জাহাঙ্গীর আলমঃ
বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান বিআরটিএ হেড অফিস থেকে বদলির প্রজ্ঞাপন দেয়ার সাথে সাথেই বাতিল হওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় গত ১২ এপ্রিল ২০২৬ বিআরটিএ হেড অফিস চারজন সহকারী পরিচালক ইঞ্জিন ও একজন মোটরযান পরিদর্শকে দেশের বিভিন্ন স্থানে বদলির প্রজ্ঞাপন জারি করেন।
এদের অধিকাংশই একই স্থানে দীর্ঘদিন থাকা বা ঘুরেফিরে একই স্থানে বদলি হয়ে আসা সহ বিভিন্ন ধরনের ঘুষ ও দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আর এদের সকলেরই রয়েছে নিজস্ব একটি দালাল সিন্ডিকেট। যে সিন্ডিকেটের মাধ্যমে প্রতি মাসেই তারা বিপুল পরিমাণ অবৈধ অর্থ উপার্জন করে থাকেন। ফেব্রুয়ারি ২০২৫ সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) দেশব্যাপী জরিপ পরিচালনা করে। উক্ত জরিপে উঠে আসে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে ঘুষ-দুর্নীতির মাধ্যমে গত ১ বছরে যেসব নাগরিক সরকারি সেবা গ্রহণ করেছেন তাদের মধ্যে ৩১ দশমিক ৬৭ শতাংশ নাগরিক ঘুষ-দুর্নীতির শিকার হয়েছেন মর্মে রিপোর্ট করেছেন। যেখানে পুরুষ ৩৮ দশমিক ৬২ শতাংশ এবং নারী ২২ দশমিক ৭১ শতাংশ। উল্লেখ্য যে উক্ত জরিপে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নাগরিকদের সর্বাধিক ঘুষ-দুর্নীতির শিকার হওয়া প্রতিষ্ঠানটি বিআরটিএ সর্বোচ্চ (৬৩ দশমিক ২৯ শতাংশ)। বিআরটিএ হেড অফিস থেকে কয়েকজন কর্মকর্তার বদলির প্রজ্ঞাপন দেয়ার পরেই তা বাতিল হওয়ার কারণ জানতে বিআরটিএ অফিসের প্রজ্ঞাপনে উল্লেখিত উপ-পরিচালক (প্রশাসন) মোঃ তানভীর আহমেদ সিদ্দিকীর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে সংযোগ করতে না পেরে অফিসে গিয়ে দেখা করলে তিনি বলেন, আপনি প্রশাসনিক কর্মকর্তার (পরিচালক প্রশাসন) সাথে কথা বলেন। পরিচালক প্রশাসনের সাথে দেখা করলে তিনি অন্য এক উপ-পরিচালকের কাছে পাঠান এবং তিনি বলেন আমি এই প্রজ্ঞাপন হওয়ার পরের দিন এসেছি।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত