আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ
জাতীয় উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ এর উদ্যোগে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা-ফেসিং প্রকল্পের আওতায় উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম রংপুর সদর উপজেলা এর উদ্যোগে সরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমের সঙ্গে জেন্ডার ভিত্তিক সহিংসতার (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার ২৪ জুন ২০২৬ সকাল ১১ টায় উপজেলা বি আর ডি,বি হলরুমে আয়োজিত হয় এ সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সদস্য ফরিদা বেগম চায়না। সভাটি ফেসিলিটেট করেন প্রকল্পের জেলা প্রোগ্রাম সমন্বয়ক শামীমা আক্তার সহোযোগিতায় সিনিওর প্রোগ্রাম অফিসার খুরশিদা জাহান । সভায় ডেমক্রেসিওয়াচের ফেসিং প্রকল্পের প্রোগ্রাম সমন্বয়ক ফিরোজ নুরুন নবী যুগল ডেমক্রেসিওয়াচের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন। ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ সমন্বয়ক আবদুস সেলিম, ও এম এন্ড ই সমন্বয়ক মাহমুদ হাসান তালুকদার রংপুর সদর উপজেলার জেন্ডার ভিত্তিক সহিংসতার (GBV)জানুয়ারী ২৫ থেকে ডিসেম্বর ২৫ মোট ৪৯৬ টি নথি ভূক্ত হওয়ার পরিস্থিতি তুলে ধরেন ।
সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শীখা রানী রায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু সাহেদ, কোতোয়ালি থানার অফিসার্স ইনচার্জ আব্দুল কাদেরসহ উপজেলা তথ্য কর্মকর্তা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন মখদুমী, সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল-মামুন, সাংবাদিক হুমায়ুন কবির মানিক, হাসান ফেরদৌস রাসেল, আলাউদ্দিন, প্রমূখ।
অনুষ্ঠানে রংপুর সদর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের সকল সদস্য উপস্থিত ছিলেন, গণমাধ্যমকর্মী, স্থানীয় সিভিল সোসাইটি সংগঠন (CSOs), নারী নেতৃবৃন্দ ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। তারা প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় সরকারের সঙ্গে সমন্বয়, নীতি প্রস্তাবনা এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে জেন্ডার ভিত্তিক সহিংসতার (GBV) প্রবনতা কমিয়ে আনতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। প্রকল্পটি মাল্টি দাতা সংস্থা এম্বাসী অব সুইজারল্যান্ড, ইউরোপিয় ইউনিয়ন এবং কানাডিয়ান সরকার অর্থায়ন করছে। কারিগরি সহায়তা প্রদান করছে জার্মান কনসালটেন্সি ফার্ম (জিএফএ)।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত