মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির রামগড়ে সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য অঞ্চলের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসিতের) সশস্ত্র সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইউপিডিএফ (প্রসিতের) দুইজন সদস্য নিহত সহ তাদের কাছ থেকে একে-৪৭ উদ্বার করেছে সেনাবাহিনী। আজ বুধবার ২৪ জুন সকালে উপজেলার প্রেমতলা এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোলাগুলির ঘটনায় নিহত ব্যক্তি হলেন ববিন ত্রিপুরা। তিনি রামগড় উপজেলার মাজারা টিলা গ্রামের বাসিন্দা। আরেকজন হলেন, সুনিল ত্রিপুরা। তিনি কমল বিকাশ ত্রিপুরা ও তিরবালা ত্রিপুরার ছেলে। তাঁর বাড়ি রামগড় উপজেলার দাতারাম পাড়ায়। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে বলেও জানা গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম চলমান রয়েছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বক্তব্য দেওয়া হয়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত