আলাউদ্দিন কবির
রংপুর প্রতিনিধিঃ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয় এবং জেলা প্রশাসন, রংপুরের যৌথ উদ্যোগে রংপুরে বর্ণাঢ্য র্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম এনডিসি। রংপুর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ এবং রংপুরের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নুর আলম। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং অধিদপ্তরের নানা পদক্ষেপ তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার জনাব মোঃ শহিদুল ইসলাম বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ সংরক্ষণের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় আমাদের বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশ দূষণ রোধে সাধারণ মানুষকে সচেতন করতে হবে।
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরপর পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে রংপুরের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত