তারিখ লোড হচ্ছে...

বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম শ্রীমঙ্গলে দলীয় নেতা তাজ উদ্দিনকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন প্রক্ষাঘাতগ্রস্থ বিএনপি কর্মী  উত্তরাঞ্চলের বঞ্চনা দূর করে ন্যায্য উন্নয়নের অঙ্গীকার তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর গোল করে মেসির বাবাকে শ্রদ্ধা জানালেন ডি পল টক্সিক ট্রেলারে যশের তাণ্ডব, ১৫ ঘণ্টায় দেড় কোটি ভিউ ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০৪ যুক্তরাষ্ট্রে দাবানল নিয়ন্ত্রণে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে? মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নিজেকে কেন গুটিয়ে নিয়েছেন শাকিব খান? জানালেন কারণ বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ চীনের পর পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো ভারত ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ জব্দ, মূল্য প্রায় ১৬ লাখ ৭৫ হাজার টাকা লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে চক্ষু ক্যাম্প, ৭০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা

শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী

শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী
পাঠক সংখ্যা
638

ইসমাইল মাহমুদ, মৌলভীবাজারঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ট্যুরিস্ট ভিলেজখ্যাত রাধানগরে অবস্থিত শান্তিবাড়ি ইকো রিসোর্টের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী ‘জুন ফর গ্রিন’ কর্মসূচীর দুইদিন ব্যাপী সমাপনী অনুষ্ঠান শনিবার (২৭ জুন) দুপুরে সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বৃক্ষবন্ধু মো. আজহারুল ইসলাম খানের সাথে উদ্ভিদ অন্বেষণের মাধ্যমে দুইদিন ব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

এর আগে শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের চারা রোপণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু হয়। সন্ধ্যা ৬টায় শান্তিবাড়ি ইকো রিসোর্টে স্থাপিত ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক সিগনেচার বোর্ডে স্বাক্ষর করেন অতিথিবৃন্দ। এরপর ‘পরিবেশ-প্রকৃতি, শ্রীমঙ্গলের পর্যটন-অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক গোল টেবিল আড্ডা অনুষ্ঠিত হয়। এতে মডারেটর ছিলেন দেশের প্রখ্যাত লেখক ও গবেষক মারুফ রাসেল। আলোচনায় অংশ নেন এন্টার্কটিকা ভ্রমণকারী বাংলাদেশী নারী অভিযাত্রী মহুয়া রউফ, বৃক্ষবন্ধু খ্যাত আজহারুল ইসলাম খান, দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক সজীব মিয়া, ক্যানভাস ম্যাগাজিনের সহ-সম্পাদক দিলজান নাহার চাঁদনী ও আবৃত্তি আহমেদ, খাগড়াছড়ি বনায়নের উদ্যোক্তা মাহফুজ রাসেল, জাপানি মিয়াওয়াকি বনের আদলে নতুন ধরণের বনায়নের উদ্যোক্তা আরহাম উল হক চৌধুরী, সিনিয়র আইনজীবী মো. মাইনুদ্দীন মিয়া, বিডিনিউজ ২৪ ডটকমের সাংবাদিক হাসান বিপুল, পর্বতারোহী হোমায়েদ ইসহাক মুন, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিকেল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মশহুরুল আমিন, সদস্য ইয়াসিন মুকুল, স্থপতি তাইয়্যেবা নাফরিন পৌষী ও জান্নাতুন নাঈম, ভ্রমণকন্যা নুসরাত জাহান রিজভী, আইনজীবী ইশরাত জাহান অমি, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, শান্তিবাড়ি ইকো রিসোর্টের সত্ত্বাধিকারী তানভিরুল আফরিন লিংকন, পর্যটনকর্মী সৈয়দ মাহবুবুল ইসলাম বুলু, মাহবুব হোসেন সুমন, তকদীর আবিদ পনি, মো. খালেদ হোসেন, বন্যপ্রাণীকর্মী সোহেল শ্যাম, বন্যপ্রাণী আলোকচিত্রী খোকন সিংহ, সানজিদা জুই এবং নাফিসুল ইসলাম।

সন্ধ্যা সাড়ে ৬টায় অতিথিদের সম্মানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মণিপুরী সম্প্রদায়ের নিজস্ব রীতির রান্না প্রদর্শণ ও পরিবেশন। ৭টায় অনুষ্ঠিত হয় চিত্র বা অভিনয়ের মাধ্যমে কোনো তথ্য বা বার্তা আকর্ষণীয় গল্পের আকারে শ্রোতা বা পাঠকের কাছে তুলে ধরার অনুষ্ঠান “স্টোরিটেলিং”। এতে মডারেটর ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক সজীব মিয়া। অনুষ্ঠানে মশরুল আমিন টেলিস্কোপের সাহায্যে অতিথি ও দর্শক-স্রোতাদের আকাশের চাঁদ-তারা পর্যবেক্ষণ করান। শেষ পর্বে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বাউল গানের আসর অনুষ্ঠিত হয়। শান্তবাড়ি ইকো রিসোর্টের সত্ত্বাধিকারী তানভীরুল আরেফিন লিংকন বলেন, “প্রকৃতি, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় শান্তিবাড়ি ইকো রিসোর্ট প্রতিশ্রুতিবদ্ধ। ২০১৪ সাল থেকে বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এছাড়া এ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শান্তবাড়ি ইকো রিসোর্টের আয়ের একটা অংশ গত দেড় দশক ধরে ব্যয় করে চলেছি। গত ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রিসোর্টে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়েছে। চলতি বছরের পরিবেশ দিবস উপলক্ষে সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে রিসোর্টে ‘পরিবেশের প্রতি আমাদের অঙ্গীকার’ শীর্ষক একটি সিগনেচার বোর্ড স্থাপন করা হয়েছে। দর্শনার্থীরা সেখানে পরিবেশ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করে স্বাক্ষর করছেন।

বায়ুদূষণ, পানিদূষণ, প্লাস্টিক ও মেডিকেল বর্জ্য, বন উজাড়, পাহাড় কাটা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের পরিবেশ ক্রমাগত হুমকির মুখে পড়ছে। পরিবেশ সংরক্ষণ এখন শুধু প্রকৃতি রক্ষার বিষয় নয়, এটি জনস্বাস্থ্য, অর্থনীতি ও টেকসই উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। তাই দূষণ কমাই, গাছ লাগাই, বন রক্ষা করি, পাহাড় ধ্বংস বন্ধ করি এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলি-এই অঙ্গীকার বাস্তবায়নে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শরীয়তপুর জেলার সখিপুরে পরকীয়ার জেরে বাগিনার হাতে মামা খুন

শাহিন আহমেদ, ভেদরগঞ্জ প্রতিনিধিঃ শরীয়তপুর সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ওহাব ঢালী কান্দি রুবেল খান, (২৫) পিতা: হাসু খান, একই গ্রামেরই বাগিনা রাজীব (১৮) পিতা: রসুল গাইন এর হাতে খুন হয় । স্থানীয় সূত্রে জানা যায় রুবেলের স্ত্রীর সাথে রাজীবের দীর্ঘদিন যাবত অবৈধ সম্পর্ক রয়েছে। এ বিষয়টি জানতে পারলে মামা রুবেল ও বাগিনা রাজীবে মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে রাজীব ক্ষিপ্ত হয়ে তার কাছে থাকা ছুরি দিয়ে রুবেলকে আহত করেন। ২২/০২/২০২৩ তারিখে চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়, চিকিৎসাধীন অবস্থায় ঢাকা একটি হাসপাতালে ০১/০/২০২৩ তারিখে মৃত্যু হয়। মররদেহ ঢাকা থেকে শরীয়তপুরের সখিপুর ডিএম খালী গ্রামের বাড়ীতে আসলে একহৃদয় বিধায়ক দৃশ্যের সৃষ্টি হয়। গ্রামের মানুষ দলবেঁধে নিহতের বাড়ীতে আসতে থাকে। এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান হাওলাদার বলেন

আরও পড়ুন
language Change