তারিখ লোড হচ্ছে...

ই-পেপার

শিরোনাম
১৬ মাসে ৫২২ শিশু হত্যা, নিরাপত্তাহীনতায় শৈশব জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দৈনিক ইনকিলাবের পক্ষ থেকে সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেলকে ফুলেল সংবর্ধনা তিন নায়িকায় সঙ্গে রোমান্সে মেতেছেন শাকিব ‎দেড়মাসেও সন্ধান মিলেনি ১৩ বছরের শিশু তাহমিদার হতাশায় ভুগছেন পরিবার ৮ম শ্রেণির অনলাইন রেজিস্ট্রেশন স্থগিতের নির্দেশ রামিসা হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকা হত্যা মামলায় নারীসহ চারজন গ্রেফতার সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট-সুমন বাহিনীর আত্মসমর্পণ সোনামসজিদে বিজিবি’র অভিযান ১৮৫ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে নদীর বাঁধ তলিয়ে বসতবাড়িতে পানি প্রবেশ করছে ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশ দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই: সিইসি দেশে যে অপকর্ম হচ্ছে, সেগুলো জামায়াত করছে: শামসুজ্জামান দুদু নতুন রূপে আসছে বাংলাদেশি পাসপোর্ট ২৭ বছর ধরে ৭৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস নেওয়া শিক্ষক আর নেই প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ শেষে সনদ গ্রহণ করলেন শেরপুরের মো: রিয়াজ ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট খারিজ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন নাঈমুল ইসলাম ফরিদপুরী‎ শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে উজ্জ্বল প্ল্যাটফর্ম নতুন কুঁড়ি স্পোর্টস রক্তদান ও রক্তযোগান সম্পন্ন :স্বেচ্ছাসেবী সংগঠন আলোর সন্ধানে ঝিনাইগাতী (আসঝি) কেশবপুরে কবি ও নাট্যকারের বাড়িতে দুর্ধর্ষ চুরি ২৪ ঘণ্টায় হরমুজ পাড়ি দিল ২৬ জাহাজ কেশবপুরে নিরাপদ দুগ্ধ উৎপাদন ও পরিবহন সংরক্ষণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ধর্ষণ ও হত্যার উৎসবে মেতে উঠেছে দেশ,‎নিরব প্রশাসন ও সরকার পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস কমিশন বাণিজ্য ও টেন্ডার নিয়ন্ত্রণে আশরাফুজ্জামান সিন্ডিকেটের অভিযোগ রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ আইনমন্ত্রীর সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়ের বিরুদ্ধে আপিল ঢাকায় রয়েছে আজ যেসব কর্মসূচি বিজ্ঞাপন বাণিজ্যের ৫ কোটি টাকা নিয়ে উধাও স্বপ্ন'র মিলু! বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক আজ ৩ দফা কমার পর বাড়ল সোনার দাম কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ ঈদের ফিরতি ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ ​ঝিলিমে অবৈধভাবে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি ১ লাখ টাকা জরিমানা​ বরিশাল গণপূর্তের প্রকৌশলী মানিক লাল দাসের কোটি টাকার টেন্ডার বাণিজ্য সাংবাদিক তুহিন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণে নতুন গতি;আলামত জব্দের সাক্ষ্যগ্রহণ সুন্দরবনে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর হাতে ট্রলারসহ ১২ জেলে অপহরণ বোনকে কেন্দ্র করে প্রেমের পাল্টাপাল্টি প্রস্তাব, বন্ধুকে গলা কেটে হত্যা করলো আরেক বন্ধু ‎ধানমন্ডিতে হত্যা মামলার আসামির প্রকাশ্যে চলচলে জনসাধারণের ক্ষোভ‎ দুর্যোগ ব্যবস্থাপনা, গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভিত্তি প্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর বরগুনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- উদ্বোধন হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু সিরাজগঞ্জে ব্যবসায়ীর গলা কাটা মরদেহ উদ্ধার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট ওমরাহ কবে শুরু জানাল সৌদি সরকার অধ্যাপক ডক্টর দিপু সিদ্দিকীর বিরুদ্ধে হীনষড়যন্ত্র ও হত্যার হুমকিতে নিন্দা প্রকাশ জীবন এত কঠিন হবে প্রত্যাশা করিনি

নেতৃত্বে ডিজি‘র ভাই নুর উদ্দিন আনিছ ফায়ার সার্ভিসে নিয়োগ,বদলী ও টেন্ডার বাণিজ্যে!

পাঠক সংখ্যা
638

স্টাফ রিপোর্টার:

সরকারি কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক হারে ব্যবসায় জড়িয়ে পড়ায় বিরক্ত মন্ত্রিপরিষদ বিভাগ। কারণ, সরকারের অনুমোদন ছাড়াই তাঁরা ব্যবসায় জড়াচ্ছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। বেতন-ভাতা বাড়ানোর পরও সরকারি চাকরিজীবীদের ব্যবসায় জড়িয়ে পড়ার বিষয়টি ভাবিয়ে তুলেছে সরকারের নীতি নির্ধারকদের। ব্যবসা করার ক্ষেত্রে নিয়মনীতির তোয়াক্কা করছেন না কর্মকর্তা কর্মচারীরা। যেসব কর্মকর্তা কর্মচারী ব্যবসায় জড়িত, তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, কিছু কিছু সরকারি কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা সরকারের অনুমোদন ছাড়া বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর সুস্পষ্ট লঙ্ঘন। বিধিমালার ১৭ নম্বর ধারায় বলা আছে, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া, সরকারি কাজ ছাড়া অন্য কোনো ব্যবসায় জড়িত হতে পারবেন না। অন্য কোনো চাকরি বা কাজ গ্রহণ করতে পারবেন না। পরিবারের সদস্য অর্থাৎ স্ত্রী সন্তান,ভাই, বোনও ব্যবসা করতে পারবেন না।
সরকারী এই বিধি ভঙ্গ করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তার আপন ভাই নুর উদ্দিন আনিছের মাধ্যমে অধিদপ্তরে ঠিকাদারী ব্যবসা করাচ্ছেন মর্মে অভিযোগ পাওয়াগেছে। কেবল ঠিকাদারী ব্যবসায় নয়, অধিদপ্তরের নিয়োগ ,বদলী ও টেন্ডার সব কিছুই নিয়ন্ত্রণ করছেন তিনি। কিছুদিন আগে এই অধিদপ্তরে ৫৫০ জন ফায়ার ফাইটার ও অন্যান্য কর্মচারি নিয়োগ করা হয়েছে। এই নিয়োগে প্রার্থী প্রতি ১০ থেকে ১৪ লাখ টাকা ঘুস নেওয়ার অভিযোগ ঊঠেছে ডিজির ভাই নুর উদ্দিন আনিছের বিরুদ্ধে। এ ছাড়া আনিছের তদবীর ছাড়া কোন বদলীই হচ্ছে না অধিদপ্তরে। একেকটা বদলীতে ৫ থেকে ১০ লাখ টাকা ঘুস নেওয়া হচ্ছে।
সুত্রমতে, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন অধিদপ্তরটিকে তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানে পরিণত করে একক সিদ্ধান্তে কার্যক্রম পরিচালনা করছেন। অধিদপ্তরে একজন পরিচালক (প্রশাসন ও অর্থ), একজন উপপরিচালক (প্রশাসন ও অর্থ) সহ আরো অনেক কর্মকর্তা থাকলেও তাদের কোন মতামত নেওয়া হচ্ছে না। ডিজি নিজেই ফাইল স্বাক্ষর করে নীচে পাঠিয়ে দিচ্ছেন।
কিছুদিন আগে অধিদপ্তরের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন তার আপন ভাই নুর উদ্দিন আনিছ পরিচালিত মেসার্স নজির এন্ড সন্স নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি কেজি ১৪ টাকা বেশী দরে মশুর ডাল ক্রয় করে দেশের সকল বিভাগে সরবরাহ করেন। যাতে কোটি কোটি টাকা আত্মসাৎ হয় মর্মে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের একাধিক কর্মকর্তা জানান।

অভিযোগ উঠেছে যে, মহাপরিচালক এই অধিদপ্তরে যোগদান করার পরেই কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তিনি অর্থের বিনিময়ে দক্ষ কর্মকর্তাদের ঢাকার বাইরে বদলী করে অদক্ষ কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করেছেন। ফলে অধিদপ্তরের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। অদক্ষ কর্মকর্তাদের মাধ্যমে অধিদপ্তর পরিচালনা করার কারণে বঙ্গবাজার অগ্নি কান্ডের সময় ক্ষুব্ধ জনগন অধিদপ্তরে হামলা ও ভাংচুর করেন।

বর্তমানে অধিদপ্তরটিতে যে সব কর্মকর্তা সিন্ডিকেট করে অর্থ লুটে নিচ্ছেন তারা হলেন:

বর্তমান মহাপরিচালকের ভাই নুর উদ্দিন আনিছ, পরিচালক (প্রশা: ও অর্থ) মোঃ ওয়াহিদুল ইসলাম, সহকারী পরিচালক (ওয়ারহাউজ ও ফা: প্রি:) মানিকুজ্জামান, সহকারী পরিচালক (অপারেশন) নজমুজ্জামান, উপপরিচালক (রাজশাহী) ওহিদুল ইসলাম, উচ্চমান সহকারী (রাজশাহী) , সিনিয়র স্টেশন অফিসার (চট্রগ্রাম) খলিলুর রহমান প্রমুখ।

অনুসন্ধানে জানা গেছে, অধিদপ্তরের উন্নয়ন শাখার কাজের জন্য বছরে সরকারী বরাদ্দ ৩০ লক্ষ টাকা। এই টাকার কাজ কোটেশনের মাধ্যমে করার কথা থাকলেও ডিজি তার ভাইয়ের বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নামে কোটেশন দিয়ে টাকাগুলো হাতিয়ে নিচ্ছেন। এসব কাজের মধ্যে ডিজি অফিসের করিডোর মেরামত, সদর দপ্তরের বাউন্ডারি ও গেইট মেরামত, সেমিনার কক্ষ মেরামত ও কেন্টিন নির্মাণ করা হয়।

অন্যদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উন্নয়ন শাখার রক্ষণাবেক্ষণ ও মেরামত কাজের জন্য কোন ইঞ্জিনিয়ার নেই। এ সকল কাজ করতে ইঞ্জিনিয়ারের পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন কিন্তু এসব না মেনেই ইঞ্জিনিয়ার বিহীন নিজের মতো করে টাকা আত্মসাৎ করতে নিজস্ব সিন্ডিকেট দিয়ে কাজ করেন ডিজি মাইন উদ্দিন। এসব কাজ গণপূর্ত অধিদপ্তরের আওতায় থাকলেও নিয়ম ভঙ্গ করে ডিজি তার ভাই নুর উদ্দিন আনিছের নামে বেনামের ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়ে করান যা নিয়ে অধিদপ্তরে সমালোচনার ঝড় উঠেছে। এসব কাজে টেন্ডার করার নিয়ম থাকলেও তা না করে কোটেশনের মাধ্যমে করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

নুর উদ্দিন আনিছকে অধিদপ্তরের সবাই অলিখিত ডিজি হিসেবে চিনেন। ফায়ার সার্ভিসের সব কর্মকর্তার বদলী হতে নুর উদ্দিন আনিছের দরবারে প্রতিনিয়ত হাজিরা দিয়ে থাকেন। টাকার বিনিময়ে বদলী হতে হয় সব কর্মকর্তাদের। খান খলিলুর রহমান বর্তমানে চট্রগ্রামে আছেন। তাকে টাকার বিনিময়ে কক্সবাজার থেকে চট্টগ্রাম পদায়ন করা হয়েছে। এই টাকা ডিজির ভাই নুর উদ্দিন আনিছ নিজ হাতে গ্রহন করেছেন।

এই অবৈধ লেনদেন করার জন্য নুর উদ্দিন আনিছ মিরপুর কয়েকটি দরবার অফিস পরিচালনা করেন। সেই অফিসগুলোতে বদলী, নিয়োগ ও টেন্ডার সংক্রান্ত টাকা লেনদেন হয়। এই

তিসতা বিডি ইন্জিনিয়ারিং, বাড়ী নং ৭,ব্লক ১৪,পল্লবী,মিরপুর। এর মাধ্যমে ডিজির ভাই নুরুদ্দিন এই প্রতিষ্টানের সকল কাজ কর্ম টেন্ডার নিযে থাকে আর এই অফিসে বসেই তিনি ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রযেছে। এখান থেকে
পরে রাতের আঁধারে টাকাগুলো মিরপুর থেকে ডিজির বনানীর বাসায় চলে যায়।

ফায়ার সার্ভিসের নিয়োগ পরীক্ষা এক ঘণ্টা পর শুরু
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষা নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত হওয়ায় বিক্ষোভ করেছেন চাকরি প্রার্থীরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গত শনিবার বিকেল ৪টায় পরীক্ষা শুরু হওয়ার পূর্বনির্ধারিত সময় থাকলেও শুরু হয়নি। ফলে ২০ থেকে ২৫ জন পরীক্ষার্থী কেন্দ্রে বিক্ষোভ করতে থাকেন। পরে বিকেল ৫টায় পরীক্ষা শুরু হয়। ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন, পরীক্ষার দিন প্রশ্ন ছাপিয়ে নিয়োগ পরীক্ষা নেয় ফায়ার সার্ভিস। বিএনপির কর্মসূচির ফলে সড়কে জ্যাম এবং প্রশ্ন ছাপাতে কারিগরি ত্রুটির কারণে কিছুটা বিলম্ব হওয়ায় একটি কেন্দ্রে পরীক্ষার প্রশ্ন পৌঁছাতে কিছুটা দেরি হয়। ফলে পরীক্ষা শুরু হতে কিছুটা দেরি হয় ওই কেন্দ্রে। পরে সবারই পরীক্ষা নেওয়া হয়েছে।
তিনি বলেন, যারা আন্দোলন করেছে তাদের অনেকে পরীক্ষার্থী নয়। রমনা থানা-পুলিশ তাদের হেফাজতে নিয়ে পরে ছেড়ে দিয়েছে। জানা গেছে, কম্পিউটার অপারেটর, ওয়ারলেস মেকানিক, অফিস সহকারী, স্টোর সহকারী, ইলেকট্রিশিয়ান ও অফিস সহায়কের পদে নিয়োগ পরীক্ষা গতকাল অনুষ্ঠিত হয়। রাজধানীর চারটি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রমনা থানার ওসি  বলেন, পরীক্ষা শুরু হতে দেরি হওয়ায় আন্দোলন করেছিল পরীক্ষার্থীরা। পরে এক ঘণ্টা পর পরীক্ষা নেওয়া হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ বিষয়ে কথা বলার জন্য ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন এর অফিসে ও সেল ফোনে বারবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পাকিস্তানি নারীর সঙ্গে প্রেম-বিয়ে, চাকরি গেল ভারতীয় জওয়ানের

স্টাফ রিপোর্টার: পাকিস্তানি নারীকে বিয়ের কথা গোপন করার অভিযোগে এবার এক জওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নিলো ভারতের সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)। মুনির আহমেদ নামে ওই জওয়ানকে বাহিনী থেকে বহিষ্কার করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের কথা গোপন করার পাশাপাশি ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও স্ত্রীকে জেনেবুঝে ভারতে থাকতে সাহায্য করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এ নিয়ে গতকাল শনিবার সন্ধ্যায় সিআরপিএফ-এর একটি বিবৃতি প্রকাশ্যে আসে। সেখানে বলা হয়েছে, ওই জওয়ানের কাজকর্ম বাহিনীতে কাজের আচরণবিধির পরিপন্থি। এছাড়া দেশের নিরাপত্তার জন্যও তা ক্ষতিকর বলে মনে করছে সিআরপিএফ। সেই কারণে অবিলম্বে তাকে আধাসেনা বাহিনী থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল করে দিয়েছে ভারত। দীর্ঘমেয়াদি ভিসা এবং কূটনৈতিক ভিসার ক্ষেত্রে অবশ্য এই নিয়ম কার্যকর নয়। স্বল্পমেয়াদি

আরও পড়ুন
language Change