তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ সিরাজগঞ্জে মাদকবিরোধী দিবস পালিত শ্রীমঙ্গল শান্তিবাড়ি ইকো রিসোর্টের অনন্য আয়োজন জুন ফর গ্রিন কর্মসূচী বিশ্বকাপের নকআউটে ২৮ দল, ১২ দেশের বিদায় শেরপুরের মেধাবী তরুণ সাব্বির আহমেদ এখন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা! বাংলাদেশ ফার্স্ট সব অর্জন দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী দাড়িয়ারপাড় নয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন কালীগঞ্জে পৃথক অভিযানে মাদকসহ ৪ জন গ্রেফতার চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদক জব্দ ডা.মোবারকের প্রতারণা, আগেই পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট লিখে দেন অ্যাসিস্টেন্ট বাবা-ছেলের জন্মদিন একসঙ্গে পাঁচ লাখ সদস্যকে ড্রোনের প্রশিক্ষণ দেবে দক্ষিণ কোরিয়া বাংলাদেশকে ১.১ বিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক শিক্ষার্থীদের মানোন্নয়নে নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হচ্ছে গবেষণা সপ্তাহ

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ

গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ
পাঠক সংখ্যা
638

নিজস্ব প্রতিবেদক॥

রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সের অন্যতম গুরুত্বপূর্ণ দপ্তর গুলশান সাব-রেজিস্ট্রি অফিস। শিল্পপতি, ব্যবসায়ী ও বিত্তবানদের এই ভিআইপি এলাকায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১৫০টি দলিল সম্পাদিত হয়। হাজারো মানুষের যাতায়াত আর বিপুল অংকের আর্থিক লেনদেনের এই কেন্দ্রটি এখন এক অসাধু কর্মচারীর নিয়ন্ত্রণে চলে গেছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। তাঁর নাম গিয়াস উদ্দিন, যিনি পেশায় একজন সাধারণ ‘নকল নবীশ’ হলেও পুরো অফিস এখন তাঁর আঙুল হেলানোয় চলছে।

অনুসন্ধানে জানা গেছে, গ্রেড অনুযায়ী তৃতীয় শ্রেণির কর্মচারী হয়েও গিয়াস উদ্দিনের দাপট এখন খোদ সাব-রেজিস্ট্রারের চেয়েও বেশি। রাজনৈতিক প্রভাব, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নাম ভাঙিয়ে তিনি সেখানে নিজের একক সাম্রাজ্য গড়ে তুলেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই অফিসের এক দলিল লেখক আক্ষেপ করে বলেন, “এখানে কোনো দলিল রেজিস্ট্রি করতে হলে সরকারি ফি’র বাইরে গিয়াস উদ্দিনকে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ কমিশন দিতে হয়। যদি কোনো দলিল লেখক বা ক্রেতা এই অনৈতিক কমিশন দিতে অস্বীকৃতি জানান, তবে গিয়াস উদ্দিন নথিপত্রে নানা অজুহাতে ভুল ধরেন এবং সংশ্লিষ্টদের চরম হেনস্তা করেন। এক পর্যায়ে বাধ্য হয়ে তাঁকে ৫ শতাংশের বদলে ১০ শতাংশ পর্যন্ত বাড়তি কমিশন দিয়ে কাজ উদ্ধার করতে হয়।”

গিয়াস উদ্দিনের অনৈতিক কর্মকাণ্ড কেবল অফিসেই সীমাবদ্ধ নয়। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দিনের আলোতে সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষের টাকা আদায় করে রাতে তিনি বেপরোয়া জীবনযাপন করেন। রাজধানীর বড় বড় বারগুলোতে মদ্যপ অবস্থায় তাঁর আনন্দময় সময় কাটে বলে অভিযোগ রয়েছে। এমনকি রাজধানীর বিতর্কিত ‘জাকারিয়া হোটেল’-এ নারী সঙ্গীসহ তাঁর প্রবেশের একাধিক তথ্য ও ছবি রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘুষের টাকায় আমোদ-প্রমোদ আর মদ্যপানই এখন তাঁর নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে।

বিতর্কিত এই নকল নবীশের বিরুদ্ধে আইন মন্ত্রণালয়, নিবন্ধন অধিদপ্তর এবং দুর্নীতি দমন কমিশনে (দুদক) একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের সত্যতা থাকা সত্ত্বেও রহস্যজনক কারণে কোনো সংস্থাই তাঁর বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সাধারণ মানুষ ও ভুক্তভোগী দলিল লেখকদের প্রশ্ন— একজন সাধারণ কর্মচারী হয়েও তিনি আইনের ঊর্ধ্বে কি না? কার ছত্রছায়ায় তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনগুরুত্বপূর্ণ একটি সরকারি অফিস নিয়ন্ত্রণ করছেন?
গুলশান সাব-রেজিস্ট্রি অফিসের দীর্ঘদিনের অচলাবস্থা নিরসন এবং গিয়াস উদ্দিনের এই ‘ঘুষ সিন্ডিকেট’ ভাঙতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল। অন্যথায় এই খাতের স্বচ্ছতা ও সরকারের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

শিক্ষার্থীদের ২০৬ কোটি টাকা নিয়ে উধাও কোচিং সেন্টার

স্টাফ রিপোর্টার: শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা প্রায় ২০৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ভারতের শীর্ষস্থানীয় কোচিং ইনস্টিটিউট এফআইআইটিজেইই এর বিরুদ্ধে। এই অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এরই মাঝে অভিযান চালিয়েছে। খবর ইন্ডিয়া টুডের। জানা গেছে, প্রতিষ্ঠানটি ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে ২০২৮-২৯ শিক্ষাবর্ষে ১৪,৪১১ শিক্ষার্থীর কাছ থেকে মোট ২৫০.২ কোটি টাকা আদায় করে। এরপর জানুয়ারিতে হঠাৎ কোচিং সেন্টারটির ৩২টি কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়। ইডির তথ্য অনুযায়ী, সংগৃহীত অর্থের বড় অংশ ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে। এমনকি পরিশোধ করা হয়নি শিক্ষক-কর্মচারীদের বেতন। বৃহস্পতিবার নয়ডা, দিল্লি ও গুরুগ্রামে এফআইআইটিজেইই এর পরিচালনা পর্ষদের সদস্যদের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে নগদ টাকা ও সোনা উদ্ধার করা হয়। অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তা ডি.কে. গোয়েলসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের আওতায় মামলা হয়েছে।

আরও পড়ুন
language Change