তারিখ লোড হচ্ছে...

জলবায়ু সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর স্বেচ্ছাসেবকলীগ নেতা সৌমেন সাহা ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে ১২-২০ গ্রেডের চাকরিজীবীদের বড় সুখবর দিল সরকার জ্বালানি সচিবের ভাওতাবাজি ‘সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি’ চট্টগ্রাম বিভাগে বন্যায় মৃত্যু বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত ৯ লাখের বেশি মানুষ ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: প্রধানমন্ত্রী কেশবপুরে হরিহর নদীর পাড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইউএনও বন্যাকবলিত এলাকা পরিদর্শনে সংসদ সদস্য দীপেন দেওয়ান চট্টগ্রামে জোয়ারে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার রংপুরে টিকে গ্রুপের কারখানার বিষাক্ত শিল্পবর্জ্যে মরছে মাছ ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে ৪৭১ গ্রেফতার জিয়া শিশু কিশোর মেলার সাংগঠনিক ও পরিচিত সভা ২০২৬ অনুষ্ঠিত শেয়ারবাজারে সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশই বস্ত্র খাতের দখলে গলাচিপায় সর্বসাধারণের জন্য সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প নলডাঙ্গায় ব্যাটারিচালিত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত দুর্যোগে মানবিক উদ্যোগ: বরকলে বন্যার্তদের পাশে সুবিমল চাকমা নাটোরে এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভা ঢাকা মেডিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইরানকে চিরতরে নিশ্চিহ্ন করার হুমকি ট্রাম্পের কোর্তোয়ার ভবিষ্যদ্বাণী, কে হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্ব জনসংখ্যা দিবস আজ টেলিগ্রামে এইচএসসির প্রশ্ন বিক্রির কারবার মিথ্যা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতা  বুলুকে পূর্বের পদে পূর্ণবহাল'এর দাবিতে প্রতিবাদ সভা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ৩৪ শতাংশ ঋণই খেলাপি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা

ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন
পাঠক সংখ্যা
638

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম নিদর্শন গারো পাহাড় অবৈধ বালু উত্তোলনের কারণে মারাত্মক হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র পাহাড়ি ছড়া ও নদী থেকে নির্বিচারে বালু উত্তোলন করে পরিবেশের অপূরণীয় ক্ষতি করে চলেছে। প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করে জরিমানা ও কারাদণ্ড দিলেও অবৈধ বালু উত্তোলন পুরোপুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত গারো পাহাড়সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। পরে সেই বালু মাহিন্দ্র, অটোভ্যান, ট্রলি ও অন্যান্য ছোট যানবাহনে করে বিভিন্ন এলাকায় পরিবহন করা হয়। রাতের আঁধারে এসব যানবাহনের অবাধ চলাচলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

অভিযোগ রয়েছে, প্রশাসনের উপস্থিতি কমে গেলে আবারও সক্রিয় হয়ে ওঠে বালু উত্তোলনকারী চক্র। মোবাইল কোর্ট পরিচালনা করে একাধিকবার জরিমানা আদায় এবং কারাদণ্ড দেওয়া হলেও তা স্থায়ীভাবে অবৈধ কার্যক্রম বন্ধ করতে পারছে না। ফলে পরিবেশ ধ্বংসের পাশাপাশি সরকারের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। পরিবেশবিদদের মতে, পাহাড়ি এলাকা থেকে অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে ছড়া ও নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। এতে ভূমিক্ষয়, পাহাড় ধস, জীববৈচিত্র্যের ক্ষতি এবং কৃষিজমির ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। বর্ষা মৌসুমে এসব এলাকার ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে। স্থানীয়রা আরও জানান, রাতভর বালুবাহী মাহিন্দ্র, অটোভ্যান ও ট্রলির চলাচলে গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, শব্দদূষণ বাড়ছে এবং দুর্ঘটনার আশঙ্কাও সৃষ্টি হচ্ছে। তাদের দাবি, শুধু অভিযান পরিচালনা নয়, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি রাতের বেলায় নিয়মিত টহল, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি এবং বালু পরিবহনে ব্যবহৃত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তারা।

এ বিষয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন বলেন, অবৈধ বালু উত্তোলন কোনোভাবেই বরদাশত করা হবে না। প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে। বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গারো পাহাড়ের গুরুত্ব অপরিসীম। তাই অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগই পারে এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদকে রক্ষা করতে। সচেতন মহলের প্রত্যাশা, দ্রুত কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে গারো পাহাড়কে অবৈধ বালু উত্তোলনের হাত থেকে রক্ষা করা হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

এসএসসি দিচ্ছে না সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

এসএসসি দিচ্ছে না সাড়ে ৪ লাখ শিক্ষার্থী

ডেস্ক রিপোর্টারঃ চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে মঙ্গলবার (২১ এপ্রিল)। এ পরীক্ষা শুরুর আগেই ঝরে গেছে বা পরীক্ষা থেকে ছিটকে পড়েছে অন্তত সাড়ে চার লাখ শিক্ষার্থী। তারা এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছে না। এর পেছনে কারণ হিসেবে বাল্যবিয়ে, বিদেশে চলে যাওয়াসহ নানান কারণ উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা যায়, দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেছিল ১৮ লাখ ৯৫ হাজার ৩৯৯ জন। তাদের মধ্যে এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছে ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। সেই হিসাবে এসএসসির আগেই ছিটকে পড়েছে ৪ লাখ ৪৬ হাজার ৮৮৮ জন শিক্ষার্থী। দেশের ১১টি শিক্ষা বোর্ডের আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র জানায়,

আরও পড়ুন
language Change