তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর গুলশান সাব-রেজিস্ট্রি অফিস। শিল্পপতি, ব্যবসায়ী ও বিত্তবানদের এই ভিআইপি এলাকায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি দলিল সম্পাদিত হয়। হাজারো মানুষের যাতায়াত আর বিপুল অংকের আর্থিক লেনদেনের এই কেন্দ্রটি এখন এক অসাধু কর্মচারীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর নাম গিয়াস উদ্দিন, যিনি পেশায় একজন সাধারণ ‘নকল নবীশ’ হলেও পুরো অফিস এখন তাঁর আঙুল হেলানোয় চলছে।

অনুসন্ধানে জানা গেছে, গ্রেড অনুযায়ী তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গিয়াস উদ্দিনের দাপট এখন খোদ সাব-রেজিস্ট্রারের চেয়েও বেশি। রাজনৈতিক প্রভাব, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নাম ভাঙিয়ে তিনি সেখানে নিজের একক সাম্রাজ্য গড়ে তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের এক দলিল লেখক আক্ষেপ করে বলেন, “এখানে কোনো দলিল রেজিস্ট্রি করতে হলে সরকারি ফি’র বাইরে গিয়াস উদ্দিনকে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ কমিশন দিতে হয়। যদি কোনো দলিল লেখক বা ক্রেতা এই অনৈতিক কমিশন দিতে অস্বীকৃতি জানান, তবে গিয়াস উদ্দিন নথিপত্রে নানা অজুহাতে ভুল ধরেন এবং সংশ্লিষ্টদের চরম হেনস্তা করেন। এক পর্যায়ে বাধ্য হয়ে তাঁকে ৫ শতাংশের বদলে ১০ শতাংশ পর্যন্ত বাড়তি কমিশন দিয়ে কাজ উদ্ধার করতে হয়।”

গিয়াস উদ্দিনের অনৈতিক কর্মকাণ্ড কেবল অফিসেই সীমাবদ্ধ নয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনের আলোতে সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করে রাতে তিনি বেপরোয়া জীবনযাপন করেন। রাজধানীর বড় বড় বারগুলোতে মদ্যপ অবস্থায় তাঁর আনন্দময় সময় কাটে বলে অভিযোগ রয়েছে। এমনকি রাজধানীর বিতর্কিত ‘জাকারিয়া হোটেল’-এ নারী সঙ্গীসহ তাঁর প্রবেশের একাধিক তথ্য ও ছবি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘুষের টাকায় আমোদ-প্রমোদ আর মদ্যপানই এখন তাঁর নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

বিতর্কিত এই নকল নবীশের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সত্যতা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো সংস্থাই তাঁর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষ ও ভুক্তভোগী দলিল লেখকদের প্রশ্ন— একজন সাধারণ কর্মচারী হয়েও তিনি আইনের ঊর্ধ্বে কি না? কার ছত্রছায়ায় তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ একটি সরকারি অফিস নিয়ন্ত্রণ করছেন?
গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং গিয়াস উদ্দিনের এই ‘ঘুষ সিন্ডিকেট’ ভাঙতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। অন্যথায় এই খাতের স্বচ্ছতা ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

নির্ধারিত সময়েও ডিএই এর প্রণোদনার পেয়াজ বীজ সরবরাহ করেনি বঙ্গ

স্টাফ রিপোর্টার॥ প্রণোদনা হিসাবে ২০টি জেলার কৃষকদের মাঝে সরবরাহ করার জন্য চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৫০ টন পেয়াজের বীজ বিদেশ থেকে ক্রয় করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। কার্যাদেশ অনুযায়ী গত ২৬ জুনের মধ্যে বীজ সরবরাহের কথা থাকলেও নির্ধারিত সময়ে সরবরাহ করতে পারেনি বঙ্গ এগ্রোটেক নামে একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে ১২ টন বীজ সরবরাহের কার্যাদেশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়ে বীজ না দেওয়ায় রাজশাহী অঞ্চলের কৃষকরা সময়মতো পেয়াজ চাষ করতে পারবে কি না তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। অন্যদিকে ঠাকুরগাঁও ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় মাইক্রো ইকো ফার্ম নামে একটি প্রতিষ্ঠান উপপরিচালকের প্রত্যক্ষ সহযোগিতায় ভারত থেকে অবৈধভাবে আনা অত্যন্ত নিম্নমানের ও কৃষিকাজের জন্য অনুপযুক্ত বীজ সরবরাহ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের বীজ ব্যবহারে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে,

আরও পড়ুন
language Change