তারিখ লোড হচ্ছে...

গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত কেশবপুরে হতদরিদ্রদের মাঝে সেলাই মেশিনসহ বিভিন্ন উপকরণ বিতরণ মাদকের পক্ষে তদবির করলে দলের নেতাদেরও গ্রেফতার করা হবে: খোকন পানছড়িতে ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু খাগড়াছড়িতে ৭ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, একজনের মৃত্যুদণ্ড কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো রাঙ্গুনিয়ায় গাছ পড়ে ছাত্রদল নেতার ১৮ দিন পর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট প্রশাসন গড়তে তথ্যপ্রযুক্তিমন্ত্রীর সহযোগিতার আশ্বাস রাঙামাটিতে বৃষ্টিপাত অব্যাহত, পাহাড়ধস মোকাবিলায় প্রশাসনের সতর্কতা জারি, খালেদা জিয়া বেতনের ১ টাকা রেখে বাকিটা এতিমখানায় দান করতেন ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত বেড়ে ৩ হাজার ৫৩৫, গৃহহীন ১৮ হাজার বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন ৬ দিনের বিরতি শেষে আজ বসছে সংসদ অধিবেশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই থেকেই বিশ্বজুড়ে তাণ্ডব চালাবে শক্তিশালী ‘এল নিনো’ বটিয়াঘাটায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত রাজনগরে স্ত্রীকে হত্যার অভিযোগে আটক স্বামী, মরদেহ উদ্ধার রামগড়ে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের দায়ে আসামীর মৃত্যুদণ্ড নোয়াখালীতে ধর্ষণ মামলার আসামির মৃত্যুদণ্ড রহিমের আর্থিক দুর্নীতিতে মুখ থুবড়ে পড়েছে উন্নয়ন কর্মকাণ্ড অতিথি ডটকমের ফাঁদে ফেলতে তরুণদের অভিনব প্রলোভন ডিএফও মারুফের বিরুদ্ধে সুফল প্রকল্পের টাকা লুটপাটের অভিযোগ রাজধানীতে হানিট্র্যাপে ফাঁসিয়ে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেফতার বিআইডব্লিউটিএ ৮০ কোটি টাকার টেন্ডারে কবিরস সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযোগ গণপূর্তে আসবাব সরবরাহে হাতিলের অঘোষিত আধিপত্য ভোলাহাটে পালিত হচ্ছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ দীঘিনালায় জাতীয় পল্লী উন্নয়ন দিবসে পালিত হচ্ছে র‍্যালি, আলোচনা সভা, ও চারা বিতরণ লংগদুতে মাহিন্দ্র-অটোরিকশার সংঘর্ষে: নিহিত ১, আহত ৭ নলডাঙ্গায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্যশস্য চাল ও নগদ অর্থ বিতরণ রাঙামাটিতে অবৈধ অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন ঝিনাইগাতীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ও উপকরণ বিতরণ ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা পর্যটন শহর রাঙামাটিতে যানশৃঙ্খলা রক্ষায় সীমিত জনবলেও ট্রাফিক পুলিশের নিরলস প্রচেষ্টা চট্টগ্রাম হবে লজিস্টিক্যাল হাব শ্রীবরদীতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ টাঙ্গাইলে আল মদিনা ক্লিনিকে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ নলডাঙ্গায় বিনামূল্যে গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও সার বিতরণ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে চারা বিতরণ রাঙামাটিতে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আ: লীগের সহ-সভাপতি গ্রেফতার টাঙ্গাইলে তিন উপজেলায় ৭ দিনে ৫ খুন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপে সমুদ্রবন্দর গুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য, শেখ মাহমুদ পারভেজ ঝিনাইগাতীতে রক্তদান সংগঠনের ৫৫০তম রক্তদান সম্পন্ন খুলনায় এনা পরিবহনের স্টাফকে গলা কেটে জখম প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শনিবারের মধ্যে ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল জেলা পরিষদের সার্ভেয়ার নাছির নামে বেনামে গড়েছে সম্পদের পাহাড় সিরাজগঞ্জ পৌর নির্বাচনে আলোচনায় বিএনপির চার হেভিওয়েট প্রার্থী, ক্ষোভের ‘কাঁটা’ আব্দুস সাত্তার! প্রধানমন্ত্রী তারেক রহমানের ফাঁসি চাওয়া সেই এয়াকুবের নিয়ন্ত্রণে এখন যমুনা অয়েল কোম্পানি

কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো

কিন্ডারগার্টেন সহ স্কুল কলেজের নামে চলছে নিজেদের আখের গোছানো
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টারঃ

‎শিক্ষক,শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, মূল্যবোধ ও নৈতিকতা অর্জনে সাহায্য করেন এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটান। শিক্ষকরা কেবল পাঠ্যবই পড়ানোর মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, তারা সমাজ গঠনের কারিগর এবং পথপ্রদর্শক।

‎শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং শিক্ষাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন ব্যবসা বর্তমান সমাজের একটি বড় বাস্তবতা। শিক্ষাদানের মহৎ উদ্দেশ্য ছাপিয়ে অনেক ক্ষেত্রে এটি এখন একটি অতি লাভজনক শিল্পে পরিণত হয়েছে! বর্তমানে শহরের ওলিতে গলিতে দেখা যায় কিন্ডারগার্টেন সহ হাজারো স্কুল-কলেজের নামে খুলে বসেছে ব‍্যবসায়িক দোকান! এদিকে ব‍্যক্তিমালিকরা রাতারাতি যেন আঙ্গুল ফুলে কলাগাছ চিত্রে বনে যাচ্ছে, অন‍্য দিকে ব‍্যবসায়ের মূল হাতিয়ার শিক্ষকদের নুন আনতে পান্তা ফুরাচ্ছে ! কথাটা তিতা হলেও এটাই বাস্তবতা, পাচ্ছে না তাদের  শ্রমের সঠিক সম্মানি বা অর্থনৈতিক অধিকার। এক কথায় বলা যায়, নিজেদের আখের গোছানো এই শিক্ষা প্রতিষ্ঠানের হাতিয়ার এই শিক্ষকরাই আজ ভালো নেই! এটাই বর্তমান বেসরকারি স্কুল-কলেজের বাস্তব চিত্র। ‎শিক্ষার নামে ব্যবসা এখন শুধু কোচিং এ আটকে নেই। বেসরকারি কিন্ডারগার্টেন, স্কুল-কলেজের ভেতরের খবর আরও ভয়াবহ? ব্যবসা আগে, শিক্ষা পরে এটাই বাস্তবতা। সিস্টেমের ফাঁক দিয়ে প্রতিষ্ঠান মালিকরা আখের গোছাচ্ছে, আর ন্যায্য বেতন না পাওয়া শিক্ষকরা বাধ্য হয়ে সেই ব্যবসার অংশ হচ্ছে। মাঝখানে চাপে পড়ছে শিক্ষার্থী আর অভিভাবক। অভিভাবকরা বলছেন, আমরাই সন্তানদের বিপদে ঠেলে দিচ্ছি। ভালো রেজাল্টের অহংকার দেখাতে গিয়ে শিশুদের অযৌক্তিক প্রতিযোগিতায় পাঠাচ্ছি, আর কোচিংগুলো সেটাকেই কাজে লাগাচ্ছে।

‎শিক্ষকদের মানসিক ও অর্থনৈতিক সংকটের বিষয়টি ও বর্তমানে অত্যন্ত প্রকট। বেতন বৈষম্য, সামাজিক মর্যাদা হ্রাস, রাজনৈতিক চাপ এবং অতিরিক্ত কাজের চাপে বেশিরভাগ শিক্ষক মানসিক ও অর্থনৈতিক দিক দিয়ে ভালো নেই।‎ বাস্তবচিত্তে শিক্ষক-শিক্ষিকার অবস্থা আরো বেশি  খারাপ। যেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বৈষম্য? স্কুল-কলেজ-মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকরা বলছেন, মূল্যস্ফীতির চাপে তারা ভালো নেই। বেশিরভাগ বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের বেতন বাজারের তুলনায় বেশ কম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই যুগে এই সামান্য  আয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে, ‎তাদের ভাষ‍্য মতে তাদের বেতনের টাকায় ঢাকা সহ অন‍্যান‍্য শহরগুলোতে  সংসার চালানো অসম্ভব। দু মুঠো ডাল ভাত খেয়ে বেচে থাকাই কষ্টদায়ক! তাই অনেক শিক্ষকই বাধ্য হয়ে কোচিং-প্রাইভেটকে আয়ের উৎস বানাচ্ছে। ‎বর্তমানে অন্যান্য পেশার তুলনায় শিক্ষকদের বেতন কাঠামো প্রায়শই জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। অনেক উন্নয়নশীল দেশের তুলনায়  আমাদের দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের বেতন তুলনামূলক অনেক কম। এমপিওভুক্ত বা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা সরকারি সুযোগ-সুবিধা ও সময়মতো বেতন থেকে বঞ্চিত হন, যা ব্যাপক হতাশার সৃষ্টি করে। অনেকেই শিক্ষকতাকে কেবল একটি সেবামূলক কাজ হিসেবে দেখেন, যার ফলে তাদের ন্যায্য অর্থনৈতিক দাবিগুলো উপেক্ষিত থেকে যায়।

‎আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষকরা অনেক সময় অতিরিক্ত টিউশন বা কোচিংয়ে মনোনিবেশ করতে বাধ্য হন, যা ক্লাসে মনোযোগ ও শিক্ষার মানকে ব্যাহত করে। প্রতিযোগিতামূলক বেতন, সামাজিক মর্যাদা ও ক্যারিয়ারের উন্নতির সুযোগ না থাকায় মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশায় আসতে নিরুৎসাহিত হন। পেশাগতভাবে আর্থিক স্বাধীনতা না থাকলে সমাজে তাদের মর্যাদাও ক্ষুণ্ন হয়, যা পরোক্ষভাবে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষকদের জীবনমান উন্নয়নে সময়োপযোগী ও প্রতিযোগিতামূলক বেতন এবং পেশাগত নিরাপত্তা প্রদান করা। সরকারি ও বেসরকারি শিক্ষকদের মধ্যকার সুযোগ-সুবিধার ব্যবধান কমিয়ে আনা এবং বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবি কে গুরুত্ব দেওয়া জরুরি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রেসক্লাব সদস্যদের মতবিনিময়

  বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার সাথে বুড়িচং প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলণ কক্ষে মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিয়ম সভায় নবাগত নির্বাহী কর্মকর্তা বুড়িচং প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বুড়িচং প্রেসক্লাবের সদস্যরা উপজেলার উন্নয়নে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন। মতবিনিয়মকালে উপস্থিত ছিলেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা ও মাই টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি আবু মুসা, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত বুড়িচং প্রতিনিধি কাজী খোরশেদ আলম, সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন বুড়িচং প্রতিনিধি মো. মোসলেহ উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আমার সংবাদ বুড়িচং প্রতিনিধি গাজী জাহাঙ্গীর আলম জাবির, সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের পত্রিকা বুড়িচং প্রতিনিধি মোঃ জহিরুল হক বাবু,

আরও পড়ুন
language Change