শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
সুন্দরবনের কুখ্যাত ডাকাতবড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য ৩টি দেশীয় অস্ত্র, ৪০ রাউন্ড তাজা কার্তুজ, একটি ওয়াকিটকি সহ আত্মসমর্পণ করেছেন ও তাদের হাতে জিম্মি থাকা ১ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে কোস্ট গার্ডে মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। কোস্ট গার্ড জানায়, গত ৮ জুলাই বিকেলে বাগেরহাটের শরণখোলা থানাধীন সুন্দরবনের তাম্বুলবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন কলামুলি খাল এলাকায় ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ ও ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য আত্মসমর্পণ করেন।
তারা হলেন বাগেরহাটের আলামিন হোসেন (৪০), সাতক্ষীরার তৈবুর রহমান (২৪) এবং খুলনার কয়রা উপজেলার মনিরুজ্জামান মামুন (২০) কোস্ট গার্ডের আরো জানান আত্মসমর্পণকারীরা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি, জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিলেন। আত্মসমর্পণের সময় তারা দুটি দেশীয় একনলা বন্দুক, একটি পাইপগান, ৪০ রাউন্ড তাজা কার্তুজ ও একটি ওয়াকিটকি জমা দেন। একই সঙ্গে তাদের হেফাজত থেকে জিম্মি থাকা এক জেলেকে উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড আরও জানায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি থেকে পরিচালিত বিশেষ অভিযানে এ পর্যন্ত ৪৯টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার, ৪২ জন বনদস্যুকে আটক এবং ৪১ জন জিম্মিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এছাড়া এর আগে ‘ছোট সুমন বাহিনীর’ সাত সদস্যও অস্ত্রসহ আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী ব্যক্তিদের পুনর্বাসন এবং উদ্ধার হওয়া জেলেকে পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত