তারিখ লোড হচ্ছে...

তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে বগুড়ায় হচ্ছে ড্রোন কারখানা: মীর শাহে আলম ডিএসসিসির পিডি রাজীব খাদেমের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি ও হত্যা মামলার অভিযোগ রাজউকে বেপরোয়া সোহাগ মিয়ার সিন্ডিকেট স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাচ্চুর ক্যাশিয়ার জাহাঙ্গীরের বিরুদ্ধে গৃহকর্মী কুমু বেগমকে নির্যাতনের অভি... সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু দীঘিনালায় বন্যাদুর্গত মানুষের পাশে  বিজিবি, শতাধিক পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ও চিকিৎসাসেবা... কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করলেন সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সদস্য রংপুরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও খাল খনন জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী সিরাজগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত অন্তত ১৫ প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: স্বাস্থ্যমন্ত্রী ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি সরকারে ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী মেঘালয়ের পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি, ভাঙন আতঙ্কে সোমেশ্বরী নদী তীরবর্তী মানুষ দুর্গত মানুষের পাশে সরকার, প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সুনামগঞ্জের শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, অভিযুক্ত যুবক গ্রেফতার কাঁথা,বালিশ নিয়ে বিএনপি,র কার্য়ালয়ে আশ্রয় নিলেন-স্বেচ্ছাসেবকদল নেতা বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ভাসানী বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করল নতুন কমিটি যৌতুকের জন্য স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামীর যাবজ্জীবন আইপিও প্রক্রিয়া সহজ হবে, পাবলিক ইস্যু রুলস বদলাচ্ছে শিগগিরই সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে পরিবর্তন পরিবেশ মেলা ও জাতীয় বৃক্ষমেলার উদ্বোধন প্রধানমন্ত্রীর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে ভারী বর্ষণের আভাস সিলেট-চট্টগ্রামে ১০ পয়েন্টে বিপৎসীমার উপরে পানি: বন্যার শঙ্কা ১৬ আগস্ট কটিয়াদী যাচ্ছেন প্রধানমন্ত্রী মার্কিন রণতরীতে হামলা চালিয়েছে ইসলামিক রিপাবলিক জাপান: ট্রাম্প বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-মরক্কো সারোয়ার আলমগীর এমপি হিসেবে শপথ নিতে পারবেন: হাইকোর্ট রাজধানীর শীর্ষ সন্ত্রাসী ফারুককে গ্রেফতার করলো পুলিশ প্রাথমিকে বৃত্তির ফল প্রকাশ হচ্ছে না আজ ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনঃপ্রকাশের নির্দেশ সংবিধানে ফিরছে গণভোট ও তত্ত্বাবধায়ক ব্যবস্থা চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ প্রযুক্তিনির্ভর কৃষি গড়ে তুলতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু তথ্যমন্ত্রীর সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বরিশাল বিআরটিসিতে জুলফিকারকে ঘিরে অভিযোগের ঝড় জেলা-উপজেলায় নতুন কমিটি গঠন করা হবে: যুবদল ভালো কাজের স্বীকৃতি: কেএমপিতে ট্রাফিক পুলিশ সদস্যদের বিশেষ সম্মাননা দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, কোবাখালীতে ত্রাণ বিতরণ সুরের জাদুতে মিশরে মঞ্চ মাতাবেন শাকিরা আর্জেন্টিনার ফুটবল ম্যাচ জয়ের পর অতিরিক্ত উল্লাসে জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু ঢাকায় নামছে ৪০০ ইলেকট্রিক বাস মিরসরাইয়ে পানিবন্দি শতাধিক পরিবার, ফসলের ব্যাপক ক্ষতির শঙ্কা এল নিনোর নতুন চক্রে কৃষিতে বড় ঝুঁকি, সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কায় যেসব অঞ্চল জলবায়ু পরিবর্তনে নাতিশীতোষ্ণ অঞ্চলের জীববৈচিত্র্য বেশি ঝুঁকিতে: গবেষণা চার দিনের টানা বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়ধসের শঙ্কা, প্রস্তুত ২০৪ আশ্রয়কেন্দ্র ঝিনাইগাতীর গারো পাহাড় ধ্বংসের পথে: প্রশাসনের অভিযানেও থামছে না অবৈধ বালু উত্তোলন

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু

সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে শিশুর মৃত্যু
পাঠক সংখ্যা
638

মোহাম্মদ আব্বাস উদ্দিন
চট্টগ্রাম প্রতিনিধিঃ

সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম তানভীর নামের ১০ বছর বয়সের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনার পর খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম ও সীতাকুণ্ড থানার ওসি মোঃ মহিনুর ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। আজ বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূলের খেজুরতলা বাগানবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আশরাফুল ইসলাম তানভীর ওই এলাকার মোঃ মহিন উদ্দিনের ছেলে।

এদিকে স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের ভারী বর্ষণে পাহাড়ের মাটি অনেকটা নরম হয়ে যায়। তারই প্রেক্ষিতে এদিন সকালে পাহাড়ের একটি অংশ হঠাৎ করে বসতঘরে ধসে পড়ে। এ সময় পরিবারের সাথে ঘরে থাকা ১০ মাস বয়সের তানভীর মাটি চাপা পড়ে মারাত্মক আহত হয়। পরে থাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম ঘটনাস্থলে ছুটে যান। পরে উপজেলা নির্বাহী অফিসার শিশুটির পরিবারকে নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার বলেন, আমরা বর্ষার শুরু থেকেই যে সকল পরিবার পাহাড়ে ঝুঁকিতে বসবাস করছে, তাদের সরে যাওয়ার জন্য বিভিন্নভাবে অবগত করেছি। পাহাড়ের পাদদেশে থাকা বাসিন্দাদের নিরাপদে আশ্রয়ের জন্য মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত আশ্রয়কেন্দ্রে নিরাপদে সরে যাওয়ার জন্য জঙ্গল সলিমপুরের ১১টি সমাজের সর্দারদের সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা প্রদান করা হয়েছে। আমরাও চাই যারা অতি ঝুঁকিতে বসবাস করছে তারা সবাই নিরাপদে থাকুক।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব

মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব

আবদুল মোতালেবচাটখিল প্রতিনিধিঃ নোয়াখালীর সোনাইমুড়ীতে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চাটখিল উপজেলা বিএনপির সদস্য সচিব ফরিদ আহমেদ (জি এস ফরিদ)। সোমবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন বলে জানা গেছে। দুর্ঘটনায় তার বুকের ৭টি হাড় ভেঙে গেছে। এছাড়া ডান হাতের কব্জি ভেঙে যায় এবং বাম হাত বাহু থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। দুর্ঘটনার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত স্থানীয়রা উদ্ধার করে তাকে মাইজদী প্রাইম হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ স্থানান্তরের পরামর্শ দেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করেছে। এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশীদ

আরও পড়ুন
language Change