তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে ইনানী সৈকতে গোসলে নেমে যুবক নিখোঁজ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ১৪০০ ছাড়াল চূড়ান্ত হলো ২০২৬ বিশ্বকাপের নকআউটের লাইন-আপ আজ থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে গেলেন সেনাপ্রধান‎ ফরিদপুর কলেজ ছাত্রকে কুপিয়ে হত‍্যা হাটহাজারীতে অস্ত্রসহ ৪ যুবককে আটক করে পুলিশ

ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা

ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
পাঠক সংখ্যা
638

মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী। সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো তথ্য শেয়ার বা মন্তব্য করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তি, প্রতিষ্ঠান বা রাষ্ট্রের ক্ষতি হয়-এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ভুয়া নামে পরিচালিত ফেসবুক আইডি বা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার চালানো ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের মাসিক সমন্বয় সভায় নিয়মিত আলোচনা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন অভিযোগ করে বলেন, সিএইচটি এলায়েন্স, অবুঝ মন ও অজানা পৃথিবী নামে পরিচালিত কয়েকটি ফেসবুক আইডি থেকে নিয়মিত বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব আইডি শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। এদিকে সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, সম্প্রতি জেলা স্বাস্থ্য বিভাগের জনবল নিয়োগ ও টেন্ডার প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করা হয়েছে। বিশেষ করে সিভিল সার্জনের নামে বদলি বাণিজ্যের যে অভিযোগ ছড়ানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি দাবি করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টু, সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, জামায়াতের জেলা সেক্রেটারি মনসুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা। সভায় বক্তারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা, তথ্য যাচাই এবং গুজব প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রকল্প বন্ধ “নর্থ সাউথ গ্রুপের” সাধারণ গ্রাহকরা বিপাকে

প্রকল্প বন্ধ “নর্থ সাউথ গ্রুপের” সাধারণ গ্রাহকরা বিপাকে

স্টাফ রিপোর্টার॥ স্বৈরাচারী হাসিনা দেশ ছেরে পালালেও তার দোসররা রয়ে গেছে বহাল তবিয়তে আর তারা দেশের বিভিন্ন সেক্টরে বসে অপর্কম করে বেড়াচ্ছে তেমনি এক স্বৈরাচারী সরকারের সাবেক প্রভাবশালী মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এবং তাঁর প্রশাসনিক ছত্রছায়ায় গড়ে ওঠা ‘নর্থ সাউথ গ্রুপ’ এখন একটি ভয়ঙ্কর প্রতারক সিন্ডিকেটে পরিণত হয়েছে। রাজধানীসংলগ্ন নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির একের পর এক প্রকল্প ঘিরে উঠে এসেছে ভয়াবহ অভিযোগ—জমি দখল, অবৈধ বালু ভরাট, ভয়ভীতি প্রদর্শন, প্রতারণা, নারী নির্যাতন এবং প্রশাসনিক প্রভাব বিস্তারের মতো গুরুতর অপরাধ। স্বৈরাচারী দোসর নর্থ সাউথ রূপগঞ্জে ‘নর্থ সাউথ গ্রীন সিটি’: জমি দখল ও ভীতিকর পরিবেশ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে বিস্তৃত ‘নর্থ সাউথ গ্রীন সিটি’ প্রকল্প নিয়ে অসংখ্য অভিযোগ তুলেছেন জমির মালিক শহিদুল, ক্ষইমুদ্দিন, আমিনুল,

আরও পড়ুন
language Change