তারিখ লোড হচ্ছে...

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ ​অভিযোগ ভুল প্রমাণিত: স্বপদে ফিরলেন ডিএসসিসির প্রকৌশলী গোলাম কিবরিয়া

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে?

সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে
পাঠক সংখ্যা
638

স্পোর্টস ডেস্কঃ

২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে আর্জেন্টিনা জাতীয় দলের ড্রেসিংরুমে তৈরি হয়েছিল এক উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ মুহূর্ত। শিরোপা নির্ধারণী ম্যাচের কয়েক দিন আগে সতীর্থদের বিশেষ উপহার দিয়ে চমকে দেন অধিনায়ক লিওনেল মেসি। ডিফেন্ডার মার্কোস সেনেসির প্রেমিকা ও ইংলিশ ফুটবলার কেলসি-রোজ বাওয়ার্সের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিওর সুবাদে মেসির এই উদ্যোগের বিষয়টি প্রকাশ্যে আসে।

কেলসি নিজেও ইংলিশ ক্লাব বোর্নমাউথের নারী দলের একজন ডিফেন্ডার। আর্জেন্টিনা দলের ডিফেন্ডার সেনেসির সঙ্গে কেলসির সম্পর্কের বিষয়টি বেশ আগে থেকেই প্রকাশ্যে ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিওতে কেলসি সেনেসির পাওয়া উপহারটি সবার সামনে আনেন। উপহারের মূল আকর্ষণ ছিল একটি বাদামি রঙের ব্যক্তিগতকৃত (কাস্টমাইজড) ব্যাগ। ব্যাগের সামনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) লোগো, বিশ্বকাপ ট্রফির ছবি এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের নাম খোদাই করা ছিল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, দলের সব সতীর্থকেই এই বিশেষ উপহার দিয়েছেন মেসি। ব্যাগের ভেতরের জিনিসপত্র একে একে দেখিয়ে সেনেসির বান্ধবী বাওয়ার্স বলেন, আমি দারুণ কিছু আপনাদের দেখাতে চাই, যা আপনারা পছন্দ করবেন। কাস্টমাইজড ব্যাগটি মার্কোস ফাইনাল শেষে নিয়ে এসেছে এবং এতে তার নাম লেখা। এটি দলের সবাইকে দেওয়া মেসির উপহার।

ব্যাগের ভেতরে ছিল আর্জেন্টিনার ঐতিহ্যবাহী পানীয় মাতে রাখার জন্য সোনালি রঙের একটি থার্মাল ফ্লাস্ক, যা মেসির নিজস্ব ব্র্যান্ডের তৈরি। এর সঙ্গে মিলিয়ে দেওয়া হয় একটি কাপ ও চামচ। এ ছাড়া আর্জেন্টিনার ঐতিহ্যবাহী চা পাতার (ইয়ার্বা) একটি প্যাকেজও ছিল সেই ব্যাগে। উপহারগুলো দেখাতে দেখাতে বাওয়ার্স বলেন, মার্কোস এসব আমাকে নিরাপদে রাখতে দিয়েছিল এবং বলেছিল মায়ামিতে গিয়ে যেন ফেরত দিই।

আর্জেন্টাইন সংস্কৃতিতে মাতে কেবল একটি পানীয় নয়, এটি মূলত বন্ধুত্ব, ঐক্য ও একসঙ্গে সময় কাটানোর প্রতীক। দীর্ঘদিন ধরে জাতীয় দলের খেলোয়াড়দের আড্ডায় মাতে ভাগাভাগি করে পান করার একটি ঐতিহ্য রয়েছে। সেই সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং বড় ম্যাচের আগে দলের ভেতর ঐক্য ও অনুপ্রেরণা বাড়াতে সতীর্থদের জন্য এমন স্মরণীয় উপহার বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

ভিডিওটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে দলের অভ্যন্তরীণ সৌহার্দ্য ও অধিনায়ক হিসেবে মেসির এমন ইতিবাচক মনোভাবের প্রশংসাও করছেন সমর্থকেরা।

উল্লেখ্য, এবারের টুর্নামেন্টজুড়ে দারুণ ধারাবাহিক ফুটবল খেলে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে আর্জেন্টিনা। তবে ফাইনালের মঞ্চে স্পেনের বিপক্ষে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া হয় মেসিদের। অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের করা একমাত্র গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্পেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

বিজয় দিবসে গাবতলী-সাভার রুটে নিয়ন্ত্রিত থাকবে যানবাহন, চলতে হবে যে পথে

স্টাফ রিপোর্টার:  ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গাবতলী-আমিনবাজার-সাভার রুটে সব ধরনের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। ফলে এ পথের যাত্রী ও যানবাহনকে বিকল্প সড়কে চলাচলের জন্য অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সোমবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এই সড়কটি নিয়ন্ত্রিত থাকবে। এ সময়ের মধ্যে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশী কূটনীতিক এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সাভারে জাতীয় স্মৃতিসৌধে গমনাগমন করবেন। সোমবার সকালে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিজয় দিবসের প্রথম প্রহর রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, মাইক্রোবাস, কার, সিএনজিসহ বিভিন্ন শ্রেণির যানবাহনসমূহকে গাবতলী-আমিন বাজার ব্রিজ-সাভার রোড

আরও পড়ুন
language Change