তারিখ লোড হচ্ছে...

সোনার কিরণের ক্ষমতার ১৮০ দিন অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ফারিয়াকে চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি নোয়াখালীতে বেদেপল্লীতে মাদক ব্যবসার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ নাটোরের অশ্লীলতার কবলে হালতিবিল শ্রীমঙ্গল বিএনপির অব্যাহতিপ্রাপ্ত নেতা তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন দলের দুঃসময়ের সারথি দুদু, তবু কেন আড়ালে? চুয়া সেলিম গ্রেফতার গোপন আস্তানা থেকে কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা পিতার রুহের মাগফিরাত কামনায় চারা বিতরণ সুনামগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ আব্দুস সাত্তার নামে এক মাদক কারবারি আটক সাতক্ষীরা সার্জিক্যাল ক্লিনিকে র‌্যাবের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা, ক্লিনিক বন্ধের নির্দেশ নতুন সরকারি চাকরিজীবীদের বেতন কবে, যা জানা গেল ‎সুন্দরবনে অবমুক্ত করা বাঘিনীর ৪০টি ক্যামেরায় মিলছে না অস্তিত্ব পারস্পরিক আস্থা অর্জনের পর প্রধানমন্ত্রীর ভারত সফর : উপদেষ্টা হুমায়ুন কবির স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী: জিয়া ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা  তালতলীতে অবৈধ পিস্তল ও গুলিসহ আটক-০৫  বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের ও সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন নাটোরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কী হলো রাজস্ব সম্মেলনে, যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান উত্তরা প্রেসক্লাব নির্বাচন ২০২৬, সভাপতি হলেন মাসুদ পারভেজ - সম্পাদক মাহতাব ফারাহী ড্রামে ফেলে নবজাতককে হত্যা, মায়ের বিরুদ্ধে মামলা সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর প্রাণহানি ৫ বছরের শিশুকে হত্যার পর ধর্ষণ করেন রবিউল কাশিয়ানীতে সরকারি পুকুরের গাছ বিক্রির অভিযোগ, সোহেলের বিরুদ্ধে যুবদল নেতা হত্যা মামলায় খালাসপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্বজনদের সংবাদ সম্মেলন লালবাগে কিল্লারমোড় বাজারের পেছনে ময়লার ভাগাড়, মশার উপদ্রবে অতিষ্ঠ এলাকাবাসী ভূমি অফিস জেলা প্রশাসকদের ১৪ নির্দেশনা কেশবপুরে বায়সা কালী মন্দিরে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি ২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর চিন্তা টিকটকে টাকা পাঠানোর সুবিধা আসছে সময়ের সঙ্গে অনেক কিছু পরিবর্তন হয় হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে রিট ইসলাম গ্রহণ করেছেন ব্রাজিল খেলয়ার রবার্তো কার্লোস বিশ্ববাজারে সোনার দাম বাড়ল আন্তর্জাতিক অপরাধ আদালতের কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞা সাতক্ষীরার পুলিশ লাইন্স, হাসপাতাল ও আবাসিক এলাকা থেকে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের দাবি খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য রফিকুল ইসলাম এর আম্মার মৃত্যুতে সমবেদনা জানিয়ে বিবৃতি বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে যে প্রক্রিয়ায় ভোট দেবেন সংসদ সদস্যরা নারী যাত্রীদের প্রশ্ন: কিসের গোলাপি বাস, কখন আসে, কোথায় যায় প্রধানমন্ত্রীর শক্তিশালী রাজস্ব ব্যবস্থা গড়ে তোলার আহ্বান বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশনের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ৮ লাখের সরকারি বিল পেতেই ৩ লাখ টাকা দাবি! বানারীপাড়ায় শিক্ষক সমিতির নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযো... ভুয়া ওষুধের তথ্য চাওয়ায় সাংবাদিককে পুঁতে ফেলার হুমকি স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬/১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ

দুর্নীতির অপ্রতিরোধ্য রথ চালাচ্ছেন রাজউক জোন ৬১- এর ইমারত পরিদর্শক সুমন আহমেদ
পাঠক সংখ্যা
638

‎ফারজানা আক্তার শ্রাবণীঃ

‎রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর জোন ৬/১-এর ইমারত পরিদর্শক সুমন আহমেদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দায়িত্বে চরম অবহেলা এবং অনুমোদনহীন ভবন নির্মাণে প্রত্যক্ষ সহযোগিতার গুরুতর অভিযোগ উঠেছে। সাম্প্রতিক অনুসন্ধানে উঠে এসেছে, তার দায়িত্বাধীন এলাকায় একাধিক ভবন নিয়মবহির্ভূতভাবে নির্মিত হলেও তিনি রহস্যজনকভাবে কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি।

‎অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুযায়ী, রামপুরা এলাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে রাজউকের অনুমোদিত নকশা (প্ল্যান) ছাড়াই ভবন নির্মাণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী এসব ভবনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও অভিযোগ রয়েছে, ইমারত পরিদর্শক সুমন আহমেদ মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব অনিয়মকে বৈধতা দিয়ে আসছেন। ‎ভুক্তভোগী ও স্থানীয়দের অভিযোগ, অনেক ক্ষেত্রে কোনো প্রকার সরেজমিন পরিদর্শন ছাড়াই ভবন মালিকদের ‘সব ঠিক আছে’ বলে মৌখিক ছাড়পত্র দেওয়া হয়েছে। আবার কোথাও নিয়মিত তদারকির নামে দফায় দফায় অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে। ফলে পুরো প্রক্রিয়াটি একটি সংঘবদ্ধ ঘুষ বাণিজ্যে পরিণত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া আরও অভিযোগ রয়েছে, বিভিন্ন নির্মাণ সাইট থেকে অর্থ আদায়ের সময় তিনি দাবি করেন যে, ওই অর্থ উর্ধ্বতন কর্মকর্তা ও পরিচালকদের ম্যানেজ করার জন্য প্রয়োজন। এই অজুহাতে সাইটভিত্তিক চাঁদা আদায় এবং ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ‎স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের অনিয়মের কারণে রামপুরা এলাকায় অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ ভবনের সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা অত্যন্ত প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

‎এ সংক্রান্ত একাধিক নথিপত্র ও অভিযোগ যাচাই করে দেখা গেছে, কিছু ভবন সম্পূর্ণভাবে রাজউকের অনুমোদন ছাড়াই নির্মিত হলেও রহস্যজনকভাবে কোনো বাধা ছাড়াই কাজ শেষ করা হয়েছে। যা সংশ্লিষ্ট কর্মকর্তার প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ‎অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইমারত পরিদর্শক সুমন আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি প্রতিবারই ব্যস্ততার অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে রাজি হননি। তার এই নীরবতা অভিযোগকে আরও জোরালো করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ‎ইন্সপেক্টর সুমন আহমেদ এর বিরুদ্ধে অভিযোগের বক্তব্য নেওয়ার জন্য তার অথরাইজড আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি এবং ডিরেক্টর মোঃ শওকত আলীকে ও একাধিকবার মুঠোফোনে ফোন দেওয়া হলে তিনিও ফোনটা রিসিভ করেননি। ‎রাজউকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অনুমোদন ছাড়া ভবন নির্মাণের সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকলে তা গুরুতর শাস্তিযোগ্য অপরাধ। লিখিত অভিযোগ ও প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগর পরিকল্পনাবিদ ও সুশাসন বিশেষজ্ঞরা বলছেন, রাজউকের মতো গুরুত্বপূর্ণ সংস্থার কর্মকর্তাদের বিরুদ্ধে এমন অভিযোগ প্রতিষ্ঠানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করছে। তারা দ্রুত একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। সংশ্লিষ্ট মহল মনে করছে, দীর্ঘদিন ধরে চলমান এ ধরনের দুর্নীতি বন্ধে কার্যকর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত না করা হলে রাজধানীর নগর ব্যবস্থাপনা ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পোস্টাল ব্যালটে নিবন্ধন ৬ লাখ প্রবাসীর

পোস্টাল ব্যালটে নিবন্ধন ৬ লাখ প্রবাসীর

ডেস্ক রিপোর্টঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য (পোস্টাল ভোট বিডি) অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন। এছাড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরও ৮৬ হাজার ৬৩৮ জন। সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। বর্তমানে দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা, চীন, মিসর, মোজাম্বিক, লিবিয়া, মরিশাস, হংকং, ব্রাজিল, উগান্ডা, ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, ইথিওপিয়া, নাইজেরিয়া, লাইবেরিয়া, বতসোয়ানা, কেনিয়া, রুয়ান্ডা, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, তানজানিয়া, সোমালিয়া, ঘানা, গিনি, মরক্কো, দক্ষিণ সুদান, চিলি, সিয়েরা লিওন, ইকুয়েডর, তাইওয়ান, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গাম্বিয়া, পেরু, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, সৌদি আরবের প্রবাসী

আরও পড়ুন
language Change