নাজমুল হাসান স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জের সদর উপজেলার ৯ নং সাতপার ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান প্রণব বিশ্বাস (বাপি) বিরুদ্ধে সাতপাড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার দীপঙ্কর বিশ্বাস এর বিরুদ্ধে বিভিন্ন প্রকার হয়রানি মূলক মিথ্যা অভিযোগ এনে ইউএনও বরাবর হয়রানি মুলক মিথ্যে অভিযোগ এনে আবেদন দাখিল করার অভিযোগ উঠেছে । এই ঘটনায় এলাকার মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে সরে জমিনে গিয়ে কথা বলে জানা গেছে , দীপঙ্কর বিশ্বাস সে কোন প্রকার এ ধরনের আইন বিরোধী কাজের সাথে সম্পৃক্ত নয়। তবুও আগামী নির্বাচনকে সামনে রেখে অপসারিত চেয়ারম্যান হীন স্বার্থসিদ্ধির লক্ষ্যে এই মিথ্যা অভিযোগ করেছেন বলে জানা গেছে ।
জানা যায়, গত ১৮ জুলাই ২০২৬ (VWD) কার্ডের আওতায় সুবিধাভোগী ১৪৪ জন সদস্যর কাছ থেকে ২০০ করে টাকা তিন মাস ধরে জমা দেয়নি মর্মে সদর উপজেলার ইউএনও বরাবরে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন । খোঁজ নিয়ে জানা গেছে উক্ত টাকা কিছুসংখ্যক লোক নিজে থেকেই ব্যাংকে জমা করেছে, আর কিছু সংখ্যক লোকের টাকা মেম্বার এর কাছে জমা থাকলেও চাল বিতরণ শেষ না হওয়ায় ব্যাংকে জমা করতে দুই দিন দেরি হয়েছে । চাল বিতরণ শেষ করে অভিযুক্ত মেম্বারের পরের দিনই সকল টাকা ব্যাংকের মাধ্যমে জমা করে দিয়েছে। আরও জানা যায় অপসারিত চেয়ারম্যান যে অভিযোগ করেছে , সেটি সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।
এ বিষয়ে ৪ নং ওয়ার্ডের মেম্বার দীপঙ্কর বিশ্বাসের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, আমার চাল বিতরণ তখনো শেষ হয়নি তাই সব টাকা জমা করতে একটু দেরি হয়েছে, আবার কিছু সংখ্যক লোক নিজে থেকেই ব্যাংকে গিয়ে টাকা জমা করেছে । এতে আমার দায়টা কোথায় । সাবেক চেয়ারম্যান আমার বিরুদ্ধে যে অভিযোগ এনেছে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট ।
৯ নং ৭পার ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান কৌশিক কীর্তনীয়া বলেন, আমার ইউনিয়নে আমি কোন প্রকার দুর্নীতি এবং অনিয়মের প্রশ্রয় দিব না।
অপসারিত সাবেক চেয়ারম্যান যে অভিযোগ এনেছে এ অভিযুক্তির সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট। আগামীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে জনগণের কাছ থেকে আমাকে দূরে রাখার জন্য বা জনগণের কাছে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে আমার ইউনিয়নের মেম্বারের উপরে এই মিথ্যে অভিযোগ উঠিয়েছে, আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । এ বিষয়ে ৯ নং সাতপাড়া ইউনিয়নের সাবেক অপসারিত চেয়ারম্যান প্রণব বিশ্বাস বাপির সাথে তাহার মোবাইল ফোনে বারবার যোগাযোগ করেও কোন প্রকার কথা বলা সম্ভব হয়নি ।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত