তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
হাতের টানেই উঠে যাচ্ছে কার্পেটিং কালিগঞ্জে মিথ্যা মামলার প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন হেঁটে হেঁটে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন রেনু মিয়া রোগাক্রান্ত মৌলভীবাজার জেলার অধিকাংশ কমিউনিটি ক্লিনিক সিরাজগঞ্জে পল্লী বিদ্যুতের জিএমের অপসারণ দাবিতে মানববন্ধন নামাজে পড়াতে যাওয়ার পথে প্রাণ গেল খতিবের রামগড় পাহাড়াঞ্চল গবেষণা কেন্দ্রে কফি চাষে সফলতা, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন স্বপ্ন পুঁজি করে এগিয়ে চলা: সংগ্রাম পেরিয়ে স্বাবলম্বিতার দীঘিনালার নারী উদ্যোক্তা হালিমা খাতুন নোয়াখালীতে শিশু আসমা হত্যা মামলার রায় আজ, সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা পরিবারের পরীক্ষানিরীক্ষা করানো কি চিকিৎসকের অক্ষমতার প্রমাণ মেট্রোরেলের ঢাবি স্টেশন ৩ ঘণ্টা বন্ধ থাকবে ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল ময়মনসিংহে মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল এলাকাবাসী রাঙামাটিতে বিশেষ অভিযানে ৫৮ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক দুই বছর পর আবারও তৈলারদ্বীপ সেতুতে টোল আদায়ের উদ্যোগ সরকারি চাকরিতে ১১-২০তম গ্রেডে বাড়ছে ১৩৫% বেতন সিরাজগঞ্জে দুদকের মামলায় মাছ ব্যবসায়ী ছালাম কারাগারে বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন এয়ারপোর্ট থেকে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে চাটখিল পুলিশ টাইব্রেকারে কবাখালীকে হারিয়ে দীঘিনালা জোন কাপ জিতল বোয়ালখালী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি অতিরিক্ত আইজিপি হওয়ায় খাগড়াছড়ি পুলিশ সুপারের ফুলের শুভেচ্ছা কালিগঞ্জে বোরো চাষির তালিকা জালিয়াতির অভিযোগ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট বাঁশখালীর আ. লীগ নেতা রিয়াজ উদ্দিন সুমনের মোবাইলে চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে হামলা চালাল আফগানিস্তান পূর্বাচলে হবে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি কর্ণফুলী নদীতে লাইটার জাহাজ ডুবি, ১২ জন উদ্ধার দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাবির শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ডিএমডির বিরুদ্ধে দুদকে অভিযোগ সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা,ও অধিকার বাস্তবায়ন জরুরি শ্রীমঙ্গলে উদযাপিত হচ্ছে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস ‎চাটখিলে পুলিশের অভিযানে জুয়া চক্রের মূল হোতাসহ গ্রেফতার ১০ রাজউক কর্মকর্তার বিরুদ্ধে নারী সাংবাদিকদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ নলডাঙ্গায় দুর্বৃত্তের হামলায় আহত আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের উদ্যোগে গাছের চারা বিতরণ নলডাঙ্গা পৌরসভার কোটি টাকার বাজেট ঘোষনা বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা, চরম ভোগান্তিতে এলাকাবাসী চাঁদপাই স্কুলে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক কর্মসুচি পালন রাজবাড়ীতে গৃহবধূ নির্যাতন অভিযোগের নতুন মোড় দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে: মির্জা ফখরুল প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিবিএ ওরিয়েন্টেশন ও বার্ষিক পিকনিক অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ১৯৮ কোটি টাকা হোল্ডিং ট্যাক্স পেল চসিক ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা সিন্ধু নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের প্রতি কড়া হুঁশিয়ারি পাকিস্তান কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী: আপিল বিভাগ পরিবেশ রক্ষায় লংগদুতে ৩ হাজার ৫০০ গাছের চারা বিতরণ সুনামগঞ্জ পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা ব্র্যাকের মতামতের অপেক্ষায় জমি বিরোধ সিরাজগঞ্জে ২০১২ সালের মাদক মামলায় ৬ জনের যাবজ্জীবন

ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল

ইতিহাস বলছে নরওয়ের কাছে হেরে বিদায় নিবে ব্রাজিল
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

২৮ বছর পর বিশ্বকাপের শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে নরওয়ে। সোমবার (৩০ জুন) আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে ইউরোপের দলটি। এর আগের দিন একই ব্যবধানে জাপানকে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে নরওয়ের মতো প্রতিপক্ষকে পেয়ে স্বস্তিতে থাকার কথা ব্রাজিলের। তবে পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যাদের বিপক্ষে একাধিক ম্যাচ খেলেও এখন পর্যন্ত কোনো জয় পায়নি ব্রাজিল। বর্তমান নরওয়ে দলে রয়েছেন আর্লিং হলান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার শরলথ ও আন্তোনিও নুসার মতো তারকা ফুটবলার। শক্তিশালী এই স্কোয়াডের কারণেই এবারের বিশ্বকাপে ডার্ক হর্স হিসেবে বিবেচিত হচ্ছে দলটি। অন্যদিকে ব্রাজিল বরাবরের মতোই শিরোপার অন্যতম দাবিদার। তবে ইতিহাসের বিচারে নরওয়ের বিপক্ষে তাদের রেকর্ড মোটেও আশাব্যঞ্জক নয়। দুই দলের মধ্যে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে নরওয়ে জিতেছে দুটি ম্যাচ এবং বাকি দুটি ড্র হয়েছে। অর্থাৎ চার ম্যাচে একবারও জয় পায়নি ব্রাজিল।

ব্রাজিল-নরওয়ে মুখোমুখি পরিসংখ্যান:

২৭ জুলাই ১৯৮৮ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১-১ ব্রাজিল
২৯ মে ১৯৯৭ (প্রীতি ম্যাচ): নরওয়ে ৪-২ ব্রাজিল
২৩ জুন ১৯৯৮ (বিশ্বকাপ): ব্রাজিল ১-২ নরওয়ে
১৬ আগস্ট ২০০৬ (প্রীতি ম্যাচ): নরওয়ে ১-১ ব্রাজিল

দুই দলের সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয়েছিল ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে। বেবেতোর গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে হেরে যায় ব্রাজিল। নরওয়ের হয়ে গোল করেছিলেন তোরে আন্দ্রে ফ্লো ও শেতিল রেকথাল। যদিও সেই পরাজয়ের পরও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বে উঠেছিল সেলেসাওরা। এর আগে ব্রাজিলের বিপক্ষে অপরাজিত থাকার তালিকায় ছিল সেনেগালও। তবে গত বছরের নভেম্বরে প্রীতি ম্যাচে ২-০ ব্যবধানে জিতে সেই অপেক্ষার অবসান ঘটায় ব্রাজিল। এখন ইতিহাসের সেই অনন্য রেকর্ড ধরে রেখেছে শুধু নরওয়ে। তাই এবার শেষ ষোলোর ম্যাচটি শুধুই কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, ব্রাজিলের জন্য এটি ইতিহাস বদলেরও মঞ্চ। প্রথমবারের মতো নরওয়েকে হারিয়ে দীর্ঘদিনের হতাশার ইতি টানতে চাইবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে নিজেদের অপরাজিত থাকার রেকর্ড আরও দীর্ঘ করতে মাঠে নামবে নরওয়ে। আগামী রোববার (৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউজার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। এখন দেখার বিষয়, ইতিহাস বদলাবে ব্রাজিল, নাকি নিজেদের ‘অভিশাপ’ আরও দীর্ঘ করবে নরওয়ে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু

প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় শাহিন ৪৮ নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পরপরই প্রাইভেটকারসহ চালককে আটক করেছে পুলিশ। সোমবার ২ ফেব্রুয়ারি রাতে খিলগাঁওয়ের মেরাদিয়া বাজারে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার সাতাক গ্রামে। তার বাবার নাম মো. আলাউদ্দিন। তিনি মেরাদিয়া পোড়াবাড়িতে থাকতেন। এ বিষয়ে খিলগাঁও থানার উপ-পরিদর্শক এসআই  অনয় চন্দ্র পাল জানান, রাতে ওই ব্যক্তি রিকশা চালিয়ে যাচ্ছিলেন। রাত পৌনে ১১টার দিকে সাফিয়া কার সেন্টারের বিপরীত পাশের রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেটকার পেছন থেকে রিকশাটিতে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে ছিটকে ফুটপাতে পড়ে গুরুতর আহত হন রিকশাটির চালক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ  ঢামেক হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন। এসআই

আরও পড়ুন
language Change