তারিখ লোড হচ্ছে...

বিআইডব্লিঊটিএর নিবাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিডিও ছড়িয়ে অপপ্রচার: ফেসবুক পোস্টে সত্যতা জানালেন সাতক্ষীরা-৪ এর এমপি মোবাইল দিয়েই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ নলডাঙ্গায় মহাসড়কে ভুট্টা শুকানোর দায়ে মোবাইল কোর্ট  ২ জনকে জরিমানা পাসপোর্টধারীর বদলে অন্য নারীকে ইতালি পাচার, ৫৬টি পাসপোর্টসহ ৭ সদস্য আটক দেশে ৪৫ লাখ মামলা বিচারাধীন, বিচার ব্যবস্থার ওপর বড় চাপ: আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান আসছে নতুন রিয়েলিটি শো প্রতিভার সন্ধানে বিমানে আর্জেন্টিনাকে নিয়ে রসিকতা নরকযন্ত্রণায় ক্ষুব্ধ এলাকাবাসী, নীরব পৌর কর্তৃপক্ষ মাদক, জুয়া, চোরাচালান ও অবৈধ বালু-পাথর লুট বন্ধ করতে হবে: এমপি রুবেল আবারও তীব্র গ্যাস সংকটে আশঙ্কা মাগুরায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু  মাদরাসায় ঝুলছিল ছাত্রীর মরদেহ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম, লাইসেন্স বাতিল ৪৯ এজেন্সির মোংলায় ওয়াইল্ডটিম ফ্রেন্ডশিপ কতৃক ওরিয়েন্টেশন প্রোগ্রাম সাতক্ষীরায় জামায়াত এমপির ভিডিও ভাইরাল: এআই বলার পর তরুণীকে স্ত্রী দাবি দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ, ১১৮ পুলিশ আহত, গ্রেফতার ৭০ চট্টগ্রামে শিশু আয়নী হত্যা মামলায় আসামি রুবেলের মৃত্যুদণ্ড কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের বিয়ের দাবিতে ছেলের বাড়িতে প্রেমিকার অনশন: নেছারাবাদ মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন: এমপি দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ভারী যানবাহন চলাচল করার সড়কের বেহাল দশা: ঢালিরঘাট গ্রেফতার মোজাফফরের বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ড্রেজারের থাবা থেকে গ্রাম রক্ষায় যাদুকাটা নদীতে বাঁশের বেড়া রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা ২০২৭ সালের মধ্যে নতুন সমন্বিত সড়ক নিরাপত্তা আইন চূড়ান্তের প্রতিশ্রুতি জিয়া হত্যা: গ্রেফতার মোজাফফরের বিচার হবে সেনা আইনে: স্বরাষ্ট্রমন্ত্রী কালীগঞ্জে লাইসেন্স জালিয়াতিসহ একাধিক অভিযোগে ৩ লাখ টাকা জরিমানা মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না সাতক্ষীরায় মৎস্য ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে সরকারি দাপ্তরিক কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক : শুভেন্দু ২৪শের জুলাই ১৮, কারফিউ, ইন্টারনেট বিচ্ছিন্ন ও রক্তাক্ত বাংলাদেশ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের আত্মহত্যা পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি, লোকালয়ে পানি প্রবেশে চরম দুর্ভোগ হাটহাজারীতে চা দোকানের কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাকা সিটি কলেজ: ১৯৮ জন শিক্ষকের মধ্যে ১০৫ জনই অবৈধ বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া হলফনামা, আইনজীবীর বিরুদ্ধে মামলা এবার পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি উৎসে কর যাচাইয়ে এনবিআরের ৫ নির্দেশনা বাংলা সিনেমা দেখা না হলেও, কাজের প্রস্তাব পেলে করতে রাজি : কাজল ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে এআই ক্যামেরা নজরদারি কেশবপুরে স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত যারা পালিয়ে যায় তারা আর ফেরত আসে না: চিফ হুইপ মো. নাহিদ ইসলাম হামলা হলে হরমুজ প্রণালি দিয়ে এক ফোঁটা তেল-গ্যাসও যাবে না: ইরান শরিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুর মৃত্য

চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ

চাটখিলে সাংবাদিককে হুমকি, নাম-ছবি বিকৃত করে অপপ্রচার; থানায় অভিযোগ
পাঠক সংখ্যা
638

আবদুল মোতালেব
নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর চাটখিলে একজন সাংবাদিকের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি সচেতনতামূলক পোস্টকে কেন্দ্র করে তাঁর নাম ও ছবি বিকৃত করে ফেসবুকে অপপ্রচার চালানো, মানহানিকর পোস্ট প্রকাশ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন। অভিযোগ সূত্রে জানা যায়, কামরুল ইসলাম কানন একটি বেসরকারি টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া তিনি নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ট্রেজারার এবং নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্য।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই তিনি তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে রাজনৈতিক দুর্বৃত্তায়ন নিয়ে একটি সচেতনতামূলক পোস্ট প্রকাশ করেন। ওই পোস্টে কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর নাম উল্লেখ করা হয়নি। তবে পোস্টটি প্রকাশের পর উপজেলার নয়নপুর এলাকার মো. সুমন, মোহন (প্রকাশ ঠোঁট কাটা মোহন) ও মহিন তাঁদের নিজ নিজ ফেসবুক আইডি থেকে সাংবাদিক কাননের নাম ও ছবি বিকৃত করে বিভিন্ন মানহানিকর পোস্ট প্রকাশ করেন এবং বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকেন।

অভিযোগে আরও বলা হয়, সুমন ও মোহন এলাকায় নিজেদের যুবদলের পরিচয় দিয়ে এবং নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন, প্রভাব বিস্তার এবং এতিমের জমি দখলসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। অন্যদিকে, মহিন আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় ‘ভাগিনা বাহিনীর’ অন্যতম সশস্ত্র ক্যাডার হিসেবে পরিচিত ছিল এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি পলাতক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, হাফিজুর রহমান শাওন অভিযুক্তদের করা মানহানিকর ও উসকানিমূলক ফেসবুক পোস্টগুলো বিভিন্ন গ্রুপ ও নিজের ওয়ালে শেয়ার করে অপপ্রচার ছড়িয়ে দিতে সহায়তা করেছেন। ভুক্তভোগী সাংবাদিক কামরুল ইসলাম কানন বলেন, দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যে সুনাম অর্জন করেছি, একটি উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের মাধ্যমে তা ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি আমার ব্যক্তিগত নিরাপত্তাও হুমকির মুখে ফেলা হয়েছে।

তিনি আরও বলেন, আমি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করা হবে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ব্যক্তি আইন নিজের হাতে তুলে নিতে পারবে না এবং কারও বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপপ্রচার বা ভয়ভীতি সৃষ্টির সুযোগ নেই। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

বিজিবির পৃথক অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদঃ চাঁপাইনবাবগঞ্জে বিজিবির গোপন সূত্রের ভিত্তিতে (১৮ ডিসেম্বর) সকাল ৫ টা থেকে প্রায় ৬ ঘন্টা যাবৎ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর বিশেষ টহলদল পৃথক পৃথক ০২টি অভিযান চালিয়ে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ান ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপির ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৭৮ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করে এবং মনাকষা বিওপি’র ০১টি বিশেষ টহল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়েনের পারচৌকা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ১৫৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ করে, যার মোট বাজার মূল্য আনুমানিক ০২ লক্ষ টাকা। জব্দকৃত নেশাজাতীয় সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে। এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের

আরও পড়ুন
language Change