তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন কালীগঞ্জে তিন কর্মসূচি: ভিক্ষুক পুনর্বাসন, কৃষি প্রণোদনা বিতরণ ও শিশুশ্রমবিরোধী র‍্যালি সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অবৈধ স্থাপনার দাবিতে মানববন্ধন ভুজপুরে ভুল বোঝাবুঝির জেরে মাদ্রাসায় অতর্কিত হামলা ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে রাঙামাটিতে জেলা প্রশাসনের মতবিনিময় সভা রাঙ্গামাটিতে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বর্ষার আগেই ঝুঁকিপূর্ণ সড়কে সওজের সংস্কার অভিযান ফরিদপুর ভাঙ্গা ব্লেড দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী রাউজানে জেঠাতো ভাইয়ের গাছের টুকরোর আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু চরপাড়া মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি মাছ ধরার জালে ধরা পড়ল ৮ ফুটের বার্মিজ অজগর আর্জেন্টিনা ভক্ত আজাদ মেম্বারের শেষ ঠিকানা কারাগার সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি পাওনা টাকা আদায়ে অটোরিকশা চালককে বেঁধে নির্যাতন দেশের অর্থনীতিকে তিন ধাপে সাজাতে চায় সরকার: প্রধানমন্ত্রী ৪৭তম বিসিএসে ২ হাজারের বেশি ক্যাডার পদ শূন্য হামলা বন্ধ করে আলোচনায় বসতে রাজি যুক্তরাষ্ট্র-ইরান সচিবালয়ের নিরাপত্তা ঝুঁকিতে, সাংবাদিকতার আড়ালে ‘গুপ্তচরবৃত্তির’ চাঞ্চল্যকর অভিযোগ ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে দুর্নীতি প্রতিরোধ কমিটি গোসাইরহাটে সিএনজি ও অটোরিকশায় বেপরোয়া চাঁদাবাজি, অতিষ্ঠ চালকেরা দেশজুড়ে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই গ্রুপ পর্বের ঝড় শেষে নকআউটে নতুন সমীকরণ গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবীশ গিয়াসের বিরুদ্ধে অভিযোগ মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের বিরুদ্ধে ঋণ, অনিয়ম, প্রশাসনিক ধীরগতির অভিযোগ কফিশপে টেবিল পরিষ্কার করতেন, এখন তিনি বলিউড তারকা অর্থনৈতিক স্বচ্ছতা নিশ্চিতে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি জরুরি ইতালিতে ট্রিপল মার্ডার: এখনো মা জানেন না তার একমাত্র ছেলে বেঁচে নেই হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন সিরাজগঞ্জে আপত্তিকর অবস্থায় ইমাম আটক কামরাঙ্গীরচরে ১১ বছরের শিশুর আত্মহত্যার অভিযোগ হাদি হত্যা মামলা: পুনঃতদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছাল রাঙামাটির ছোটহরিনা বিজিবির অভিযান; নৌকাভর্তি সার জব্দ বরগুনায় তিন দিনব্যাপী ফল উৎসবের শুভ উদ্বোধন রাঙামাটিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডের উদ্বোধন পরকীয়ার জেরে ইতালিতে স্বামী-স্ত্রী ও শিশুকন্যাকে হত্যার অভিযোগ ধূমপান নিয়ে বিরোধের জেরে নোয়াখালীতে গুলি, আহত ৬ সুন্দরবনে কোস্টগার্ডের সফল অভিযান: নিহত দুলাভাই বাহিনীর ১ সদস্য, আটক ২ মোংলায় বিএনপি নেতার নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন প্রশাসনের সহায়তায় বেদখল জায়গা ফেরত পেয়েছেন অভিজিৎ সরকার ​ডেঙ্গু প্রতিরোধে ঝিনাইগাতী প্রশাসনের বিশেষ উদ্যোগ: পরিচ্ছন্নতায় গুরুত্ব বাঁশখালীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই মাদকসেবী আটক সাবেক কমিশনার হাবিবসহ ৩ আসামির মৃত্যুদণ্ড বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধা অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী ঢাকায় আওয়ামী লীগের সাবেক এমপি আটক  ভিটামিন এ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে

সঙ্কট নিরসনে পরিত্যাক্ত স্থাপনাকে বাসযোগ্য করার কাজ করছে গণপুর্ত; মোহাম্মদ শামীম আখতার

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

২০২০ সালের ডিসেম্বরে গণপূর্তের প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ পান মোহাম্মদ শামীম আখতার। তিনি আসলেন এবং জয় করলেন আমলাতন্ত্রে এমন প্রত্যাশাকে উচ্চাভিলাষী বলা যায়, তবে পরিবর্তন দৃশ্যমান। এবছরের শুরুতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গণপূর্ত অধিদপ্তর থেকে তাদের আধুনিক রাজস্ব ভবন বুঝে নিয়েছে। তাঁর সময়কালে সরকার একসঙ্গে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়ে, ইতিমধ্যে ২৫০টি মসজিদ উদ্বোধন করে জনসাধারণের জন্য খুলেও দেওয়া দিয়েছে। সুপ্রিম কোর্টের নবনির্মিত বহুতল ভবন ‘বিজয়-৭১’ ও হস্তান্তর করা হয়েছে এবছর।

পরিত্যক্ত সরকারি স্থাপনাকে বাসযোগ্য স্থাপনায় রূপান্তর করায় কিছুটা হলেও স্বস্তি সরকারি কর্মকর্তা কর্মচারীদের আবাসন সঙ্কটের। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য ইতিমধ্যে ঢাকায় অনেকগুলো পুরানো বাড়িকে বাসযোগ্য করার কাজ শুরু হয়েছে। এছাড়া দেশজুড়ে পরিত্যক্ত বাড়ি সরকারের কাজের ব্যবহার উপযোগী করছে এ অধিদপ্তর ।

চলতি বছরের জানুয়ারিতে আজিমপুর জাজেস কমপ্লেক্সে জাজদের জন্য ৯০টি, তেজগাঁওয়ে সরকারি কর্মচারিদের জন্য ৬টি ১৩ তলা ভবনে ২৮৮টি, নোয়াখালীতে সরকারি কর্মচারীদের জন্য ৯টি ১০ তলা ভবনে ৩২৪টি ফ্ল্যাট নির্মাণের কাজ, গণপূর্ত অধিদফতরের মাধ্যমে বাস্তবায়ন শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে। বৈশ্বিক অর্থনীতির ছন্দপতন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাবে নির্মাণ সামগ্রীর উচ্চমূল্যের বাজারে সরকারি প্রকল্পের ব্যয় নিয়ন্ত্রণে হিমশিম খেলেও সামাল দিয়েছেন সিদ্ধহস্তে ।

মডেল মসজিদ নির্মাণ প্রকল্পে নিজের আগ্রহের কথা জানিয়ে শামীম আখতার বলেন, ঐতিহাসিক ভাবে আমরা মসজিদের বহুমুখী ব্যবহার দেখছি মুসলিম রেঁনেসার কালে। মাননীয় প্রধানমন্ত্রী নিজের চিন্তায় জাতিকে সেই রেনেসাঁ কাল ফিরিয়ে দিয়েছেন। মডেল মসজিদে শুধু নামাজ আদায় নয়, ইসলামি গবেষণা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। সমাজ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী এমন নেক কর্মের সাথে যুক্ত থেকে গণপূর্তের প্রতিটি কর্মকর্তা কর্মচারী কৃতজ্ঞতা অনুভব করে।

উল্লেখ্য, বিশ্বের কোথাও কোনো সরকার একসঙ্গে ৫৬০টি মসজিদ নির্মাণ করছে এমন কোনো রেকর্ড নেই। আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত দৃষ্টিনন্দন এসব মসজিদের ভৌত অবকাঠামোর কাজ করছে গণপূর্ত অধিদপ্তর।

অফিসার্স ক্লাবের বহুতল ভবন নির্মাণের অগ্রগতি প্রসঙ্গে প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার বলেন, মূল নকশা থেকে শুরু করে প্রকল্প মেয়াদ ও নির্মাণ ব্যয়ে অনেক পরিবর্তন এসেছে। নতুন নকশায় ভবনের মোট আয়তন বাড়বে ২,০০,০০০ বর্গফুট প্রায়। প্রকল্পের বর্তমান অবস্থা ও নির্মাণ ব্যয় বাড়া নিয়ে তিনি বলেন, নির্মাণ ব্যয় বেড়েছে তা অনুমোদনও করেছে মন্ত্রণালয়। দেশের প্রথম সারির কর্মকর্তা, আমলাসহ সবার কাছে গুরুত্বপূর্ণ অফিসার্স ক্লাব, এমন একটা ইনফ্রাস্টাচার হবে যা ৫০/১০০ বছর পরে গিয়ে সময়োপযোগী মনে হয়।

আমাদের অভ্যন্তরীণ মিটিং ছিল এই প্রজেক্ট নিয়ে, সেখানেও এই প্রশ্ন করেছিলেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক, বারবার নকশা পরিবর্তনজনিত কারণে প্রকল্পের ধীর অগ্রগতির কথা বলছেন, সবাই মিলেই কিন্তু একটা চেষ্টা ছিল এখন ইনট্রিগ্রেডেড কমপ্লেক্সে রূপ নিবে এর সংশোধনী নকশা, সেখানে অফিসার্স ক্লাবের মেম্বারদের মত ছিল এবং তারাও বারবার নতুন নতুন বিষয় নকশায় অন্তর্ভুক্ত করেছেন।

২০২০ সালের ডিসেম্বরে যোগদান করে, দুই বছরের মধ্যে নিজের উদ্যোগে এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ৩০ বছর দুই মন্ত্রণালয়ের চলমান বিবাদের অবসান করিয়েছেন তিনি। রাজস্ব ভবনের জন্য অপেক্ষার দীর্ঘ ৩০ বছর নিয়ে তিনি জানান, ২০০৮ সালে পাঁচ বছর মেয়াদে ১৪১ কোটি টাকার প্রকল্প পাশ হয়। জমি নিয়ে মামলা নিষ্পত্তি হয় ২০১৪ সালে ৬ বছর এখানে, তারপর প্রথম প্রকল্প ভবনের নকশা পরিবর্তন করে পরিসর বাড়ানো হয়, সংশোধিত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (আরডিপিপি) অনুমোদন ছাড়াই ৩০ তলা ভিত্তির ওপর ভবন নির্মাণ শুরু হয়। এতে প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যায়। এর মধ্যে আবার বিপত্তি বাধে সরকারি দুই দপ্তরের নিয়ম অনুযায়ী প্রকল্প সংশোধনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হয়। কিন্তু তা নেয়নি এনবিআর। এ নিয়ে সরকারি দুই সংস্থার মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বিষয়টি গড়ায় প্রধানমন্ত্রী পর্যন্ত। সংশোধনী প্রস্তাবে অনুমোদন দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, ২০ তলা না করে ১২ তলা ভবন করতে হবে। কেননা বিমানবন্দর কাছাকাছি রয়েছে।

গণপূর্ত অধিদপ্তর প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার রাজশাহী জেলার বাঘা উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে তিনি রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ১৯৯১ সালে বিএসসি ইঞ্জিনিয়ারিং (সিভিল) ডিগ্রি লাভ করেন।

পরবর্তিতে তিনি আইসিটি বিষয়ে ২০০২ সালে বুয়েট হতে পোষ্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এবং ২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ফিন্যান্স বিষয়ে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস (পাবলিক ওয়ার্কস) ক্যাডারে ১৫ তম (১৯৯৫) ব্যাচের একজন কর্মকর্তা। এর আগে তিনি হাউজিং এন্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পকেটে টাকা না থাকলে বিপিএলে দল করা উচিত না

পকেটে টাকা না থাকলে বিপিএলে দল করা উচিত না

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই থামলেও মাঠের বাইরের পুরোনো বিতর্ক পারিশ্রমিক বকেয়া আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার প্রায় এক মাস হতে চললেও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন এখনো তার পাওনার বড় অংশ পাননি। চুক্তির মাত্র এক-চতুর্থাংশ টাকা হাতে পাওয়ার কথা জানিয়ে নাসির ক্ষোভ উগরে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওপর। শুক্রবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনি অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির। বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ২৫ শতাংশ পেয়েছি। এখনও ৭৫ শতাংশ বাকি আছে। আক্ষেপ নেই, আমার কাছে মনে হয় যাদের পকেটে টাকা নেই তাদেরকে দল দেওয়া উচিত না। আমি জানি না এদেরকে কী চিন্তা করে দল দেয়। নাসিরের মতে, বিদেশি ক্রিকেটাররা যখন বিপিএল খেলে দেশে ফিরে গিয়ে

আরও পড়ুন
language Change