তারিখ লোড হচ্ছে...

সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা একটি চক্র জ্বালানি ও বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় চৌফলদণ্ডী ইউপিতে নাগরিক সেবা অব্যাহত রাখায় আলোচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মনজুর আলম রাজধানীতে ২৪ ঘণ্টায় ৪৮৫ গ্রেফতার মামলা ৫০

রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় দুঃসাহসিক চুরি, পিডিবির ট্রান্সফরমার উধাও

পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-গজনী সড়কের মহিলা মার্কেট এলাকায় গভীর রাতে সংঘটিত হয়েছে একটি দুঃসাহসিক চুরির ঘটনা। দুর্বৃত্তরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার খুলে নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাংটিয়া-গজনী সড়কের পাশে অবস্থিত মহিলা মার্কেট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত ট্রান্সফরমারটি রাতের কোনো এক সময় সংঘবদ্ধ চোরচক্র অত্যন্ত পরিকল্পিতভাবে খুলে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, চোরেরা আগে থেকেই এলাকাটি পর্যবেক্ষণ করে রেখেছিল এবং গভীর রাতের নির্জন পরিবেশের সুযোগ নিয়ে এ ঘটনা ঘটায়। সকালে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী মার্কেট এলাকায় এসে ট্রান্সফরমারটি না দেখে হতবাক হয়ে পড়েন। পরে বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের অবহিত করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে কর্তৃপক্ষ প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এদিকে ট্রান্সফরমার চুরির ঘটনায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমারটি এলাকার ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট এবং আশপাশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটি চুরি হয়ে যাওয়ায় স্বাভাবিক বিদ্যুৎ সেবা বিঘ্নিত হতে পারে, যার প্রভাব স্থানীয় জনজীবন ও ব্যবসা-বাণিজ্যের ওপর পড়বে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি, ছিনতাই ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তবে এসব ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা না থাকায় অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। তারা মনে করেন, গুরুত্বপূর্ণ সরকারি সম্পদ পর্যন্ত চুরি হয়ে যাওয়ার ঘটনা আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে।

রাংটিয়া আপন শিক্ষা পরিবার স্কুলের প্রধান শিক্ষক রহমত আলী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি বড় ট্রান্সফরমার খুলে নিয়ে যাওয়া কোনো সাধারণ চুরির ঘটনা নয়। এটি সংঘবদ্ধ চক্রের কাজ। দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করা না গেলে ভবিষ্যতে আরও বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তারা আরও জানান, সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো প্রয়োজন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, নিয়মিত টহল এবং সিসিটিভি ক্যামেরা স্থাপনের দাবিও জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ট্রান্সফরমার চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে দ্রুততম সময়ে নতুন ট্রান্সফরমার স্থাপন বা বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। ঘটনার পর থেকে পুরো এলাকায় উদ্বেগের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মৎস্য অধিদপ্তরের জলবায়ু প্রকল্পে হরিলুট: পিডি জাহাঙ্গীরের বিরুদ্ধে দুর্নীতির পাহাড়!

নিজস্ব প্রতিবেদক॥সরকারি অর্থ মানেই কি মচ্ছব? মৎস্য অধিদপ্তরের ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট’ (মৎস্য অংশ)-এ যেন দুর্নীতির মহোৎসব চলছে। প্রকল্পের নাম ‘জলবায়ু সহিষ্ণু’ হলেও খোদ প্রকল্প পরিচালক (পিডি) মো: জাহাঙ্গীর আলমের বিরুদ্ধেই উঠেছে নিয়ম-নীতির তোয়াক্কা না করে কোটি কোটি টাকা লোপাটের গুরুতর অভিযোগ। সরকারি অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার আর নজিরবিহীন অনিয়মের ফিরিস্তি দিয়ে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিরা।অনুসন্ধানে এবং দুদকে জমা পড়া অভিযোগ থেকে জানা যায়, পিডি জাহাঙ্গীর আলমের প্রত্যক্ষ যোগসাজশে প্রকল্পের প্রতিটি স্তরেই থাবা বসিয়েছে দুর্নীতি।কেনাকাটায় পিপিআর-এর কবর:প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার স্থাপন ও সরঞ্জাম কেনাকাটায় পিপিআর (PPR) বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বাজারমূল্যের চেয়ে কয়েক গুণ অতিরিক্ত দর দেখিয়ে সরকারি কোষাগার থেকে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করা হয়েছে

আরও পড়ুন
language Change