মনিরুল ইসলাম ডাবলু,
নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক নিমুলসহ অপরাধ দমন এবং সাধারণ মানুষের মতামত গ্রহণের লক্ষ্যে ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই, ২০২৬) বিকেল পৌনে ৬টায় নলডাঙ্গা থানাধীন সোনা পাতিল নলডাঙ্গা মহিলা কলেজের শ্রেণিকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি থানার তদন্ত ওসি জনাব মোঃ ইব্রাহিম খলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ শরীফুল হক (বা টেক্সট অনুযায়ী জনাব মোঃ শফিকুল ইসলাম)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উদয় কুমার শাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও নলডাঙ্গা সার্কেল)। অনুষ্ঠানে আগত নাগরিকরা তাঁদের এলাকাভুক্ত আইনশৃঙ্খলা বিষয়ক মাদকের ভয়াবহতাসহ বিভিন্ন সমস্যা, পরামর্শ ও অভিযোগ সরাসরি পুলিশের ঊর্ধ্বোতন কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। সাধারণ মানুষের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পুলিশ সুপার মোহাম্মাদ শরীফুল হক,
অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান খাঁ, সহকারী কমিশনার (ভূমি), মোঃ শামিম হোসেন, মোঃ মোসলেহ উদ্দিন মিনার, সিনিয়র এএসপি (প্রোবেশনার), নাটোর পুলিশ সুপার কার্যালয় মোঃ শাওন বাদশা, সিনিয়র এএসপি (প্রোবেশনার), নাটোর পুলিশ সুপার কার্যালয়, অফির্সাস ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরে আলম, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক, শফিকুল ইসলাম বুলবুলসহ অনেকে। এসময় ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত