জাহাঙ্গীর আলমঃ
দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিরুদ্ধে দুদকে অভিযোগ হয়েছে।
জানা যায় মফিজুর রহমান খান রিপন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়ার টেকনিক্যাল অফিসার হিসেবে দীর্ঘদিন ঢাকাতে কর্মরত আছেন। সেই সুবাদে গড়ে তুলেছেন বিশাল এক দুর্নীতির সিন্ডিকেট। নিয়োগ কেলেঙ্কারি থেকে শুরু করে যন্ত্রাংশ ক্রয়, এয়ারক্রাফট লিজ বা ইজারা এবং চোরা কারবারি সহ বিভিন্ন ধরণের দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা লোপাট কারীদের অন্যতম সদস্য এই মফিজুর রহমান খান রিপন। এভাবে দুর্নীতি করে গড়ে তুলেছেন অবৈধ সম্পদের পাহাড়। যে কারণে গত ২৮ এপ্রিল ২০২৫ তার নামে দুদকে অভিযোগ হয় এবং ২১ জুলাই ২০২৫ ইং সকাল ১০ টায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্যের তারিখ ধার্য করা হয়। কিন্তু মফিজুর রহমান খান রিপন দুর্নীতি দমন কমিশনের দেয়া নির্ধারিত তারিখ ও সময়ে সেখানে অনুপস্থিত থাকেন। এমনকি গত ২১ সেপ্টেম্বর ২০২৫ ইং পুনরায় উপস্থিত হওয়ার কথা থাকলেও তিনি নির্ধারিত তারিখ ও সময়ে দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হন নাই।
ঢাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনের বিভিন্ন ধরনের অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের ব্যাপারে জানতে তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি 'দৈনিক সবুজ বাংলাদেশ কে জানান অভিযোগটি মিথ্যা এই কথা বলে মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে আর তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি ফোন না ধরার কারণে। কিন্তু মফিজুর রহমান খান রিপনের সাথে কথা বলার কিছুক্ষণের মধ্যেই গ্রীন টিভির সিনিয়র সাংবাদিক পরিচয় দিয়ে জানতে চান আপনি কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র টেকনিক্যাল অফিসার মফিজুর রহমান খান রিপনকে ফোন দিয়েছিলেন কি বিষয় একটু বলবেন? গ্রীন টিভির সাংবাদিকের নাম পরিচয় সহ বিস্তারিত দেখতে চোখ রাখুন 'দৈনিক সবুজ বাংলাদেশের দ্বিতীয় পর্বে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত