তারিখ লোড হচ্ছে...

একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো... বৃষ্টির মৌসুম এলেই রাজধানী ঢাকা যেন এক পরিচিত দুর্ভোগের নগরী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে

পাঠক সংখ্যা
638

বিনোদন প্রতিবেদকঃ

দেশের তৃণমূল পর্যায় ও আনাচে-কানাচে ছড়িয়ে থাকা সুপ্ত মেধা ও বৈচিত্র্যময় প্রতিভাকে জাতীয় এবং বৈশ্বিক মঞ্চে তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বিশেষ টিভি রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রচলিত গান, নাচ কিংবা কমেডি-ভিত্তিক রিয়েলিটি শো-এর বাইরে গিয়ে সব ধরনের প্রতিভাকে একটি একক প্ল্যাটফর্মে সুযোগ দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। এতে ঐতিহ্যবাহী লোকশিল্প (যেমন- লাঠিখেলা, পুতুলনাচ, বহুরূপী), অ্যাক্রোবেটিক্স ও কসরত, জাদুবিদ্যা, রোবটিক্স, ড্রোন শো, স্যান্ড আর্ট কিংবা আধুনিক প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনসহ যেকোনো ভিন্নধর্মী ও অসামান্য মেধা প্রদর্শনের সুযোগ থাকবে।

৪৫ থেকে ৬০ মিনিট ব্যাপ্তির মোট ৫২টি পর্বে গঠিত ১ বছর মেয়াদি এই রিয়েলিটি শো একই সাথে বাংলাদেশ টেলিভিশন এবং ওটিটি প্ল্যাটফর্মে সম্প্রচারিত হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রতিযোগীদের ডিজিটাল রেজিস্ট্রেশন এবং ঘরে বসে অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মে আবেদনের মাধ্যমে অডিশন প্রক্রিয়া শুরু হবে। এরপর দেশের ৮টি বিভাগে সরাসরি বিভাগীয় অডিশন ক্যাম্প পরিচালনা করে মেধা যাচাই করা হবে। পরবর্তীতে স্টুডিও অডিশন, নকআউট রাউন্ড, সেমি-ফাইনাল এবং পাবলিক ভোটিং-এর সমন্বয়ে গ্র্যান্ড ফিনালের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্বাচন ও পুরস্কার প্রদান করা হবে।

দেশের সঙ্গীত, নৃত্য ও অভিনয় জগতের তিনজন কিংবদন্তি তারকাকে নিয়ে গঠিত হবে এই শো-এর মূল বিচারক প্যানেল। প্রতিযোগীদের নেপথ্যের গল্প ও ব্যাকস্টেজ তুলে ধরতে থাকবেন দু’জন জনপ্রিয় উপস্থাপক। এই রিয়েলিটি শো’র মূল আকর্ষণের মধ্যে রয়েছে, রেড বাটন- পরিবেশনা অপছন্দ হলে বিচারকদের পারফর্ম্যান্স থামিয়ে দেওয়ার ক্ষমতা; গোল্ডেন বাটন- অসাধারণ ও বিশ্বমানের পরিবেশনার ক্ষেত্রে সরাসরি দুই রাউন্ড পরবর্তী ধাপে উন্নীত করার এক্সক্লুসিভ সুযোগ; পাবলিক ভোটিং- চূড়ান্ত পর্যায়ে বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের সরাসরি ভোটের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হবে।

ব্রিটেনস গট ট্যালেন্ট- এর মতো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই আয়োজনে বিশ্বমানের প্রিমিয়াম সেট ও লাইটিং ডিজাইন ব্যবহার করা হবে। প্রতিটি পরিবেশনার আগে থাকবে সিনেমাটিক ব্যাকস্টোরি, যা প্রতিযোগীদের সংগ্রামের গল্প তুলে ধরা হবে। এই আয়োজনের মূলে থাকবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি গণমাধ্যমকে বলেন, এফডিসি দীর্ঘকাল ধরে দেশের সংস্কৃতি, শিল্প ও চলচ্চিত্র অঙ্গনের প্রাণকেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। তবে বর্তমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কেবল প্রথাগত শিল্পচর্চায় সীমাবদ্ধ না থেকে দেশের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা বৈচিত্র্যময় ও সুপ্ত মেধাকে জাতীয় পর্যায়ে তুলে আনা এখন সময়ের দাবি। সেই লক্ষ্য থেকেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দিকনির্দেশনায় এফডিসি দেশের ইতিহাসের অন্যতম বৃহৎ ও সর্বজনীন আয়োজন ‘প্রতিভার সন্ধানে’ রিয়েলিটি শো-এর আয়োজক হিসেবে যুক্ত হতে যাচ্ছে।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট- গান, নাচ বা অভিনয় দক্ষতার পাশাপাশি দেশের লোকশিল্প, শারীরিক কসরত, উদ্ভাবনী প্রযুক্তি কিংবা অসামান্য মেধা থাকা সত্ত্বেও যারা উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে আড়ালে হারিয়ে যাচ্ছেন, তাদের স্বপ্ন পূরণের সবচেয়ে বড় দুয়ার হয়ে উঠবে এই মঞ্চ। এফডিসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুযোগ পেলে তৃণমূলের প্রতিটি অংশ থেকেই অনন্য সব বিশ্বমানের প্রতিভাবান শিল্পী ও উদ্ভাবক বেরিয়ে আসবে। আন্তর্জাতিক মানদণ্ড ও আধুনিক প্রযোজনার মেলবন্ধনে আয়োজিত এই জাতীয় উদ্যোগ দেশের প্রান্তিক মেধাগুলোকে কেবল রাষ্ট্রীয় স্বীকৃতিই দেবে না, বরং তাদের অর্থনৈতিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করতে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।

এ উদ্যোগ সফল করতে তারা দেশবাসী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছেন। এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, আমাদের দেশের সূচনা থেকেই গ্রাম-বাংলা ও তৃণমূলের আনাচে-কানাচে লুকিয়ে রয়েছে অগণিত অসাধারণ ও বৈচিত্র্যময় মেধা। সুযোগ ও উপযুক্ত প্ল্যাটফর্মের অভাবে এই প্রান্তিক প্রতিভারা প্রায়শই আলো ঝলমলে মঞ্চের বাইরেই থেকে যায়। তাদের এই সুপ্ত সম্ভাবনার বিকাশ ঘটাতে এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করে দিতেই আমরা ‘প্রতিভার সন্ধানে’ রিয়েলিটি শো-এর আয়োজন করতে যাচ্ছি।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার সবসময় তরুণদের মেধার যথার্থ মূল্যায়ন এবং তাদের জন্য বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী। আমরা মেধাবীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম তৈরি করছি- যেখানে নতুন প্রজন্মের মেধার সমাগম ঘটবে। তিনি বলেন, বিশ্বমানের এই উদ্যোগ কেবল বিনোদন দেবে না, বরং তৃণমূলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মেধাকে পুনরুজ্জীবিত করবে এবং সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত মেধাবীদের সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে অনন্য ভূমিকা রাখবে। আমরা বিশ্বাস করি, এই জাতীয় প্রয়াস আগামী প্রজন্মকে নিজেদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নতুন উদ্দীপনা জোগাবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আশা করছে, সুযোগ ও প্রচারের অভাবে হারিয়ে যেতে বসা শিল্পীদের স্বাবলম্বী করা, ঐতিহ্যবাহী লোকসংস্কৃতিকে পুনরুজ্জীবিত করা এবং নতুন প্রজন্মকে নিজেদের সম্ভাবনা বিকাশে উদ্বুদ্ধ করতে ‘প্রতিভার সন্ধানে’ একটি নতুন দিগন্ত উন্মোচন করবে।

 

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি

সরকারি কর্মচারীদের নতুন ৫ দাবি

ডেস্ক রিপোর্টঃ আগামী বছরের জানুয়ারি থেকে বেতন কমিশনের(পে কমিশন)সুপারিশ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় সমাবেশ করেছে গণকর্মচারীদের সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। শনিবার(৬ডিসেম্বর)সকালে রাজধানীর আবদুল গণি রোডের(সচিবালয় সড়ক)নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় চত্বরে এই সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান,এই সংগঠনের সমন্বয়ে ১২৪টি শাখা রয়েছে বিভিন্ন মন্ত্রণালয়,দপ্তর,অধিদপ্তর,সরকারি,আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। সমাবেশে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধি ও কর্মচারীরা অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন,কর্মচারীদের ন্যায্য অধিকার বাস্তবায়নে আর বিলম্ব করা যাবে না। ডিসেম্বর ২০২৫এর মধ্যেই নতুন বেতন কমিশনের প্রজ্ঞাপন জারি এবং আগামী ১ জানুয়ারি থেকে তা কার্যকর করার দাবি জানান তারা। সমাবেশে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পাঁচ দফায় বেতন কাঠামো বাস্তবায়ন,নিয়োগবিধি সংস্কার,অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ও রেশন পদোন্নতি সুবিধা নিশ্চয়তার দাবি জানিয়েছে। পাশাপাশি আইএলও মানদণ্ড অনুযায়ী সরকারি কর্মচারীদের ট্রেড

আরও পড়ুন
language Change