নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর উপজেলায় পৃথক পৃথক অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৩ হাজার পিস ইয়াবা ও ৭০ বোতল এসকাপ সিরাপ উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় দুইজন কথিত মাদক কারবারিকে আটক করা হয়েছে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানের সময় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ৭০ বোতল এসকাপ সিরাপ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সম্পাদক মন্ডলীর সভাপতি: কে এম মাসুদুর রহমান, সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ মাসুদ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২১/১ নয়াপল্টন (মসজিদ গলি),ঢাকা - ১০০০।
✆ ০১৫১১৯৬৩২৯৪, ০১৬১১৯৬৩২৯৪ 📧dailysobujbangladesh@gmail.com.
কপিরাইট © ২০২৫ দৈনিক সবুজ বাংলাদেশ সর্বস্বত্ব সংরক্ষিত