মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর পৌরসভা চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৭০ কোটি ৮০ লাখ ৯০ হাজার ১৯১ টাকার বাজেট ঘোষণা করেছে। বুধবার (২৪ জুন) সকালে পৌরসভা হলে জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় পৌর প্রশাসক আরিফা সিদ্দিকী এ বাজেট ঘোষণা করেন। এ বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ২২ কোটি ৩৪ লাখ ৬৩ হাজার ৫১৯ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৪৬ লাখ ১৫ হাজার টাকা। এ ছাড়া এডিপি, কোভিড-১৯, আইইউজিআইপি, সিআরডিপিসহ আয় ও মূলধন ধরা হয়েছে ৪৮ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৬৭২ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু লায়েস মোঃ বজলুল করিম, সহকারী প্রকৌশলী মোখোরশেদ আলম, কৃষি বিভাগের উপ-পরিচালক মো.সাখাওয়াত হোসেন, শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, বিএনপি নেতা আবদুল আউয়াল চৌধুরী, জামায়াত নেতা মাওলানা আবদুল বাতেন, প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সহ-সভাপতি শাহরিয়ার মিল্টন, যুগ্ম সাধারণ সম্পাদক মোবাজেট ঘোষণা অনুষ্ঠানে সচিব মহিউদ্দিন সোহেল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত