তারিখ লোড হচ্ছে...

বেনাপোলে ব্যবসায়ীর বাড়ি ভাঙচুর, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগ টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায় শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা-বাবা খুন, পুত্র আটক এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের রাজনীতির মাঠে এক নক্ষত্র নাদিম চৌধুরী রাঙামাটিতে ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক বাবা-মা  চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি'র চেয়ারম্যান হামিদ রানা ইয়ামিন হত্যা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল সতীর্থদের বিশেষ উপহার দিয়েছেন মেসি, কি ছিল সেই ব্যাগে? হামলার শিকার সাংবাদিক রাজু হামিদ: জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি ঢাকা প্রেসক্লাবের এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা বর্ণাঢ্য আয়োজনে ছোটদের পত্রিকা কানামাছির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফিঙ্গারপ্রিন্টে কাজ হচ্ছে না, যাচাই হবে আইরিশ সাতক্ষীরা তালার ধানদিয়ায় রাস্তা নির্মাণ কাজের শুভ উদ্বোধন  রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক এমপি নজরুলের একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর ভিডিও বর্ণাঢ্য আয়োজনে ‘ছোটদের পত্রিকা কানামাছি'র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী মতামত, অনুমান কিংবা অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না: তথ্যমন্ত্রী সাংবাদিক শফিকের মুক্তির দাবিতে তেজগাঁও কলেজ সাংবাদিক সমিতির মানববন্ধন অনুসন্ধানী সাংবাদিক শফিকের নিঃশর্ত মুক্তির দাবিতে গেন্ডারিয়া থানা রিপোর্টার ক্লাবের মানববন্ধন বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে সাংবাদিক নেতার সেতু সংস্কার বাগেরহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আইনজীবী নিহত নিহত ৪৩ সাংবাদিকের হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি বিপিজেএফের নলডাঙ্গায় মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালাতের অভিযান মতিঝিল মেট্রো স্টেশনের নিচ থেকে বোমা উদ্ধার রামগড় বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই কালীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওকৃষি উন্নয়নের প্রণোদনা বিতরণ  কালীগঞ্জের শিশু ফারজানা হত্যার প্রধান আসামি আল মামুনকে আটক  চাঁদপুরের রামচন্দ্রপুরে ডাকাতিয়ার ভাঙ্গন আতঙ্ক চট্টগ্রামে সাংবাদিক আসিফ কে প্রাণনাশের হুমকির অভিযোগ পদত্যাগের পর সাহাবুদ্দিনের পুরোনো বক্তব্য ভাইরাল কেশবপুরে নিষিদ্ধ মাগুর চাষ‌: ব্যবসায়ীকে জরিমানা সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে সেপ্টেম্বরে: আইনমন্ত্রী সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বিশ্ব সাহিত্য কেন্দ্রে নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার দীঘিনালায় জামায়াতে ইসলামীর দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত সুনামগঞ্জের মাছ লুট,ইজারাদারকে হত্যার হুমকিতে সংবাদ সম্মেলন গুজবে সাতক্ষীরার পাম্পে তেল কেনার ভিড়, সরবরাহ স্বাভাবিক থাকার দাবি প্রশাসনের ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি পাবে বাংলাদেশ মিথ্যা মামলায় সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রামে সিআরএর মানববন্ধন স্বাস্থ্যে দুর্নীতির স্বর্গরাজ্য, নেতৃত্বে সচিব কামরুজ্জামান সাংবাদিক হাফিজুর রহমান শফিকের মুক্তির দাবিতে কদমতলী থানা প্রেসক্লাবের মানববন্ধন ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে শওকতকে যাবজ্জীবন কারাদণ্ড ইশরাক হোসেনকে নিয়ে বিভ্রান্তিকর প্রতিবেদন প্রচারের অভিযোগে প্রতিবাদ

শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা

পাঠক সংখ্যা
638

বিনোদন প্রতিবেদকঃ

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। বহুল আলোচিত ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ, শিক্ষা ব্যবস্থায় অনিয়ম এবং জবাবদিহির দাবিতে চলমান ছাত্র আন্দোলনের মুখে তিনি এ সিদ্ধান্ত নেন। তার পদত্যাগের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা।  শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে তারা এটিকে গণতন্ত্র ও জবাবদিহিতার বিজয় হিসেবে উল্লেখ করেছেন।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন ধর্মেন্দ্র প্রধান। গত এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে নিট পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে তিনি এই সিদ্ধান্ত নেন। আন্দোলনের নেতৃত্ব দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পরে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক ২৬ দিনের অনশন কর্মসূচিতে যোগ দিলে আন্দোলন আরও জোরালো হয়।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশের পর অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ইনস্টাগ্রামে সাংবাদিক ফে ডি’সুজার পোস্টে হাততালি, উদযাপন ও রেড হার্টের ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানান। গায়ক আরমান মালিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, যুবসমাজের শক্তি। আন্দোলনে শুরু থেকেই সরব থাকা অভিনেতা প্রকাশ রাজ লেখেন, অভিনন্দন আমার প্রিয় ককরোচরা, প্রিয় সোনম ওয়াংচুক স্যার এবং তরুণদের পাশে দাঁড়ানো প্রত্যেককে। আপনারা প্রমাণ করেছেন, একটি সরকারকেও নতজানু করা যায়।

অভিনেতা বিজয় ভার্মা ইনস্টাগ্রামে অ্যায় দিল হ্যায় মুশকিল সিনেমার জনপ্রিয় গান থেকে উদ্ধৃত করে লেখেন, আচ্ছা চলতা হুঁ দুয়াওঁ মে ইয়াদ রাখনা। অভিনেত্রী তিলোত্তমা সোম লেখেন, ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তরুণদের নেতৃত্বে এই ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তরুণদের যৌবন নষ্ট হয়—এ ধরনের প্রচলিত ধারণার এখন অবসান হওয়া উচিত। ভারতের তরুণদের ধন্যবাদ।

অভিনেতা-নির্মাতা রাহুল রবীন্দ্রন বলেন, কোনো ব্যক্তির চাকরি হারানো উদযাপনের বিষয় নয়। তবে ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থাকা ব্যক্তিদের বারবার ব্যর্থতা ও অদক্ষতার জন্য জবাবদিহির মুখোমুখি হওয়া জরুরি। তিনি আরও বলেন, দেশে ১০ লাখ শিক্ষক পদ শূন্য রয়েছে, বহু গ্রামীণ স্কুলে একজন কার্যকর শিক্ষকও নেই, অনেক স্কুলে শিশুদের জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থাও নেই। একই সঙ্গে তিনি প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের ঘটনায় দায়ীদের বিচারের দাবি জানান।

মুম্বাইয়ে আন্দোলনের সমর্থনে অংশ নেয়া অভিনেতা মানভ কৌল লেখেন, আমি তোমাদের ভালোবাসি, যুবসমাজ। এই দেশ এখন তোমাদের হাতে। অনেক অনেক অভিনন্দন। জয় হিন্দ। অভিনেতা ইশান খাট্টার ‘ইনকিলাব জিন্দাবাদ’ লেখা একটি পোস্টার হাতে নিজের ছবি শেয়ার করে লেখেন, আজ ভারত জিতেছে। আজ গণতন্ত্র জিতেছে। আমি এই ভারতের জন্য গর্বিত। মা তোকে সালাম। অভিনেত্রী আদিতি রাও হায়দারিও ইনস্টাগ্রামে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রায় এক মাস ধরে দিল্লির যন্তর মন্তরে চলা এই আন্দোলনে শিক্ষার্থীরা নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং ভারতের শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। গত ২০ জুলাই আন্দোলনকারীরা যন্তর মন্তর থেকে সংসদের দিকে পদযাত্রা করলে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। এর কয়েক দিন পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, নিট প্রশ্নফাঁস মামলার সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে।

পদত্যাগের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ধর্মেন্দ্র প্রধান লেখেন, ভারতের যুবশক্তিই দেশের প্রকৃত শক্তি। দেশের তরুণদের বিভ্রান্তির চক্রে আটকে পড়তে দেয়া হবে না। একই সঙ্গে তিনি বলেন, ‘যন্তর মন্তরের পরিস্থিতিকে কেন্দ্র করে দেশবিরোধী শক্তি যেন সুযোগ নিতে না পারে, দেশের ঐক্য অটুট থাকতে হবে এবং কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন আইনি জটিলতায় আটকে না যায়।’ এসব বিষয় বিবেচনা করেই তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

Facebook
X
LinkedIn
Threads
WhatsApp
Telegram
Email

Leave a Comment

প্রশংসা আর সফলতায় ভাটারা থানার নব নিযুক্তওসি

মোঃ মনিরুজ্জামান ঃ সফলতা দিয়ে শুরু হলো নব যোগদান করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামানের, তিনি ভাটারা থানায় যোগদানের পর থেকেই নিজ যোগ্যতা আর দক্ষতা দিয়ে থানার সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করে নিচ্ছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। ভাটারা থানায় যোগদানের পর থেকে থানা এলাকা থেকে টাউট-বাটপার ও দালালদের দৌরাত্ম বন্ধ হয়েছে। পুলিশী সেবা গ্রহীতাদের এখন আর দূর্ভোগ পোহাতে হয় না। মাদক বিরোধী অভিযানেও সফল হয়েছেন ওসি আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান। ধনী-গরীব সবার জন্য ওসির দরজা সব সময় উন্মোক্ত করেছেন তিনি। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসা, ডাকাতি, চুরি, ছিনতাইসহ সকল অপরাধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকা পালন করছেন অফিসার ইনচার্জ আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামান। ভাটারা

আরও পড়ুন
language Change