মো.শাহীনউজ্জামান স্টাফ রিপোর্টারঃ
ঢাকা নবাবগঞ্জে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ এর উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা-২০২৬ এর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান কলেজের হল রুমে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্র্যাজুয়েট এসোসিয়েশন অব নবাবগঞ্জ এর সভাপতি অবসরপ্রাপ্ত বিচারক সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ ড.আবুল হোসেন খন্দকার।
বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.মো.আব্দুর রাজ্জাক বিসিএস (সাধারণ শিক্ষা), বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম মাস্টার, অভিভাবক, শিক্ষার্থী সহ কলেজের শিক্ষকগণ। এসময় বিদায়ী শিক্ষার্থীদের ভালোভাবে পড়ালেখা করে ভালো ফলাফল করতে পরামর্শ দেন অতিথিরা। প্রধান অতিথি ডক্টর আবুল হোসেন খন্দকার বলেন, নিয়মিত পড়ালেখা করতে হবে, ভালো মানুষ হতে হবে, মা বাবার কথামত চলতে হবে। বিদায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন অব. জজ ড.আবুল হোসেন খন্দকার পিএইচডি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত