তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী

ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী
পাঠক সংখ্যা
638

ময়মনসিংহ প্রতিনিধিঃ

ময়মনসিংহের মুক্তাগাছায় সত্রাশিয়া বাজারে দীর্ঘদিনের একটি মাদকের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার (৩০ জুন) রাতে মাদকের ভয়াল থাবায় অতিষ্ঠ হয়ে অবশেষে চকনারায়নপুর, গাড়াইকুটি, সত্রাশিয়া, সাতাশিয়া, গন্ধর্বপুর এবং পাইকাশিমুলসহ আশপাশের কয়েকটি গ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদকের আস্তানায় হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয়।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও কুমারগাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান অতুনের ছোট ভাই নামধারী বিএনপি নেতা এলাকার চিহ্নিত মাদক সম্রাট আসাদুল, জাকির ও আনোয়ার দীর্ঘদিন ধরে বাজারে এই আস্তানাটি চালিয়ে আসছিল। এই মাদকের আখড়ার কারণে এলাকায় বখাটেদের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় স্থানীয় নারী ও স্কুল-কলেজগামী মেয়েদের স্বাভাবিক চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছিল। এর আগে বিভিন্ন সময় স্থানীয় সচেতন মহল এর প্রতিবাদ জানালেও কোনো লাভ হয়নি, উল্টো প্রতিবাদকারীদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে আসাদুল বাহিনী। তবে প্রতিনিয়ত হুমকি ও মাদকের ভয়াল থাবায় অতিষ্ঠ হয়ে অবশেষে চকনারায়নপুর, গাড়াইকুটি, সত্রাশিয়া, সাতাশিয়া, গন্ধর্বপুর এবং পাইকাশিমুল গ্রামের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলেন। এরই ধারাবাহিকতায় উত্তেজিত জনতা একজোট হয়ে উক্ত মাদকের আস্তানায় হামলা চালিয়ে তা গুঁড়িয়ে দেয়। ঘটনার পর চতুর আসাদুল বাহিনী নিজেদের অপরাধ ঢাকতে এবং সাধারণ মানুষের সহানুভূতি পাওয়ার উদ্দেশ্যে ওই মাদক আস্তানাটিকে একটি ‘আড়তের অফিস’ বলে চালিয়ে দেওয়ার অপচেষ্টা ও প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের স্পষ্ট দাবি, এখনই যদি এই মাদক কারবারিদের কঠোর হস্তে দমন করা না যায়, তবে পুরো এলাকা অচিরেই মাদকের এক অভয়ারণ্যে পরিণত হবে। শুধু তাই নয় হিজরাদের দিয়ে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে এই বাহিনীর বিরুদ্ধে।

এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, এই মাদকের আস্তানার কারণে বাজারে শান্তিতে ব্যবসা করার পরিবেশ ছিল না। দিন-রাত বখাটে আর মাদকসেবীদের আড্ডা চলত। আমরা প্রতিবাদ করতে গেলে আসাদুলের লোকজন আমাদের দোকানপাট বন্ধ করে দেওয়ার হুমকি দিত। এলাকাবাসী মিলে এটি ভেঙে দিয়ে খুব ভালো কাজ করেছে, আমরা এখন শান্তিতে ব্যবসা করতে চাই। এ বিষয়ে সিএনজি চালক মোতালেব বলেন, বাজারে গাড়ি পার্কিং করে রাখা দায় হয়ে পড়েছিল। মাদকসেবীরা প্রায়ই যাত্রীদের সাথে খারাপ ব্যবহার করত এবং আমাদের ওপর চড়াও হতো। নারী যাত্রীরা এই পথ দিয়ে যাতায়াত করতে ভয় পেত। এই আস্তানা গুঁড়িয়ে দেওয়ায় আমাদের চালক ও যাত্রী সবার মনে স্বস্তি ফিরে এসেছে। এ বিষয়ে স্থানীয় অটোরিক্সা চালক নাজমুল ইসলাম বলেন, আসাদুল ও তার ভাইয়েরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এখানে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিল। আস্তানা ভাঙার পর এখন তারা এটাকে আড়ত ঘর বলে মিথ্যা নাটক সাজাচ্ছে। প্রশাসন যেন এদের মিথ্যা কথায় কান না দিয়ে এই মাদক চক্রের সবাইকে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনে। এ বিষয়ে স্থানীয় ভ্যান চালক আক্কাস বলেন, আমরা গরিব মানুষ, সারাদিন খাটাখাটনি করে খাই। এই মাদক আস্তানার কারণে এলাকার পরিবেশ এত নষ্ট হয়েছিল যে ঘরের মা-বোনদের বাজারে পাঠাতে পারতাম না। এলাকার সবাই মিলে যে সাহসী পদক্ষেপ নিয়েছে, তাতে আমরা সাধারণ মানুষ খুব খুশি হয়েছি।

স্থানীয় মুদি দোকানদার একাব্বর আলী বলেন, আসাদুল, আনোয়ার, জাকির রাজনৈতিক প্রভাব খাটিয়ে মানুষকে বিভিন্নভাবে হয়রানি করে। প্রতি রাতে আসাদুল এখানে মাদকের জজমা বসায় কেউ তাদেরকে কিছু বলতে পারে না। আল্লাহ এতদিনে এদের বিচার করছে। এদিকে সমাজ রুপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি সমাজসেবক ইমতিয়াজ আহমেদ তানছেন ক্ষোভ প্রকাশ করে বলেন, এই সিন্ডিকেটের পেছনে কিছু প্রভাবশালী মহলের ইন্ধন থাকায় এতদিন কেউ মুখ খোলার সাহস পায়নি। এলাকাবাসী যে সাহসিকতা দেখিয়েছে, এখন প্রশাসনের উচিত হবে মূল হোতাদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে এলাকায় স্থায়ী শান্তি ফিরিয়ে আনা। এদিকে মাদকের আস্তানা ভাঙচুর ও সার্বিক অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আসাদুল হক আসাদকে মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি, যার ফলে উনার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তার ভাই আনোয়ারকে একাধিকবার কল করা হলেও তিনি কলটি কেটে দেন। এ বিষয়ে ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তাছাড়া এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

আদম (আ.)-কে ফেরেশতা-জিন জাতির সেজদার অর্থ ও কারণ কী ছিল?

দৈনিক সবুজ বাংলাদেশ ডেস্ক: ফেরেশতা ও জিন জাতির ওপর মানব জাতির পিতা হজরত আদম আলাইহিস সালামের ইলমি ও জ্ঞানগত শ্রেষ্ঠত্ব সাব্যস্ত হওয়ার পর মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমলি দিক দিয়েও তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ফেরেশতা ও জিন জাতির মাধ্যমে বিশেষ ধরনের সম্মাণ দেখিয়েছেন। এতে প্রমাণিত হয় যে আদম আলাইহিস সালাম উভয় দিক থেকেই কামিলে মুকাম্মিল বা জ্ঞান-গুণ-আমলে পরিপূর্ণ ছিলেন। হজরত আদম আলাইহিস সালামকে আমলি সম্মানে সাব্যস্ত করতে রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَىٰ وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ অর্থ: ‘এবং যখন আমি হজরত আদম (আ.)-কে সেজদা করার জন্য ফেরেশতাগণকে নির্দেশ দিলাম, তখনই ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। সে (নির্দেশ) পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করল। ফলে সে কাফেরদের অšতর্ভূক্ত

আরও পড়ুন
language Change