ ভাঙন আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা পাহাড়ি এলাকায় বিদ্যালয়ের সংস্কার এবং শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী বিতরণ

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক

র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে চাকরির প্রলোভন, বেগমগঞ্জে প্রতারক আটক
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে বেলাল হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাবের যৌথ দল। সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চৌমুহনী চৌরাস্তা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার বেলাল হোসেন পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার পানপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল দীর্ঘদিন ধরে নিজেকে র‍্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তার করে আসছিলেন। সরকারি বিভিন্ন দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তিনি চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি এক ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে ৫০ হাজার টাকা এবং এক নারীর কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন বেলাল। নির্ধারিত সময়ে চাকরি না হওয়ায় ভুক্তভোগীরা সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

এরপর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও র‍্যাবের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে চৌমুহনী চৌরাস্তা এলাকায় অবস্থানকালে তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে প্রতারণার আরও কয়েকটি অভিযোগের তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী তার প্রতারণার নেটওয়ার্ক এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। বিষয়ে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, ভুক্তভোগীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলার কার্যক্রম সম্পন্ন করে বেলাল হোসেনকে নোয়াখালীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়দের অভিযোগ, চাকরি প্রত্যাশী বেকার যুবক-যুবতীদের টার্গেট করে একটি প্রতারকচক্র দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযানের মাধ্যমে এমন প্রতারণার বিরুদ্ধে কঠোর বার্তা দেওয়া হয়েছে বলে মনে করছেন তারা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে প্রতারণা, পরিচয় গোপন করে সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও তথ্য প্রকাশ করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

স্মার্ট বাংলাদেশের লক্ষ্যে স্বাস্থ্য ও শিক্ষার জন্য দৌড়

স্টাফ রিপোর্টার: সকলের জন্য স্বাস্থ্য ও শিক্ষার আহবানে তরুনদের অনুপ্রাণিত করতে ভার্চুয়াল মোডসহ একটি রানিং ইভেন্টের আয়োজন করছে সামাজিক ফিনটেক নেটওয়ার্ক ‘ইন্সপায়ারিং বাংলাদেশ’। বাংলাদেশের মানুষের ইতিবাচক গল্প বিশ্বব্যাপী প্রচারে আলোচনায় এসেছে প্রতিষ্ঠানটি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় আসন্ন মে মাসের ১০ তারিখে হাতিরঝিল থেকে শুরু হবে ‘হায়ার ইন্সপায়ারিং বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স রান-২০২৪’। আয়োজনের সাথে ফিটনেশন ও দৌড় নামে দুটি লাইফস্টাইল ব্রান্ড সম্পৃক্ত আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। ফিট নেশন হলো স্বাস্থ্য ও ফিটনেস প্রচারণা, ম্যারাথন দৌড়, সাপ্তাহিক ব্যায়াম ক্যাম্প, এবং বাংলাদেশীদের অনুপ্রেরণামূলক গল্প এবং তাদের ফিট থাকার লক্ষ্য প্রচারের জন্য একটি কমিউনিটি ভিত্তিক প্ল্যাটফর্ম। এবারের আয়োজনে সহজ ডটকম, গ্লোবাল হেলথকেয়ার সেন্টার, রিচার্জ ইলেক্ট্রোলাইট বেভারেজ, টোটাল টুলস বাংলাদেশ, পাকেলো লুব্রিকেন্টস, মি নুডলস, নিউট্রি প্লাস, নেসলে গোল্ড কর্নফ্লাক্স, শক্তি প্লাস, রেভো, জেসিআই ঢাকা

আরও পড়ুন
language Change