তারিখ লোড হচ্ছে...

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ

রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের বিভিন্ন বিমানবন্দর ও শুল্ক স্টেশনে কর্মরত কিছু অসাধু কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে ‘বিশেষ সমঝোতার’ মাধ্যমে চোরাচালানি পণ্য ছাড়, ঘুষ বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নতুন নয়। এবার এমনই একাধিক গুরুতর অভিযোগ উঠেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদের বিরুদ্ধে।

সম্প্রতি গণমাধ্যমের কাছে পাঠানো একটি লিখিত অভিযোগে বলা হয়েছে, বর্তমানে সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বালা শুল্ক স্টেশনে কর্মরত রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে ঘুষ, দুর্নীতি, চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ এবং সরকারি রাজস্ব ফাঁকির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। কে এই শেখ হারুনুর রশিদ?

অভিযোগ অনুযায়ী, শেখ হারুনুর রশিদের জন্ম ১৯৮০ সালে খুলনা সদরে। তিনি খুলনা সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শেখ মো. আসাদুজ্জামানের ছেলে। ২০০৪ সালে তিনি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে সিপাহী পদে চাকরিতে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে রাজস্ব কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।তবে কর্মজীবনের শুরু থেকেই নানা অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘুষ বাণিজ্য ও চোরাচালান সিন্ডিকেটের অভিযোগকারীদের দাবি, শেখ হারুনুর রশিদ একটি শক্তিশালী চোরাচালান সিন্ডিকেটের সক্রিয় সদস্য। বিভিন্ন সময়ে ‘বিশেষ সমঝোতা’র মাধ্যমে চোরাচালানি পণ্য ছাড়, রাজস্ব ফাঁকি এবং ঘুষ গ্রহণের মাধ্যমে তিনি বিপুল অর্থের মালিক হয়েছেন।বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে। তবে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতাসীনদের আশ্রয়-প্রশ্রয়ের কারণে সেসব অভিযোগ কার্যকর তদন্তের মুখ দেখেনি। ২০ বছরের চাকরিতে সম্পদের পাহাড়।

অভিযোগে বলা হয়েছে, চাকরিজীবনের মাত্র দুই দশকেই শেখ হারুনুর রশিদ নিজের ও পরিবারের ভাগ্যের চাকা আমূল বদলে দিয়েছেন। খুলনা, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় একাধিক প্লট, ফ্ল্যাট, বাড়ি ও অন্যান্য সম্পদ ক্রয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুলনা শহরের ২৭ নম্বর ওয়ার্ডের বি.কে. ইস্ট লেনে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।এছাড়া রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির ৪ নম্বর রোডের ৩৪ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট তার নিজের নামে ক্রয় করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।প্রশ্ন উঠেছে, একজন নবম গ্রেডের রাজস্ব কর্মকর্তার বৈধ আয়ে এত বিপুল সম্পদের মালিক হওয়া কতটা সম্ভব?
আত্মীয়-স্বজনের নামে বেনামি সম্পদের অভিযোগ অভিযোগপত্রে আরও বলা হয়েছে, আইনের চোখ ফাঁকি দিতে শেখ হারুনুর রশিদ তার অধিকাংশ সম্পদ পিতা শেখ মো. আসাদুজ্জামান, মা শিরীন জামান, স্ত্রী সুলতানা আক্তার, সন্তান এবং অন্যান্য আত্মীয়-স্বজনের নামে ক্রয় করেছেন।অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ব্যাংক হিসাব তদন্ত করলেই বিপুল অবৈধ সম্পদের তথ্য বেরিয়ে আসবে। গ্রামের মানুষের কাছে দানবীর পরিচয় নিজ গ্রামের বাড়িতে দান-সদকার জন্য শেখ হারুনুর রশিদের সুনাম রয়েছে বলে জানিয়েছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তারা বলেন, তিনি প্রায়ই গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন।

তবে প্রশ্ন উঠেছে,একজন নবম গ্রেডের সরকারি কর্মকর্তা কীভাবে এত বিপুল পরিমাণ অর্থ দান-সহায়তা করার সক্ষমতা অর্জন করলেন? দুদকের বক্তব্য,এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,দুদক অভিযোগের ভিত্তিতে কাজ করে। গণমাধ্যমে প্রকাশিত কোনো অনিয়ম-দুর্নীতির সংবাদ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হয়। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত পাওয়া গেলে তদন্তের উদ্যোগ নেওয়া হবে। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অভিযোগ করে বলেন, শেখ হারুনুর রশিদ বাইরে থেকে অত্যন্ত ভদ্র ও শান্ত স্বভাবের মনে হলেও বাস্তবে তিনি অর্থ ছাড়া কিছু বোঝেন না।তাদের দাবি, অতীতেও তার বিরুদ্ধে একাধিকবার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল, কিন্তু প্রভাব ও অর্থের জোরে তিনি সেগুলো ধামাচাপা দিয়েছেন।তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। যা বললেন শেখ হারুনুর রশিদ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজস্ব কর্মকর্তা শেখ হারুনুর রশিদ বলেন,আমার নামে নিউজ করার দরকার নেই। আপনি সিলেট চলে আসেন, আপনাকে রিসোর্টে রাখবো, খাওয়াবো এবং ঘুরাবো।ধানমন্ডির ফ্ল্যাট সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন,আমি ২০০০ সালে এই ফ্ল্যাট কিনেছি। তখন আমি কন্ট্রাকটরের ব্যবসা করতাম। পরে এ বিষয়ে কথা বলব। তবে অভিযোগ অনুযায়ী, তার জন্মসাল ও শিক্ষাজীবনের তথ্য বিবেচনায় ২০০০ সালে তিনি ছাত্র ছিলেন বলে জানা গেছে, যা তার বক্তব্য নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে পরবর্তীতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তারও কোনো জবাব দেননি।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির

ময়মনসিংহের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কার পেলেন আব্দুল কাদির

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ অঞ্চলের সেরা কৃষি উদ্যোক্তা পুরস্কৃত হয়েছেন শেরপুরের আদর্শ কৃষক মো. আব্দুল কাদির। ২০২২ সাল থেকে ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ে তিনি আগাম শিম (কেরালা শিম), বরবটি, কাঁকরোল এবং পলিনেট হাউসে মাল্টি স্টার শসা ও বিভিন্ন চারা উৎপাদন করে আসছেন। কৃষি ক্ষেত্রে তাঁর এই অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরের প্রকল্প কার্যক্রম মূল্যায়ন ও পর্যালোচনা” শীর্ষক কর্মশালায় এই পুরস্কার প্রদান করা হয়। ময়মনসিংহে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্দুর রহিম। বিশেষ অতিথি ছিলেন পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষিবিদ মো. আব্দুস সাত্তার এবং ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা

আরও পড়ুন
language Change