তারিখ লোড হচ্ছে...

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন: আগামীকাল দেশব্যাপী স্বেচ্ছাসেবক দলের মিলাদ ও দোয়া মাহফিল সিন্ডিকেটের নেপথ্যে ‘মিস্টার ৫%’: গণপূর্তের আবুল খায়েরের দুর্নীতি ও সম্পদের পাহাড় একটি প্ল্যাটফর্ম, একাধিক সেবা-রংপুর ডায়েরির ব্যতিক্রমী উদ্যোগ রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুলেই আস্থা বিএনপি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ অপসাংবাদিকতার ভিড়ে বিবেকের সংকট: আমার অভিজ্ঞতার নির্মম সত্য আরাফাত রহমান কোকোর কবরে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা ডিসি-এসপি পদায়নের নামে কোটি টাকার প্রতারণা, টার্গেট সরকারি কর্মকর্তারা ফেঁসে গেলেন প্রকৌশলী বদরুল আলম খান বিশেষ অভিযানে ৮ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ নারায়ণগঞ্জে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ... পাবনায় প্রতারণা মামলা: যশোরের মামুন হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ বাড়ছে বৃষ্টির প্রবণতা, বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের শঙ্কা বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী সাবেক নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ’র ঘনিষ্ঠ সহচর দুর্নীতিবাজ সাইদুর কি আইনের উর্ধ্বে? সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন প্রয়াত অভিনেতার মা   ২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পদে বড় রদবদল রাজধানীতে ডিএমপি নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪ গোল্ডেন শু’র মালিক আবারও হ্যারি কেইন দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম রাষ্ট্রপতি নির্বাচন : জাতীয় সংসদে প্রস্তুতিমূলক সভা রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা সুনামগঞ্জের নবীনগর এলাকায় পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ২ জন আটক গোয়েন্দা সংস্থার পদক্ষেপ জরুরী সরকারকে বেকায়দায় ফেলতে আমলা ও গুপ্ত সিন্ডিকেটের নানামুখি চক্রান্ত: কাশিয়ানীতে একযোগে আওয়ামী লীগের ১০ নেতার পদত্যাগ জামিনে মুক্তি পাওয়াদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আ.লীগের ৪ নেতাকর্মী আটক সৌদিতে আরবে সোফা কারখানায় অগ্নিকান্ডে নাটোরে নলডাঙ্গার ৩ প্রবাসী নিহত  বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করেনি কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের নির্বাচন ২৮ আগস্ট সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে ১০ বাংলাদেশি নিহত প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায়, চুরির অপবাদ দিয়ে শ্লীলতাহানি পাবনায় ব্যাংক হামলার পর সাংবাদিক নির্যাতন, বিএনপি থেকে বহিষ্কৃত লোকমান মেম্বারের বিরুদ্ধে একের পর এক... কপ-৩১: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের পথে, তুরস্কে জলবায়ু কূটনীতির নতুন পরীক্ষা ফায়ার সার্ভিস এর অবৈধ নিয়োগ ও বদলী বানিজ্য সহ হত্যা মামলার অভিযুক্ত আসামী এবং ওয়ার হাউস থেকে দূর্নীত... জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ডন, পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ সাতক্ষীরা ছাত্রদলের উপর হামলা,জেলা সভাপতি ও সাধারন সম্পাদকের কঠোর হুশিয়ারি ‎সুশৃঙ্খল সড়ক ও মোটরযান ব্যবস্থাপনায় ন্যায্যতার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে শান্তিপূর্ণ আন্দোলন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন সাতক্ষীরায় রাস্তা উদ্বোধন ও বৃক্ষরোপণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব খাগড়াছড়িতে প্রমিলা কাপ ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ উদ্বোধন যে জাল থেকে রেহাই পাচ্ছে না জল জীবনের কেউ-নলডাঙ্গায় প্রসাশনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে পোনা মাছ নিধনের মহো...

কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান

কালো টাকা’র কাজী ইমদাদ হচ্ছেন দুদক চেয়ারম্যান
পাঠক সংখ্যা
638

ডেস্ক রিপোর্টঃ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) বিরুদ্ধে এমন অভিযোগ ব্যবসায়ীদের। গত ১৯ জুলাই ‘হালাল ফর এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন’ শীর্ষক কর্মশালায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে তারা এ অভিযোগ তোলেন।

ব্যবসায়ী নেতারা বলেন, ঘুষ না দিলে মেলে না ভোগ্যপণের হালাল সনদ। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) থেকে হালাল সনদ নিতে গিয়ে ঘুষ দিতে হয়। অনিয়মের মুখোমুখি হতে হয়। ‘হালাল’ সনদ নিতে গিয়ে কখনো গাড়ি, কখনো টাকা, আবার কখনো সম্ভাব্য রফতানির পরিমাণ অনুযায়ী অর্থ দাবি করা হয়। এ ধরনের পরিস্থিতিতে বিদেশি ক্রেতারাও বাংলাদেশি হালাল সনদের প্রতি আস্থা হারাচ্ছেন।

প্রায় অভিন্ন অভিযোগ তুলে বোম্বে সুইটসের মহাব্যবস্থাপক খুরশীদ আহমাদ ফরহাদ বলেন, একসময় একটি হালাল সনদ পেতে ১৬-১৮ লাখ টাকা পর্যন্ত ব্যয় হতো। বর্তমানে কিছুটা কমলেও বাংলাদেশের সনদ সৌদিতে গ্রহণযোগ্য না। ফলে বাধ্য হয়ে ভারত, থাইল্যান্ড ও সিঙ্গাপুর থেকে ‘হালাল সনদ’ নিতে হচ্ছে। বিসিআইয়ের পরিচালক ও ইজি ফুডের চেয়ারম্যান জিয়া হায়দার বলেন, বিএসটিআই থেকে হালাল সনদ আনতে গেলে তারা বলে গাড়ি দাও, টাকা দাও। কত টন রফতানি হবে, সে অনুপাতে বখরা দাও।

এ হেন দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠানের (বিএসটিআই) বর্তমান মহাপরিচালক (চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সচিব) কাজী ইমদাদুল হক। দৌড়-ঝাঁপ করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান কিংবা নিদেনপক্ষে কমিশনার হওয়ার জন্য। ট্যাক্স ক্যাডারের এ কর্মকর্তা এরই মধ্যে দুদক পুনর্গঠনের লক্ষ্যে গঠিত ‘সার্চ কমিটি’তে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। এখন সরকারের উচ্চ মহলে শুরু করেছেন তদবিরও। তার অতীত কর্মজীবন যেমন পঙ্কিল তেমনই বিতর্কিত বলে জানা গেছে। ট্যাক্স ক্যাডারের এ কর্মকর্তা মেধাবী হলেও অত্যন্ত বিতর্কিত। ‘কালো টাকা’ নামে গবেষণাধর্মী বই লিখলেও তিনি নিজেই বিপুল কালোটাকার মালিক-মর্মে অভিযোগ রয়েছে। বিসিএস (কর) ৭ম ব্যাচের এ সিনিয়র কর্মকর্তা ১৯৮৮ সালে চাকরিতে যোগদান করেন। বিভিন্ন সময় জাতীয় রাজস্ববোর্ডের গুরুত্বপূর্ণ অনেক পদে চাকরি করেন। তিনি ট্যাক্স আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে ছিলেন। জাতীয় রাজস্ববোর্ড (এনবিআর) কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি এনবিআর-এর লার্জ ট্যাক্সপেয়ার্স ইউনিটের (এলটিইউ) অতিরিক্ত কর কমিশনার ছিলেন।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি তৎকালিন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। তিন দশকের কর্মজীবনে দু’হাতে লুটেছেন অর্থ। এ অর্থে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা এবং নেত্রকোনার মোহনগঞ্জে নামে- বেনামে গড়েছেন সম্পদের পাহাড়। রাজধানীর নিকুঞ্জে রয়েছে সুরম্য বাড়ি। বাড়ির বেসমেন্ট নির্মাণেই ৫ কোটি টাকার মতো খরচ করেছেন বলে জানা গেছে। দুদকের সন্নিকটেই কাকরাইল ‘কমির টাওয়ার’ এবং ‘গ্রীন সিটি রিজেন্সীতে দু’টি বাণিজ্যিক স্পেস রয়েছে। এ দু’টির মূল্যই ১০ কোটি টাকার মতো। রাজধানীর ‘বসুন্ধরা আবাসিক এলাকায় ৫ কাঠা করে ২টি প্লট। এ দু’টির মূল্য সাড়ে ৯ কোটি টাকার মতো। পূর্বাচলে রয়েছে ৫ কাঠার প্লট। রাজধানীর পরীবাগ ‘দিগন্ত অ্যাপার্টমেন্ট’ এ রয়েছে ৪ হাজার বর্গফুটের বিশাল ফ্ল্যাট। এটির মূল্য ৭ কোটি টাকার মতো।

কাজী ইমদাদুল হকের দুই সন্তানের পড়াশুনা করান কানাডা ও বৃটেনে। তাদের পেছনে খরচ করেন অন্তত: ৬ কোটি টাকা। নেত্রকোনার মোহনগঞ্জ গ্রামের বাড়িতে গড়েছেন দোতলা বাড়ি। ৭ বেডের এ ভবনে পেছনে খরচ করেছেন ২ কোটি টাকা। মোহনগঞ্জ উপজেলা সদরে রয়েছে মার্কেট। এটির মূল্য ১০ কোটি টাকার মতো। তার স্ত্রী বছরে অন্তত ৪ বার বিদেশ ভ্রমণ করেন বিজনেস ক্লাসে। ব্যাংকে এফডিআর এবং বিপুল নগদ অর্থতো রয়েছেই। বিগত সরকার আমলে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান শুরু হলেও রহস্যজনক কারণে সেটি এখন ধামাচাপা। উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে বিএসটিআই মহাপরিচালক কাজী ইমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

পরিত্যক্ত ও দুস্থ নবজাতকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিবে বাংলাদেশ নবজাতক হাসপাতাল

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ নবজাতক হাসপাতাল লিঃ বিনামূল্যে সর্বাধুনিক এনআইসিউ চিকিৎসার জন্য পাঁচ শয্যার সোনামনি কর্নার চালু করেছে। রোববার রাতে সাইনবোর্ড এলাকায় হাসপাতালের ৭ম তলায় এনআইসিউ ৩ এর উদ্বোধন করা হয়। এসময় সময় পথ শিশু,পরিত্যক্ত ও দুস্থ নবজাতকের বিনামূল্যে চিকিৎসার জন্য উদ্বোধন করা হয়েছে পাঁচ শয্যার সোনামনি কর্নার। এসময় হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডাক্তার মজিবুর রহমান বলেন, এখানে নবজাতকের জন্য ৩০০ শয্যা ও মায়েদের জন্য ১০০ শয্যা এনআইসিউ রয়েছে। একটি শিশু বা গর্ভবতি মা যেন উন্নত চিকিৎসার অভাবে মারা না যায় সেজন্য দেশের সর্বাধুনিক এনআইসিউ সুবিধা স্বল্প মূল্যে দেওয়ার উদ্দেশ্যে একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে এই হাসপাতাল পরিচালিত হয়। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারা নবজাতকদের চিকিৎসা নিশ্চিৎ কল্পে মাদার সেল ফাউন্ডেশনের মাধ্যমেও স্বল্পমূল্যে প্রয়োজনে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে । এসময় তিনি সকলের উদ্দেশ্যে

আরও পড়ুন
language Change